23/02/2025
আমলকির মোরব্বা রেসিপি 🌺🌺🌺
উপকরণ👇👇👇
আমলকি- ৫০০ গ্রাম
চিনি- ২ কাপ
পানি- ১/২ কাপ
এলাচ গুঁড়ো- ১ চিমটি
বিটলবণ - ১ চা চামচ
গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ
প্রস্তুত প্রণালী👇👇👇
আমলকি ভালো করে ধুয়ে সারারাত পানিতে ভিজিয়ে রাখতে হবে । এতে আমলকিগুলি অনেকটা নরম হয়ে যাবে।সকালে পানি ঝরিয়ে নিয়ে কাঁটা চামচ বা টুথপিক দিয়ে আমলকির সারা গায়ে ছোট ছোট ফুটো করে নিন।
এ বার পাত্রে পরিমাণমতো পানি বসিয়ে গরম করুন। তাতে আমলকি দিয়ে এক মিনিট সিদ্ধ করুন। এর বেশি সিদ্ধ করলে আমলকি গলে যেতে পারে।পানি ছেঁকে ফেলে দিয়ে আমলকিগুলি রেখে দিন।কড়াইয়ে চিনি, সিদ্ধ আমলকি এবং আধ কাপ পানি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।
- কম আঁচে জ্বাল দিন। ক্রমে চিনি গলতে থাকবে। মোটামুটি ২০ মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন মিশ্রণের রং সোনালি হয়ে গেছে।গ্যাস বন্ধ করে মিশ্রণটি একটি পাত্রে ঢালুন। তাতে এলাচ গুঁড়ো, বিটলবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। এই ভাবে দুই দিন মিশ্রণটি ঢেকে রেখে দিন। দুই দিন পর একটি কাঁচের বয়ামে আমলকির মোরব্বা রেখে দিন।এই মোরব্বা ছয় মাস রেখে খাওয়া যাবে। মুখে রুচি আনতে এই টক-ঝাল-মিষ্টি মোরব্বার স্বাদ অনবদ্য।
pic:collected
#আমলকি #আমলকিমোরব্বা