Bornil Aboron

Bornil Aboron A Trusted Name of Quality Bed Sheet
(1)

12/06/2025

আসসালামুয়ালাইকুমStock clearance offer Big discount Offerযে কোন অনুষ্ঠানে অথবা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিছানার চাদ...
07/03/2025

আসসালামুয়ালাইকুম
Stock clearance offer
Big discount Offer
যে কোন অনুষ্ঠানে অথবা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিছানার চাদর এর প্রয়োজন অপরিসীম।
অনেক সুন্দর এই বিছানার চাদর গুলি।
ডেলিভারি সম্পুর্ন ভাবে ফ্রি যে কোন 2 টা বিছানার চাদর নিলে।(Inside dhaka only),
Outside Dhaka 3 টা।
১০০% কটন ফেব্রিকের কিং সাইজ বেডসিট , তিন পিসের সেট .
কালারঃ 100 percent গ্যারান্টেড।
ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশ।

Inside Dhaka Delivery charge 70 tk only..aaa
Outside Dhaka Delivery charge 150 tk only..

07/03/2025
28/02/2025

রমাদানে ২০ টি ভুল:

১.রমাদানের চাঁদ তালাশ না করা।
২. অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, ইবাদতের প্রস্তুতি না নেওয়া।
৩.বাচ্চাদের রোজা রাখতে বারণ করা।
৪.নিয়তের দুআ পড়াকে জরুরী মনে করা।
৫. অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে পাপ থেকে রক্ষা না করা।
৬.রোজা থাকাবস্থায় মেসওয়াক করা যায় না ভাবা।
৭.সাহরী খেতে খেতে আযান পর্যন্ত নিয়ে যাওয়া।আযানের ৫/৭ মিনিট আগে সাহরী শেষ করা উচিত।
৮.গোসল ফরজ অবস্থায় সাহরী খাওয়া যায় না ভাবা‌।
৯.সাহরী খেতে না পারলে রোজা হবে না ভেবে রোজা না রাখা।
১০.সাহরীতে খেজুর না খাওয়া।
১১.সাহরী সময়ে দুআ না করা।
১২.মুখের থুথু গেলা যায় না ভাবা।
১৩.ফজরের পরপর ঘুমিয়ে যাওয়া।ইশরাকের পর ঘুমোতে যাওয়া ভালো।
১৪.মাগরিবের সময় (ইফতারের সময়) আজানের জবাব না দেওয়া। ইফতারের ফাঁকে ফাঁকে জবাব দিব, ইনশাআল্লাহ্।
১৫.তারাবীহতে তাড়াহুড়ো করা।এতে তারাবীহর মান নষ্ট হয়।
১৬.রোজা থেকে ফোন,টিভিতে সময় নষ্ট করা।
১৭.যে ব্যক্তি ইফতার করায় তার জন্য দুআ না করা।
১৮.রমাদানের শেষ দশকে ইতিকাফ না করা। পরিবারের সদস্যদের রাতের ইবাদতের জন্য জাগিয়ে না দেওয়া।
১৯.শপিংয়ে সময় নষ্ট করা।শেষ দশক ইবাদতের সময়। এ সময় শপিংয়ে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদত করবো, ইনশাআল্লাহ্
২০.ফিতরা সঠিক সময়ে আদায় না করা। ঈদুল ফিতরের নামাযের পর দান করলে তা সাধারণ সাদকা হবে,ফিতরা আদায় হবে না।

~শাইখ আহমাদুল্লাহ্ (হাফি.)
পোস্টেড বাই - উম্মে হানি মিম

22/02/2025

সামনের কিছুদিন একটু সাবধানে থাকার চেষ্টা করুন। আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধপ্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যেতে পারে। এখনই যা অবস্থা, এরচেয়ে আরও বাড়লে কি হবে তা আল্লাহ ভাল জানে।

১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের না হওয়াই ভাল

২. রাতে দরজা, জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কি না।

৩. এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না।

৪. আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না।

৫. দামী ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিওরড জায়গায় রাখুন।

৬. মহিলারা দামী হোক, কমদামী হোক, কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে নাক এবং কানে তো অবশ্যই না।

৭. রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না।

৮. বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশ বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না খবরদার।
প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ রাখুন, একটুও ফাঁকা রাখবেন না।
উবারে এ্যাপ থেকে কল দিয়ে যাবেন, ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না।

৯. সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো।

১০. অপরচিত কারও সাথে একদম কথা বলবেন না।

১১. অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না।

১২. যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মানসম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান।

১৩. ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। জোর করতে যাবেন না। ওরা আপনাকে মে'রে ফেলতে এক সেকেন্ডও ভাববে না। ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান।

১৪. কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন, তবে ভুলেও বলতে যাবেন না, অমুক, তুই এই কাজ করলি? আপনি চিনে ফেলামাত্রই ওরা আপনাকে মে'রে ফেলবে।

১৫. চিৎকার করে লোক ডেকে বা ৯৯৯ এ ফোন করে কোনো লাভ নেই। বিপদে সহজে কেউ আসে না। সবাই নীরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু।

১৬. আপনার বাসা যদি ঢাকা বা বড় কোনো শহরে অপেক্ষাকৃত কম সিকিউরিটিযুক্ত এলাকায় হয় এবং আপনার বাসায় দেখতে মোটামুটি সুন্দর কোনো মেয়েলোক থাকে কিংবা মাঝবয়েসী থেকে অল্পবয়সী কোনো মেয়ে থাকে, আমার মতে আপাতত তাকে/তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিন। চুরি বা ছিনতাইয়ের সময় এরাও টার্গেট থাকে। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না। সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে।"

১৭. রাতের বেলা দূর পাল্লার বাস, কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে।

উপরোক্ত কথাগুলো কাউকে আতংকিত করার জন্য বলছিনা। এতে যদি একজনও উপকৃত হয়, এটাও বা কম কি!

Ideas from Humayun Kabir ©

In sha Allah..
03/02/2025

In sha Allah..

25/01/2025

Address

Kollyanpur
Dhaka
1216

Telephone

+8801711161688

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bornil Aboron posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bornil Aboron:

Share

Category