28/04/2026
আজকে কক্সবাজার এর একটা হোটেল রিভিউ নিয়ে আসলাম। কলাতলীতে অবস্থিত White Orcid Sapphire । রুম মোটামুটি বড় সাইজের,ছিমছাম, বেশ আধুনিক ইন্টেরিয়র করা এবং তাদের সার্ভিস বেশ চমৎকার । টপ ফ্লোরের রুম থেকে হালকা সি ভিউ ও পাওয়া যায়। রুমের চেয়েও বেশি ভালো লেগেছে ওদের ফুড। আমরা রমযানে গিয়েছিলাম সাথে কমপ্লিমেন্টারি ছিলো সাহরী। প্রতিটা আইটেম এর স্বাদ খুবই ভালো ছিলো। অফ সিজন এবং রমযান হওয়াতে ৫০% ডিসকাউন্ট অফার ছিলো।