Foodish by Tanjida

Foodish by Tanjida Delicious homemade recipes straight from my kitchen to you. Foodish by Tanjida - where passion meets flavor.
(1)

🌿বরিশাল স্পেশাল হাতে মাখা ইলিশ এর দোপেয়াজা 😋🍁উপকরণ :ইলিশ মাছ :দেড় কেজি ওজনের একটি নিয়েছি পেঁয়াজ :বড় বড় ৫ টাকাঁচা ম...
18/08/2025

🌿বরিশাল স্পেশাল হাতে মাখা ইলিশ এর দোপেয়াজা 😋

🍁উপকরণ :
ইলিশ মাছ :দেড় কেজি ওজনের একটি নিয়েছি
পেঁয়াজ :বড় বড় ৫ টা
কাঁচা মরিচ :৩টা
হলুদ গুড়া :১ চা চামচ
মরিচ গুড়া :১চা চামচ
ধনিয়া গুড়া:১/২চা চামচ
আদা বাটা:১/২চা চামচ
রসুন বাটা: ১চা চামচ
লবন:স্বাদমতো
সরিষার তেল : ১/২কাপ

🍁প্রস্তুত প্রণালী :

👉পছন্দমত মাছের পিস গুলো নিয়ে ভালো করে ধুয়ে তাতে সামান্য লবন, হলুদ,সামান্য মরিচ দিয়ে দুই পাশ ঘসে ঘসে মাখিয়ে নিবো,পাঁচ মিনিট মেরিনেট করবো।

👉একটা প্যানে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিব, তারপর পেঁয়াজে পরিমাণ মতো লবণ দিয়ে, দিয়ে ভালোভাবে কচলে নিবো, পেঁয়াজ নরম হয়ে গেলে, এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুড়া, দিয়ে ভালোভাবে মেখে নিব, এরপর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব, তারপর আগে থেকে মসলা মাখানো মাছগুলো উপরে বসিয়ে দিব, হাত দিয়ে অল্প পরিমাণে পানি ছিটিয়ে দিব, উপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আচে ১৫-২০মিনিট রান্না করবো।

👉মাঝখানে ডাকনা উঠিয়ে সবগুলো মাছ উল্টে আবার ঢেকে দিব, এভাবে কিছুক্ষণ আরও রান্না করব, কিছুক্ষণ পর দেখা যাবে যে পেঁয়াজগুলো গলে গিয়েছে, এবং তেলটা উপরে ভেসে উঠেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব,

👉গরম ভাতের সাথে ইলিশের দোপেয়াজা সেই মজা 😋একবার বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ্ ভালো লাগবে। 🍽️🍲🫕🍴
by tanjida










#ইলিশরেসিপি
#মাছরান্না

পরোটা খেতে তো আমরা সবাই পছন্দ করি, এর মধ্যে লাচ্ছা পরোটা অন্যতম সুস্বাদু একটি পরোটা,এটা আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে য...
14/08/2025

পরোটা খেতে তো আমরা সবাই পছন্দ করি, এর মধ্যে লাচ্ছা পরোটা অন্যতম সুস্বাদু একটি পরোটা,এটা আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই, এটা বানানো জানা থাকলে যেকোনো সময় যেকোনো কিছু, সবজি, ডাল, মাংসের ঝোলের সাথে পরিবেশন করা যায়।
রেসিপি শেয়ার করছি -

🌺লাচ্ছা পরোটা

🌿উপকরণ :
ডিম ১ টা
গুড়া দুধ ১টেবিল চামচ
চিনি ১/২ টেবিল চামচ
লবন:১/২ চাচামচ
তেল:১ টেবিল চামচ
পানি:পরিমানমতো
আটা:১/২কেজি দিয়ে করেছি

🌿প্রস্তুত প্রণালী :

🍁প্রথমে রুম টেম্পারেচারের একটা ডিম, ভালো করে ফাটিয়ে এর মধ্যে গুড়া দুধ, চিনি, লবণ, তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর ২ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মিশ্রণ রেডি করতে হবে, এর মধ্যে একটু একটু করে আটা দিয়ে একটা খামির বানিয়ে নিতে হবে, উপরের তেল ব্রাশ করে, রেপিং পেপার দিয়ে হাফ ঘন্টার মত ঢেকে রাখতে হবে

🍁আধাঘন্টা পর একটু বড় বড় সাইজের রুটির গোলা করে নিতে হবে, এগুলার মধ্যে আবার একটু তেল ব্রাশ করে ঢেকে রাখতে হবে, এখন একটা করে গুলা নিয়ে উপরে আটা ছড়িয়ে দিয়ে, গোল রুটি বানিয়ে নিতে হবে, রুটি বানানো হয়ে গেলে, তার ওপর তেল ব্রাশ করে, তেলের উপর আটা ফেলে খাস্তা বানিয়ে নিতে হবে, এখন রুটি টাকে টেনে লম্বা করে ঘুরিয়ে ঘুরিয়ে আঙ্গুলের মধ্যে পেচাতে হবে, গোল বলের মত বানিয়ে নিতে হবে, এরকম করে সবগুলা বানিয়ে নিব আর ঢেকে রাখবো।

👉প্রত্যেকবার উপরে হালকা করে তেল ব্রাশ করতে হবে,
ওই গুলাগুলো নিয়ে গুলাকার পরোটা বানিয়ে নেব। বেলার সময় দেখতে পাবেন কতগুলা ভাজের সৃষ্টি হয়েছে,
এখন একটা তাওয়া হালকা আচে ভালো করে গরম করে নিব, গরম হয়ে গেলে তাতে পরোটা দিয়ে হালকা আচে দুই পাশে সেকে নেবো,উপরের তেল দিয়ে দুইপাশ ভেজে নেব।
🍽️এইতো তো খুব সহজে তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা,এটা সবকিছুর সাথে খেতে খুবই মজা লাগে 😋
Foodish by Tanjida

🌿সমুচা  এমন একটি নাস্তা যে ছোট বড়ো সবাই পছন্দ করে,একবারে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে যেকোনো সময়ে নামিয়ে ভেজে...
10/08/2025

🌿সমুচা এমন একটি নাস্তা যে ছোট বড়ো সবাই পছন্দ করে,একবারে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে যেকোনো সময়ে নামিয়ে ভেজে খাওয়া যায়,আবার বাসায় হঠাৎ করে মেহমান আসলে, খুব অল্প সময়ে পরিবেশন করা যায়, আজকে আমি শেয়ার করছি, চিকেন সমুচা রেসিপি -

🌿উপকরণ :

মুরগির কিমা: ১কাপ,
মরিচের গুঁড়া: ১ চামচ,
গরম মসলা গুঁড়া: ১ চা চামচ,
হলুদের গুঁড়া:১/২ চা চামচ,
গোলমরিচের গুঁড়া: ১/২ চা চামচ,
ধনিয়া গুঁড়া: ২ চা চামচ,
পেঁয়াজ কুচি: ৩টি
আদা বাটা : ১ টেবিল চামচ,
রসুন বাটা: ১ টেবিল চামচ,
কাঁচামরিচ কুচি: ৩টি
ডিম :১টি
ময়দা: ২ কাপ,
তেল: পরিমাণমতো,
পানি :পরিমাণমতো এবং
লবণ: স্বাদমতো।

🌿🍽️প্রস্তুত প্রণালি :
প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা ও রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। এখন এতে মুরগির কিমা দিয়ে মিশিয়ে নিন। এবার এতে ধনিয়া গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মসলা গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।

এবার ময়দা, ডিম, পানি ও সামান্য লবণ দিয়ে ময়দার ডো তৈরি করে নিন। এবার রুটির মতো বেলে তেল মিশিয়ে একটার উপর একটা রুটি রাখুন, এবং বড় একটি রুটি বানিয়ে নিন, একটা বড় ফ্রাই প্যানে সেকে নিন আর একটা একটা করে সিট খুলুন , এবার সিটগুলোর লম্বা করে কেটে নিন। এর মধ্যে রান্না করা মুরগির মিশ্রণ দিয়ে সমুচা তৈরি করে নিন। তেল গরম করুন। এরপর ডুবো তেলে মিডিয়াম টু লো আচে সমুচাগুলো ভেজে নিন। ভাজা হয়ে গেলে সারভিং ডিশে পছন্দমত সসের সাথে পরিবেশন করুন। 🍽️

এটা আমার অনেক পছন্দ, কার কার এটা পছন্দ কমেন্ট করে জানান 👇👇✍️
Foodish by Tanjida










🍁স্প্রিং রোল রেসিপি🌿উপকরন:চিকেন বেস্ট পিস :২৫০ গ্রাম আদা বাটা :১টেবিল চামচরসুন বাটা :১/২ টেবিল চামচগুলমরিচ গুড়া :১চা চমচ...
09/08/2025

🍁স্প্রিং রোল রেসিপি

🌿উপকরন:
চিকেন বেস্ট পিস :২৫০ গ্রাম
আদা বাটা :১টেবিল চামচ
রসুন বাটা :১/২ টেবিল চামচ
গুলমরিচ গুড়া :১চা চমচ
সয়াসস: ১টেবিল চামচ
ফিস সস :১টেবিল চামচ
ম্যাগি মসলা :১ প্যেকেট
গাজর কুচি :১/২ কাপ
বরবটি কুচি :১/২ কাপ
পেয়াজ :১টা
কাঁচামরিচ :২টা
লবন :স্বাদ মতো
সয়াবিন তেল :ভাজার জন্য
ডিম :১ টা
আটা :১কাপ

প্রস্তুত প্রণালী (১):

প্রথমে বেটার বানিয়ে নেওয়ার জন্য এক কাপ ময়দা, একটা ডিম, লবণ দিয়ে একটা বেটার বানিয়ে নিন বেশি পাতলা হবে না আবার ঘন ও হবে না, একটা আঙ্গুল চুবালে পুরোটা কাভার করে এরকম বেটার হবে,

তারপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে একটু গরম হলে চিকেন গুলো দিয়ে দিন তারপর আদা -রসুন বাটা,গুলমরিচ, লবন দিয়ে একটু ভেজে নিন,কিছুক্ষণ পর গাজর কুচি,বরবটি কুচি কাঁচামরিচ দিয়ে ভাজুন তারপর ম্যেগি ম্যাজিক মসলা দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন এরপর সয়াসস,ফিসসস,লবন দিয়ে কিছুক্ষণ রান্না করুন,
পুর রেডি🥗

এবার আলাদা একটি ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করে, আগে যে ব্যাটার করে হয়েছে ওটা দিয়ে একটা একটা করে রুটির মত গোল করে পাতলা সিট বানিয়ে নিন,

প্রস্তুত প্রণালী (২):

আলাদা একটু বাটিতে অল্প একটু আটা পানি দিয়ে ১৮ আঠালো একটা ব্যাটার বানাই নিন,এটা দিয়ে স্প্রিং রোল সিল করুন।

এবার একটা করে সিট নিয়ে, তাতে ভিতরে পুর দিয়ে দুই পাস সোজা করে, আঠা লাগিয়ে সিল করে নিন এভাবে স্প্রিং রোলের শেষ দিব এবং সবগুলো বানিয়ে নিন

একটা কড়াই ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে মিডিয়াম টু লো আছে গরম করে নিন,তারপর মিডিয়াম আচে সবগুলো স্প্রিং রোল ভেজে নিন।

গরম গরম সসের সাথে পরিবেশন করুন মজাদার স্প্রিং রোল 😋😋
Foodish by Tanjida











শুক্রবার দরুদ পাঠের দিন আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.!🌸
08/08/2025

শুক্রবার দরুদ পাঠের দিন

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.!🌸

🌹🥀💐আজকে আমার একজন স্পেশাল মানুষের জন্মদিন উপলক্ষে তার ই পছন্দের একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এবং রেসিপিটি আমার ত...
07/08/2025

🌹🥀💐আজকে আমার একজন স্পেশাল মানুষের জন্মদিন উপলক্ষে তার ই পছন্দের একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এবং রেসিপিটি আমার তার থেকে ই শেখা🥰

🌼চিকেন পরোটার রেপ -

👉উপকরণ

বোনলেস চিকেন: ২৫০ গ্রাম
আদা বাটা :১ চা চামচ
রসুন বাটা : ১ চা চামচ
গুলমরিচগুড়া :১/২ চা চামচ
চিলি ফ্লেক্স :১/২ চা চামচ
সয়াসস :২ চা চামচ
ফিসসস: ২ চা চামচ
লবন :(সামান্য যেহেতু সস এ লবন আছে)
তেল:১/২কাপ
মেয়োনিজ:১ কাপ
ভেজিটেবল :পছন্দের যেকোন সবজি
পরোটা (রেডিমেট):১ টি

👉প্রস্তুত প্রণালী( ১)

প্রথমে চিকেনের মধ্যে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুড়া, চিলি ফ্ল্যাক্স,সয়াসস,ফিসসস,লবন দিয়ে আধা ঘন্টা মেরিনেট করে রাখবো,এবং উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিব যেন চিকেনটা সফট এন্ড জুসি হয় ড্রাই না হয়ে যায়।
এবার আমার পছন্দ মত ভেজিটেবল সবুজ এবং লাল ক্যাপসিকাম লম্বা করে কেটে নিব, আরেকটি বড় পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এতে করে (পেঁয়াজের য ব্যড স্মেল থাকে ওটা চলে যাবে)

👉প্রস্তুত প্রণালী (২)

একটা ফ্রাই পেনে সামান্য তেল দিয়ে চিকেন গুলো সতে করে ভেজে নিবো,এবার একটি রেডিমেড পরোটা নিয়ে দুই পাশ সেকে নিবো আপনারা চাইলে ঘরে তৈরি পরোটা নিতে পারেন, তারপর পরোটাটা বিছিয়ে তার উপর মেয়োনিজ দিয়ে চিকেন গুলো বিছিয়ে, তার ওপর ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে এর ওপর পছন্দ মত মেয়েওনিজ দিয়ে দুই পাস মুড়ে রেপ করে নিব,এবার একটি কিচেন পেপার দিয়ে মুড়িয়ে নেব।
ব্যাস তৈরি হয়ে গেল অল্প সময়ে চিকেন পরোটার রেপ।

এটা এত মজা, আগে থেকে চিকেন টা মেরিনেট করে রেখে দিলে ঘরে বানানো খুবই ইজি,আর বাচ্চারাও খুব পছন্দ করে, চাইলে আপনার বাচ্চা টিফিনে, বিকালের নাস্তায়, ব্রেকফাস্ট হিসেবে বাসায় ও খেতে পারেন, আর এটা খুব হেলদিও ☺️

Foodish by Tanjida












07/08/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

মেয়োনিজ যে কোন খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, যে কোন ভাজাভুজির সাথে ডিপিং হিসেবে খাওয়া  যায়, এতে করে খাবারের স্বাদ বেড়ে...
06/08/2025

মেয়োনিজ যে কোন খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, যে কোন ভাজাভুজির সাথে ডিপিং হিসেবে খাওয়া যায়, এতে করে খাবারের স্বাদ বেড়ে যায়, আবার বিভিন্ন পরোটা রোল, শর্মা, বার্গার, ব্যবহার করা হয় মেয়োনিজ, অল্প কিছু উপকরণে ঘরে বানিয়ে নেয়া যায় সুস্বাদু মেয়োনিজ,আবার এক সপ্তার মতো ফ্রিজে স্টোর করে রাখা যায়, আজকে আমি খুব অল্প উপকরণে কম সময়ে কিভাবে মেয়োনিজ বানানো যাবে নিচে রেসিপি-

🍁উপকরণ:
ডিম: ১টি (একটু বড় সাইজের)
গুলমরিচ:৪-৫ টা
রসুন:২কোয়া
তেল: ১ কাপ (সয়াবিন বা অলিভ অয়েল)
ভিনেগার/লেবুর রস: ১ টেবিল চামচ
লবণ: ১/২ চা চামচ
চিনি: ১/২ চা চামচ

🍁প্রস্তুত প্রণালী :
ব্লেন্ডারের জারে ডিম নিয়ে নিয়ে সামান্য লবণ ও চিনি মেশান।
এরপর অল্প অল্প করে তেল মেশাতে থাকুন এবং ব্লেন্ড করুন।
তারপর গুলমরিচ ও রসুন নিয়ে ব্লেন্ড করুন,
তেল মেশানো হয়ে গেলে ভিনেগার/লেবুর রস যোগ করুন এবং ভালোভাবে মেশান।
স্বাদমতো লবণ ও চিনি যোগ করে আবার ব্লেন্ড করুন।
যদি বেশি ঘন হয়ে যায় তবে সামান্য গুড়া দুধ যোগ করতে পারেন।
তৈরি হয়ে গেলো পারফেক্ট মেয়োনিজ

👉তেল ধীরে ধীরে মেশালে মেয়োনিজ সহজে ঘন হবে।
ডিমের সাদা অংশ ব্যবহার করলে মেয়োনিজ বেশি সাদা হবে।
ঠান্ডা পরিবেশে মেয়োনিজ বানালে ভালো হয়।
তৈরি করা মেয়োনিজ এয়ার টাইট পাত্রে ফ্রিজে রেখে ২-৩ দিন ব্যবহার করতে পারেন।

👉চাইলে হেন্ড হুইক্স বা হ্যান্ড বিটারে মেয়োনিজ বানাতে পারেন।
Foodish by Tanjida










#মেয়োনিজ






আমিন🤲
05/08/2025

আমিন🤲

🌿এই রকম একটা ওয়েদারে যদি গরম গরম খিচুড়ি হয় তাহলে আর কি লাগে, বানাতেও খুব সহজ খেতেও খুব মজা, পরিবেশনও করা যায় যে কোন ...
04/08/2025

🌿এই রকম একটা ওয়েদারে যদি গরম গরম খিচুড়ি হয় তাহলে আর কি লাগে, বানাতেও খুব সহজ খেতেও খুব মজা, পরিবেশনও করা যায় যে কোন কিছুর সাথে, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খিচুড়ি রেসিপি :

👉উপকরণ :

পোলাওয়ের চাল:। ৫০০ গ্রাম
মসুর ডাল: ১০০ গ্রাম
মুগ ডাল :১০০গ্রাম
লবঙ্গ, এলাচ ও দারচিনি :৪-৫ টা
পিঁয়াজ কুচি :১ কাপ
আদা বাটা: ১টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
কাঁচা মরিচ :৫-৬ টা
হলুদ গুড়া :১/২ চামচ
গরম মসলা গুঁড়া: ১/২ চামচ
জিরা গুঁড়া: ১/২ চামচ
পরিমাণ মতো: লবণ ও তেল।
কাঁচামরিচ: ৪টি
ঘী: ১ চা চামচ।

👉প্রস্তুত প্রণালী :

🍁প্রথমে মুগডাল গুলো হাল্কা ভেজে ভিজিয়ে রাখতে হবে। এরপর ডাল এবং চাল একত্র করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।

🍁এবার একটি কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে গোটা মসলা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজতে হবে এরপর আদাবাটা দিয়ে চালডাল গুলো দিয়ে মধ্যে হলুদ, গুঁড়া জিরা,গুঁড়া গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে ভাজতে হবে। এবার আগে থেকে গরম করা পানি পরিমাণমতো ঢেলে অল্প আছে রান্না করে নিতে হবে।
সর্বশেষ খিচুড়ি হয়ে গেলে উপরে পেঁয়াজ বেরেস্তা, ঘি,কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে ১০ মিনিট লো আছে দমে দিয়ে রাখতে হবে।
🍁গরম গরম খিচুড়ির সাথে যেকোনো মাংস, ভর্তা, ডিম, সালাদ, আচার দিয়ে পরিবেশন করুন।

Pic collected










🌿পুডিং এমন একটি খাবার যেটা ছোট বড়ো সবাই খুব পছন্দ করে,এটাতে রয়েছে অনেক পুষ্টিগুণ ও,কারন এতে রয়েছে ডিম ও দুধের পুষ্টি দু...
03/08/2025

🌿পুডিং এমন একটি খাবার যেটা ছোট বড়ো সবাই খুব পছন্দ করে,এটাতে রয়েছে অনেক পুষ্টিগুণ ও,কারন এতে রয়েছে ডিম ও দুধের পুষ্টি দুটোই একসাথে,যেসব বাচ্চারা ডিম বা দুধ খেতে চায় না তাদের কে পুডিং বানিয়ে দিতে পারেন,খুব মজা করে খেয়ে নিবে,আর এটা বানাতে ও খুব সহজ।

🌿একটা পারফেক্ট রিচ ক্রিমি পুডিং তৈরির রেসিপি :

🍁উপকরণ :
দুধ :১ লিটার
চিনি :১/৩ কাপ (চাইলে চিনি বাড়িয়ে নিতে পারেন)
ডিম: ৩ টা
কনডেন্স মিল্ক: ৩টেবিল চামচ
গুড়া দুধ: ২টেবিল চামচ
লবন:এক চিমটি
ভ্যানিলা এসেন্স :সামান্য (আপশনাল)

🍁প্রস্তুত প্রণালী :

যে বাটিতে পুডিং করবেন তাতে তেল বা ঘি লাগিয়ে চিনিটুকু সমান করে ছড়িয়ে হালকা আঁচে লাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এভাবে ক্যারামেল তৈরি করে নিন। এখন ১ লিটার দুধ জ্বাল করে ১/২ লিটার করে চিনি এ্যড করে জ্বাল দিয়ে ঘন করে নিন। বাটিতে ডিমগুলো ভালো করে ফেটে নিন। দুধ একটু ঠান্ডা হলে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এখন কনডেন্স মিল্ক ও গুড়া দুধ মিশিয়ে ব্লেন্ডারে এক মিনিট ব্যান্ড করে নিন, এরপর একটা পরিষ্কার ছাকনি নিয়ে ক্যারামেল করা বাটিতে ঢেলে নিন। বাটিতে ঢাকনা লাগিয়ে নিন। একটা হাঁড়িতে বাটির অর্ধেক পরিমাণ পানি দিয়ে বাটি বসিয়ে তার উপরে ভারী কিছু দিয়ে বসিয়ে দিন। পানিতে বলক এলে চুলার আঁচ কমিয়ে ১৫-২০ মিনিট জ্বাল দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

👉 চাইলে প্রেসার কুকারেও করা যায়, প্রেসারে কুকারে বাটি বসিয়ে তিন থেকে চারটা সিটি দিলেই হয়ে যাবে।

👉ওভেনে বানাতে চাইলে উভেনের মাপ অনুযায়ী একটা বাটি নিয়ে, ওইটাতে পানি দিয়ে তার ওপর পুডিং এর বাটি বসিয়ে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করলেই হয়ে যাবে।

Foodish by Tanjida
゚viralシfypシ゚viralシ










🍁বিভিন্ন আয়োজন হোক কিংবা ঘরোয়া আড্ডা, আমাদের খাবারের তালিকায় কেকের নামটা থাকে উপরের দিকেই। এই কেক তৈরি করা যায় আবার নানা...
02/08/2025

🍁বিভিন্ন আয়োজন হোক কিংবা ঘরোয়া আড্ডা, আমাদের খাবারের তালিকায় কেকের নামটা থাকে উপরের দিকেই। এই কেক তৈরি করা যায় আবার নানাভাবে। একেকটি কেক তৈরির রেসিপি একেক রকমের। টুটি ফ্রুটি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু কেক। এই কেক দেখতেও দারুণ। বিশেষ করে শিশুদের কাছে এটি বেশ পছন্দের। চলুন জেনে নেওয়া যাক টুটি ফ্রুটি কেক তৈরির রেসিপি-

👉কেক তৈরিতে যা লাগবে

ডিম- ৪টি

ময়দা- ১কাপ

বেকিং পাউডার- ১ চা চামচ

চিনি- ১কাপ

তেল- ১কাপ

ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ

টুটি ফ্রুটি- ১/২ কাপ।

👉টুটি ফ্রুটির জন্য যা লাগবে

কাঁচা পেঁপে- ১টি

চিনি- স্বাদ অনুযায়ী

ফুড কালার- ইচ্ছামতো।

👉যেভাবে তৈরি করবেন

টুটি ফ্রুটি তৈরি করার জন্য কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিন। এখন অল্প পানিতে পেঁপে ৫ মিনিট সেদ্ধ করে নিন। এরপর পানিতে স্বাদমতো চিনি দিয়ে আরও ৫ মিনিট সেদ্ধ করে নিন। পেঁপে সেদ্ধ হয়ে গেলে আলাদা আলাদা ৪ টি বাটিতে পানিসহ পেঁপেগুলো নিন। এবার ৪ বাটিতে ৪ রকম ফুড কালার দিয়ে সারারাত পেঁপেগুলো ভিজিয়ে রাখুন। ১২ ঘণ্টা পর পেঁপে থেকে পানি ছেঁকে ২ দিন রোদে শুকিয়ে নিলেই তৈরি টুটি ফ্রুটি।

কেক তৈরি করতে প্রথমে ময়দা এবং বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে রাখুন। এখন আলাদা বোলে ডিম নিয়ে ডিমগুলো ভালোভাবে বিট করুন। বিট করা ডিমের মধ্যে চিনি এবং তেল দিয়ে আবার বিট করুন। এবার এই মিশ্রণে ময়দা ঢেলে দিন। এবার আর বিট করবেন না। হালকাভাবে চামচ দিয়ে ময়দা এবং ডিমের মিশ্রণ মিশিয়ে নেবেন। এবার কেক ব্যাটারে টুটি ফ্রুটি ঢেলে মিশিয়ে নিন। এরপর কেক মোল্ডে কেকের ব্যাটার ঢেলে প্রি হিটেড ওভেনে ১২০ ডিগ্রি সেন্টিগ্রেডে এ ৩০-৩৫ মিনিট বেক করে নিন। এবার তৈরি মজাদার টুটি ফ্রুটি কেক

゚viralシfypシ゚viralシ









Address

Shewrapara
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foodish by Tanjida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foodish by Tanjida:

Share