Salman handicrafts

Salman handicrafts new design uncommon bag,fruit jhar, &etc.
(2)

টিকে থাকা সবসময় মূল্যবান নয়, কখনো কখনো সৌন্দর্যই মূল্য তৈরি করে।মেহমান এলে আমরা কেন সিরামিকের প্লেট-গ্লাস বের করি?কারণ স...
07/06/2026

টিকে থাকা সবসময় মূল্যবান নয়, কখনো কখনো সৌন্দর্যই মূল্য তৈরি করে।

মেহমান এলে আমরা কেন সিরামিকের প্লেট-গ্লাস বের করি?

কারণ স্টিলের প্লেটে খেলে মনে হয় হোটেলের ক্যান্টিন। মেলামাইন দিলে মনে হয় সাধারণ আয়োজন। কিন্তু সাদা চকচকে সিরামিকের প্লেটে খাবার পরিবেশন করলে পুরো পরিবেশটাই বদলে যায়। খাবার একই থাকে, কিন্তু উপস্থাপনা বদলে যায়।

মানুষ তখন শুধু খাবার দেখে না, রুচিও দেখে।

প্লাস্টিকের জুতা কয়েক বছর টিকে যেতে পারে। কিন্তু চামড়ার জুতার আলাদা একটা আবেদন আছে। টেকসই হোক বা না হোক, মানুষ সেটাকে দেখে ব্যক্তিত্ব আর আভিজাত্যের প্রতীক হিসেবে।

কাঁচের গ্লাস একটু অসাবধানতায় ভেঙে যেতে পারে। তবু মানুষ কাঁচের গ্লাসই কিনে। কারণ কিছু জিনিসের মূল্য তার স্থায়িত্বে নয়, তার সৌন্দর্যে।

মেলামাইন হয়তো বেশি টেকসই, প্লাস্টিক হয়তো বেশি ব্যবহারিক। কিন্তু মানুষ সবসময় শুধু ব্যবহারিক জিনিস খোঁজে না। মানুষ সৌন্দর্যও খোঁজে, অনুভূতিও খোঁজে।

জিপসামের ফুলদানি, ক্যান্ডেল স্ট্যান্ড কিংবা হ্যান্ডমেড ডেকোর পিস—এগুলো প্লাস্টিকের মতো বছরের পর বছর টিকে থাকার প্রতিশ্রুতি দেয় না। এগুলো দেয় সৌন্দর্যের প্রতিশ্রুতি, রুচির পরিচয়, ঘরের পরিবেশ বদলে দেওয়ার ক্ষমতা।

একটা প্লাস্টিকের টব হয়তো অনেক দিন থাকবে, কিন্তু একটা সুন্দর জিপসাম টব ঘরে রাখা মাত্রই মানুষের চোখে পড়বে।

সেখানেই পার্থক্য।

আমাদের সমাজে অনেক সময় জিনিসের মূল্য নির্ধারিত হয় না শুধু তার স্থায়িত্ব দিয়ে। নির্ধারিত হয় তার নান্দনিকতা, কারুকাজ এবং মানুষের মনে যে অনুভূতি তৈরি করে তা দিয়ে।

যে কারণে পৃথিবীর অনেক দেশে একটি হ্যান্ডমেড জিপসাম টব বা ডেকোর পিসের মূল্য হাজার হাজার টাকা। কারণ তারা শুধু কাঁচামাল কেনে না, তারা শিল্প কেনে।

আমরা এখনো অনেক সময় হিসাব করি—“কতদিন টিকবে?”

আর শিল্পপ্রেমীরা হিসাব করে—“দেখতে কেমন লাগবে?”

কারণ টিকে থাকা প্রয়োজন,
কিন্তু সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে।

🌿 আপনার ঘরে কি এমন কোনো জিনিস আছে, যেটা খুব দামি নয়, খুব টেকসইও নয়, কিন্তু দেখলেই আপনার মন ভালো হয়ে যায়?

✨ আমাদের ক্যান্ডেল কালেকশন ✨ প্রথমবারের মতো পেইজে নিয়ে আসছি -বিভিন্ন ডিজাইন ও কালারের সুন্দর সুন্দর হ্যান্ডমেইড ক্যান্ড...
21/05/2026

✨ আমাদের ক্যান্ডেল কালেকশন ✨

প্রথমবারের মতো পেইজে নিয়ে আসছি -বিভিন্ন ডিজাইন ও কালারের সুন্দর সুন্দর হ্যান্ডমেইড ক্যান্ডেল 🕯️💛

প্রতিটি ক্যান্ডেল খুব যত্নের সাথে তৈরি করা হয়েছে, যেনো আপনার ঘরের ছোট্ট কোনাকেও করে তোলে আরও সুন্দর ,শান্ত আর এস্থেটিক 🌸

🌿হোম ডেকোর এর জন্য পারফেক্ট
🎁 গিফট দেওয়ার জন্য দারুন
✨ প্রিমিয়াম লুক ও ইউনিক ডিজাইন

এখন থেকে ধারাবাহিকভাবে একে একে নতুন নতুন সব ডিজাইন আপলোড করা হবে। ইনশাআল্লাহ 💫

আপনাদের কোন ডিজাইন টি সবচেয়ে বেশি ভালো লেগেছে,,, অবশ্যই কমেন্টে জানাবেন।🫶

✨ New Arrival ✨Mini Flower Bouquet Keychain 💐🔑ছোট্ট একটা উপহার, কিন্তু মায়ায় ভরা ❤️🎁 Gift your loved ones something sp...
29/04/2026

✨ New Arrival ✨
Mini Flower Bouquet Keychain 💐🔑
ছোট্ট একটা উপহার, কিন্তু মায়ায় ভরা ❤️
🎁 Gift your loved ones something special
✔ Handmade with care
✔ Premium look
✔ Perfect for gifting
✔️ Reasonable price
✔️ পছন্দ মতো কালার কাস্টমাইজ করতে পারবেন

🌿প্রডাক্ট এর দাম জানতে কিংবা অর্ডার করতে ইনবক্স করুন।

🌿আপনাদের কাছে কোন কালার টি বেশি ভালো লেগেছে? জানাতে ভুলবেন না কিন্তু,,,,

আপনার ঘরটা কি আপনাকে সত্যিই শান্তি দেয়…? 🏡💭নাকি সবকিছু ঠিক থাকলেও কোথাও যেন একটা “অপূর্ণতা” লেগেই থাকে?বিশ্বাস করুন, ঘরে...
11/04/2026

আপনার ঘরটা কি আপনাকে সত্যিই শান্তি দেয়…? 🏡💭

নাকি সবকিছু ঠিক থাকলেও কোথাও যেন একটা “অপূর্ণতা” লেগেই থাকে?

বিশ্বাস করুন, ঘরের সৌন্দর্য শুধু বড় কিছু দিয়ে আসে না—
ছোট ছোট ভালোবাসার ছোঁয়াই বদলে দেয় পুরো পরিবেশ 💛✨

হোক সেটা—
✨ পুঁতির তৈরি ছোট ডেকোর
✨ জিপসাম আইটেম
✨ রেজিন প্রোডাক্ট
✨ ম্যাক্রোমে হোম ডেকোর
✨ হুপ আর্ট
✨ কুশিকাটা কালেকশন
✨ পেইন্টিং ও ক্যালিগ্রাফি
✨ কিংবা সুন্দর কিছু কেন্ডেল 🕯️

এই ছোট ছোট জিনিসগুলোই ঘরকে করে তোলে “নিজের মতো” 🫶

আপনি কোন ধরনের ডেকোর দিয়ে আপনার ঘর সাজাতে সবচেয়ে বেশি ভালোবাসেন?
একটা নাম বলুন তো কমেন্টে… দেখি কার পছন্দ আমার সাথে মিলে! 😍👇

"back after a long time...💛 আর ফিরেই নিয়ে এলাম আপনাদের জন্য নতুন কিছু প্রোডাক্ট। Handmade জিপসামের home decor exclusive...
09/04/2026

"back after a long time...💛

আর ফিরেই নিয়ে এলাম আপনাদের জন্য নতুন কিছু প্রোডাক্ট। Handmade জিপসামের home decor exclusive collection.

আপনার ঘরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করতে
নিত্য নতুন এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমরা আছি আপনার পাশে ✨”

প্রডাক্ট এর প্রাইজ জানতে কিংবা অর্ডার করতে ইনবক্স করুন।

ধন্যবাদ।

🍁যে ব্যক্তি আল্লাহ'র উপর প্রবল বিশ্বাস রাখে,, আল্লাহ পাক তার ইচ্ছা অপূর্ণ রাখেন না,,,🍁 আল্লাহ পাক তার বান্দার তাওবাহ মৃত...
23/11/2024

🍁যে ব্যক্তি আল্লাহ'র উপর প্রবল বিশ্বাস রাখে,, আল্লাহ পাক তার ইচ্ছা অপূর্ণ রাখেন না,,,

🍁 আল্লাহ পাক তার বান্দার তাওবাহ মৃত্যুকালীন কষ্ট হওয়ার পূর্ব পর্যন্ত কবুল করে থাকেন,,,

🍁মূল্য পেতে হলে, অন্য জনকে মূল্য দিতে হয়,আর শান্তি পেতে হলে, আল্লাহর ইবাদত করতে হয়,,,

এক নজরে আমাদের পেইজের সব ওয়ালমেট গুলো দেখে নিন,,, ভালো লাগলে,,, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে শেয়ার করার অনুরোধ রইলো,,,,

সম্পূর্ন হাতে বোনা এই ওয়ালমেট গুলো,,, শুধুমাত্র আপনাদের গৃহ সজ্জায় ই নয়,,, বরং আপনাদের মনে ও প্রশান্তি বয়ে আনবে,,,,,

প্রডাক্ট এর প্রাইছ জানতে,,,,
অথবা নিজেদের জন্য কিংবা গিফটের জন্য অর্ডার করতে চাইলে,,,,
আমাদের পেইজে/হোয়াটসঅ্যাপ নাম্বার এ যোগাযোগ করুন।
ধন্যবাদ সবাইকে।

আসসালামু আলাইকুম হ্যান্ড এমব্রয়ডারি করা টোট ব্যাগ  মেটারিয়ালস: ক্যানভাস কাপড় সাইজ: ১৫.৫/১২-১৩ব্যাগটি ওয়াশেবল আপনার পছন্দ...
06/11/2024

আসসালামু আলাইকুম

হ্যান্ড এমব্রয়ডারি করা টোট ব্যাগ
মেটারিয়ালস: ক্যানভাস কাপড়
সাইজ: ১৫.৫/১২-১৩
ব্যাগটি ওয়াশেবল

আপনার পছন্দমতো কালার, সাইজ ও ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে দেওয়া যাবে ।
সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয়,,,, চাইলে কুরিয়ারেও নিতে পারবেন।

,,আলহামদুলিল্লাহ,, আলহামদুলিল্লাহ,,সকাল সকাল ঘুম থেকে উঠেই পার্সেল প্যাকিং করতে বসে গেলাম,,,,,,একজন কাস্টমার এর একসাথে ৬...
06/11/2024

,,আলহামদুলিল্লাহ,, আলহামদুলিল্লাহ,,
সকাল সকাল ঘুম থেকে উঠেই পার্সেল প্যাকিং করতে বসে গেলাম,,,,,,
একজন কাস্টমার এর একসাথে ৬ টি আল্লহু ওয়ালমেট এর অর্ডার ছিলো,,,,,

কোন কালার টা বেশি সুন্দর হয়েছে??বলেনতো আপুরা???

প্রডাক্ট ফটোসেশন এতো সহজ না,,🥹এমন একটা ব্যাকগ্রাউন্ড এর জন্য ,,এমন বিড়াল কোথায় পাওয়া যায়???😁😁😁
28/10/2024

প্রডাক্ট ফটোসেশন এতো সহজ না,,🥹এমন একটা ব্যাকগ্রাউন্ড এর জন্য ,,এমন বিড়াল কোথায় পাওয়া যায়???
😁😁😁

নতুন ডিজাইনের টিস্যু বক্স+ফুলদানি ও কলমদানির সেট,,,,
25/10/2024

নতুন ডিজাইনের টিস্যু বক্স+ফুলদানি ও কলমদানির সেট,,,,

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Salman handicrafts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salman handicrafts:

Share

Category