18/10/2026
প্রস্তুত প্রণালী
১. আম সেদ্ধ ও পাল্প তৈরি:
• প্রথমে কাঁচা আমের খোসা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
• এরপর প্যানে পর্যাপ্ত পানি দিয়ে আমগুলো একদম নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন।
• আম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। এবার ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটি ছাকনি দিয়ে ছেঁকে নিন, যাতে আমের ভেতরের কোনো আঁশ বা দানা না থাকে।
২. মিশ্রণ রান্না করা:
• একটি ভারী তলাযুক্ত প্যানে আমের মসৃণ পাল্প বা পিউরি ঢেলে দিন।
• মাঝারি আঁচে জ্বাল দিয়ে এতে চিনি, বিট লবণ, সাধারণ লবণ, চিলি ফ্লেক্স এবং ভাজা মসলার গুঁড়ো দিয়ে দিন।
• মিশ্রণটি অনবরত নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায়। প্রায় ২০-৩০ মিনিট নাড়ার পর যখন মিশ্রণটি ঘন, আঠালো এবং চকচকে (glossy) হয়ে আসবে, তখন নামিয়ে নিন।
৩. আমসত্ত্ব শুকানো:
• রোদে শুকানোর পদ্ধতি: একটি স্টিলের থালা বা ট্রে-তে সামান্য তেল ব্রাশ করে নিন। এবার আমের গরম মিশ্রণটি ঢেলে চামচ বা স্প্যাচুলা দিয়ে পাতলা করে সমানভাবে ছড়িয়ে দিন। এটি কড়া রোদে ১-২ দিন রাখলেই শুকিয়ে শক্ত হয়ে যাবে।
• চুলায় বা ওভেনে শুকানোর পদ্ধতি (রোদ ছাড়া): যদি রোদে দেওয়ার সুযোগ না থাকে, তবে ঘরের ভেতরের সিলিং ফ্যানের নিচে ২-৩ দিন রেখে শুকাতে পারেন। অথবা ওভেনে একদম সর্বনিম্ন তাপমাত্রায় (৬০-৭০ ডিগ্রি সেলসিয়াসে) ড্রাই করে নিতে পারেন।
৪. সংরক্ষণ:
• আমসত্ত্ব পুরোপুরি শুকিয়ে গেলে চারপাশ থেকে আলতো করে টেনে তুলে নিন। এরপর ছুরি দিয়ে লম্বা স্ট্রিপ বা চারকোনা করে কেটে রোলের মতো পেঁচিয়ে নিন।
• একটি ওয়ানটাইম বা এয়ারটাইট কাঁচের বয়ামে ভরে এটি নরমাল তাপমাত্রায় কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়।