Shahida's Corner BD

Shahida's  Corner BD Home made Frozen Food, Cake, Pizza, Gee, Sweet , Shirt, Panjabi, Polo Etc supply & create friendship with Community Breaking & Cooking

10/05/2026

Happy Mother's Day❤️
পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক ❤️

23/04/2026

জীবনের প্রতিটা বয়সের আলাদা একটি সৌন্দর্যতা আছে।

যেকোনো একটি বয়সে সবকিছু একসাথে পাওয়া যায় না,
আর সব অনুভূতিও সবসময় একই থাকে না।

একটা বয়স থাকে, যখন স্বপ্ন দেখার কথা।
নতুন কিছু ভাবার, ঝুঁকি নেওয়ার কথা।

কিন্তু সেই সময়েই যদি ভয় আপনাকে আটকে রাখে,
তাহলে আপনি আসলে নিজের সম্ভাবনাটাকেই থামিয়ে দিচ্ছেন।

আবার একটা বয়স থাকে ভুল করার,
ভুল থেকে শেখার।

কিন্তু তখনই যদি সবকিছু perfect করার চাপ নেন,
তাহলে শেখার জায়গাটাই হারিয়ে যায়।

জীবনের প্রতিটা ধাপের আলাদা একটা মাধুর্য আছে।

ছোটবেলার সহজ সরলতা,
যৌবনের অস্থিরতা আর আগ্রহ,
আর বড় হওয়ার পরের বাস্তবতা,

এইসব একসাথে কখনোই পাওয়া যায় না।

তাই সবকিছু একসাথে পাওয়ার চেষ্টা না করে,
যে সময়টায় আছেন, সেটাকে অনুভব করা বেশি জরুরি।

বয়স বেড়ে যাচ্ছে এই চিন্তা না করে,
বয়সের সাথে সাথে নিজেকেও নতুন ভাবে তৈরী করুন।

কারণ আজকের এই সময়টাই,
কিছুদিন পর আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে যাবে।

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸নতুন বছরের নতুন সূচনা হোক স্বপ্ন, সাহস আর সাফল্যে ভরা।পুরনো সব কষ্ট ভুলে, নতুন আশা নিয়ে এগিয়ে চলি আমরা ...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

নতুন বছরের নতুন সূচনা হোক স্বপ্ন, সাহস আর সাফল্যে ভরা।

পুরনো সব কষ্ট ভুলে, নতুন আশা নিয়ে এগিয়ে চলি আমরা সবাই।

✨ পহেলা বৈশাখের এই আনন্দঘন দিনে—
আপনার জীবন হোক সুখ, শান্তি আর সমৃদ্ধিতে পরিপূর্ণ।

🎉 সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা—Shahida's corner BD এর পক্ষ থেকে,,,,,
শুভ নববর্ষ!

07/04/2026

আপনি যদি আপনার বাউন্ডারি সেট না করেন, মানুষ কখনোই আপনাকে রেসপেক্ট করবে না। এইটা ইগো না, এইটা আপনার আইডেন্টিটি।

কারণ নিজে নিজের মতো থাকতে শেখা আর অন্যকেও তার নিজের মতো ছেড়ে দেওয়াটা আসলে এক ধরনের মানসিক আভিজাত্য। যখন আপনি কারো মনোযোগের জন্য প্রত্যাশা করা বন্ধ করে দেন, তখনই আপনার প্রকৃত ব্যক্তিত্ব ফুটে ওঠে।

কেউ কল ধরছে না, মেসেজ সিন করে ফেলে রাখছে কিংবা ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে অবহেলায় 'লেট রিপ্লাই' দিচ্ছে-এসব নিয়ে অভিযোগ করা মানে নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া। মনে রাখবেন, জোর করে আদায় করা মনোযোগে কোনো তৃপ্তি নেই, আছে শুধু একরাশ অপমান।

মাঝে মাঝে জীবন থেকে একটু আড়ালে চলে যাওয়া খুব জরুরি। এই নীরব দূরত্বই আপনাকে বুঝিয়ে দেবে, আপনার অনুপস্থিতিতে কার কার পৃথিবী থমকে যায়, আর কার কার জীবনে আপনার থাকা না থাকায় কোনো প্রভাব পড়ে না। শান্ত হয়ে ভিড়ের মাঝে একটু দাঁড়িয়ে দেখে নিন, যাদের আপনি 'প্রিয়জন' ভাবছেন, তাদের কাছে আপনি আদতে কতটুকু প্রয়োজন।

যার আপনাকে প্রয়োজন, সে ব্যস্ততার অজুহাত দেবে না; আর যার কাছে আপনি কেবল একটি 'বিকল্প', সে সবসময়ই আপনাকে অপেক্ষায় রাখবে।

তাই কারো পিছে ছুটে নিজের অস্তিত্ব বিলীন না করে, শান্ত থাকতে শিখুন। নিজেকে ভালোবাসুন, নিজের স্বপ্ন আর স্বাস্থ্যের যত্ন নিন। দিনশেষে এক বুক প্রশান্তি নিয়ে ঘুমানোর চেয়ে দামী আর কিছুই নেই। যে আপনার গুরুত্ব বোঝে না, তাকে তার মতো ছেড়ে দিয়ে নিজের শান্তির রাজ্যে রাজা হয়ে থাকাই হলো জীবনের শ্রেষ্ঠ সার্থকতা।

তাই নিজের বাউন্ডারি সেট করুন, নিজে নিজের মত ভালো থাকুন এবং অন্যকে তার মত থাকতে দিন.!🩶

14/02/2026
07/02/2026

জীবনসঙ্গী মানেই তো এক জীবনের প্রশান্তি। সেই মানুষটা যদি হয় ভীষণ শান্ত স্বভাবের, তবে জীবনের হাজারো ঝড়-ঝাপটা অনায়াসেই সামলে নেওয়া যায়। একজন শান্ত মানুষ মানেই এক টুকরো খোলা আকাশ, যার কাছে গেলে মনের সব অস্থিরতা নিমিষেই মুছে যায়। আর তার সাথে যদি যোগ হয় গভীর যত্নশীলতা, তবে তো জীবনটা সার্থক। ছোট ছোট কাজে তার সেই মমতা মাখানো খেয়াল রাখাটাই বলে দেয় যে আপনি তার কাছে কতটা মূল্যবান।

আসলে আমরা সবাই দিনশেষে এমন একজন মানুষকে খুঁজি, যে হবে ভালোবাসার কাঙাল। যার কাছে আপনার একটু হাসি, একটু সময় আর সামান্য ভালোবাসাটাই হবে পৃথিবীর সবচাইতে দামী সম্পদ। যে আপনাকে শাসন করবে না বরং আদর দিয়ে আগলে রাখবে, যে আপনার দোষগুলো বড় করে না দেখে মায়া দিয়ে সেগুলো ভুলিয়ে দেবে। এমন একজন যত্নশীল মানুষ পাশে থাকলে কঠিন এই পৃথিবীর পথ চলাটাও বড্ড সহজ আর মায়াবী মনে হয়। সত্যি বলতে, একজন ভালো মনের মানুষের পাশে থাকাটাই হলো পৃথিবীর সবচাইতে বড় সুখ।🩶

16/01/2026

আজকাল মানুষ মনে করে টাকার বালিশ এর উপরে ঘুমাই তাই মানুষ খালি টাকা ধার চায়। জিনিস এর যে দাম এখন ঢাকা শহরের মত জায়গায় সব মেইনটেইন করে চলা কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন।দিনশেষে আমাদের নিজেদের এই তো চাহিদা পূরণ করতে পারি না, হাপিয়ে যাই। যার যেই লেবেল সেই লেবেল এ চলতে গেলে আর কিছু থাকে না মাস শেষে সেটা সবাই বুঝে না। মধ্যবিত্তদের হল যত জ্বালা সব দিক দিয়ে। 🤔🤔

15/01/2026

পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আপনার সুখ গুলো যেমন চিরস্থায়ী হবে না। তেমনি আপনার কঠিন সময় গুলো ও চিরস্থায়ী হয়ে থাকবে না আপনার জীবনে।
সময় বদলায়। বদলানোই সময়ের নিয়ম। সময়ের কাঁটা ঘুরতেই থাকে তার নিজস্ব নিয়মে, নিজস্ব গতিতে।

মূলত চিরস্থায়ী একটা ভ্রম। দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী এবং বদলে যাওয়ার রীতি নিয়ে চলমান।

তাই মানুষ, পরিস্থিতি, সময় কোনো কিছুই আপনি নিজের আয়ত্তে রেখে কন্ট্রোল করতে পারবেন না কখনোই। প্রতিটা জিনিস বদলায় খুব স্বাভাবিকভাবেই।

আমাদের এই বদল টাকে মেনে নিতে হয়। এই পরিবর্তনের সাথে খাঁপ খাইয়ে চলতে হয়। অনেক কিছুই মনে না নিয়ে মেনে নিতে হয়, আপোষ করে নিতে হয়।

জীবনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। সময়ের প্রয়োজনে নিজের অবস্থান তৈরি করে নিতে হবে। এটাই আপনার জন্য বড় চ্যালেঞ্জ।🤔🤔

08/01/2026

“যে থাকার, সে এমনিতেই থাকে”—এই কথাটা খুব প্রচলিত, কিন্তু বাস্তবতায় এটা ভীষণ ভুল ধারণা। মানুষ এমনিতেই কোথাও থাকে না। মানুষ থাকে যত্নে, সম্মানে, বিশ্বাসে আর ভালোবাসায়।

একজন মানুষ তখনই কোথাও থাকতে চায়, যখন সে বুঝতে পারে তার অনুভূতির মূল্য আছে। যেখানে তার কথা শোনা হয়, তার নীরবতাও বোঝা হয়। যেখানে তার অভিমানকে ঝামেলা মনে করা হয় না, বরং বোঝার চেষ্টা করা হয়।

মানুষ সেখানে থাকে, যেখানে সে ভালোবাসা পায় কিন্তু দমবন্ধ করা ভালোবাসা না—আশ্রয় দেওয়া ভালোবাসা। যেখানে তার মন খারাপ হলে অপর পাশের মানুষটা অস্থির হয়ে পড়ে, উদাসীন থাকে না। যেখানে সে অনুভব করে, আমি গুরুত্বপূর্ণ, আমি প্রয়োজনীয়।

কেউ কারো সাথে জোর করে থাকে না। সম্পর্ক টিকে থাকে ছোট ছোট যত্নে, সম্মানের ভাষায়, বিশ্বাসের শক্তিতে। আর যেখানে এই জিনিসগুলো থাকে, মানুষ সেখানে আঁকড়ে ধরেই থাকতে চায়—কারণ মানুষ সম্পর্ক ছাড়ে কষ্টে না, ছাড়ে অবহেলায়।’🩶

04/01/2026

৩৫-এর পরেও কি প্রেম আসে?
হ্যাঁ… আসে।
আর অনেক সময় এই বয়সের পরের প্রেমটাই হয় সবচেয়ে সত্যি।
৩৫-এর আগে প্রেমে থাকে তাড়াহুড়ো—
পাওয়ার তৃষ্ণা, প্রমাণ করার ব্যস্ততা,
হারিয়ে যাওয়ার ভয়।
কিন্তু ৩৫-এর পরে মানুষ বুঝে যায়—
কাকে চাইলে মন শান্ত থাকে,
আর কাকে চাইলে নিজেকেই হারাতে হয়।
এই বয়সে প্রেম আর শুধু হাত ধরা নয়,
এই বয়সে প্রেম মানে—
চুপচাপ পাশাপাশি বসে থাকা,
এক কাপ চা ভাগ করে নেওয়া,
দিন শেষে কাউকে বলা—
“আজ খুব ক্লান্ত লাগছে”,
আর সেই মানুষটা কোনো প্রশ্ন না করে পাশে বসে থাকা।
৩৫-এর পরের প্রেমে নাটক কম,
কিন্তু বোঝাপড়া গভীর।
অভিমান কম,
কিন্তু যত্ন নিঃশব্দ আর স্থায়ী।
অনেকে বলে—
এই বয়সে প্রেম মানায় না।
কিন্তু সত্যিটা হলো,
এই বয়সেই মানুষ প্রেমকে সবচেয়ে সম্মানের জায়গায় রাখতে শেখে।
এখানে কেউ কাউকে ব্যবহার করে না,
কেউ কাউকে বদলাতে চায় না—
শুধু একজন আরেকজনের পাশে থাকতে চায়।
যদি হৃদয়টা এখনো অনুভব করতে পারে,
যদি কারো উপস্থিতিতে মন হালকা হয়ে যায়,
তাহলে বয়স কোনো বাধা নয়।
প্রেম কখনো ক্যালেন্ডার দেখে আসে না—
প্রেম আসে তখনই,
যখন মনটা প্রস্তুত হয়।
আর হ্যাঁ,
৩৫-এর পরের প্রেম অনেক সময়ই
শেষ পর্যন্ত টিকে যায়…
কারণ তখন মানুষ ভালোবাসে ভয় থেকে নয়,
ভালোবাসে বোঝাপড়া থেকে।
বয়স বাড়ে,
কিন্তু অনুভূতির মেয়াদ ফুরোয় না।😎😎

01/01/2026

নারীকে বিপদে ফেলার সবচেয়ে সূক্ষ্ম ফাঁদ হলো — প্রশংসা।
“আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন!”
“আপনার হাসিতে জাদু আছে!”
“এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝগড়া করে কীভাবে!”

এই কথাগুলো শুনতে যতই মধুর লাগুক,
এর পেছনে লুকিয়ে থাকে ভীষণ কৌশল —
বিশেষ করে যখন সেগুলো বলা হয় কোনো বিবাহিত নারীকে উদ্দেশ্য করে।

এই প্রশংসা ধীরে ধীরে নারীর মনে এমন এক ধারণা তৈরি করে —
“আমাকে আমার স্বামী ঠিকভাবে বোঝে না,
কিন্তু এই মানুষটি বোঝে।”
সেখান থেকেই শুরু হয় মানসিক প্রভাবের খেলা —
অভিমান জন্ম নেয়,
দাম্পত্যে দূরত্ব আসে,
আর একসময় সাজানো সংসার ভেঙে পড়ে।

সত্যটা হলো —
যারা এভাবে প্রশংসা করে,
তারা আপনাকে ভালোবাসতে নয়,
শুধু সাময়িক আনন্দে ভাসাতে চায়।
তারা কোনো দায়িত্ব চায় না,
চায় শুধু আপনাকে দুর্বল দেখতে।

যতদিন আপনি তাদের কাছে নতুন, ততদিন আপনি “স্পেশাল”;
উদ্দেশ্য পূরণ হয়ে গেলে,
আপনার অস্তিত্বই তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে।

তাই কখনো এই ধরণের কথায় গলে যাবেন না,
প্রশংসার নেশায় নিজের সংসারকে ঝুঁকিতে ফেলবেন না।
কারণ দিনের শেষে —
আপনার পাশে থাকে সেই মানুষটাই,
যে হয়তো কবিতায় নয়,
কিন্তু যত্নে ভালোবাসা লিখে রাখে;
যে হয়তো রোমান্টিক নয়,
কিন্তু অসুস্থ হলে রাতভর আপনার পাশে জেগে থাকে।

মনে রাখবেন —
ক্ষণিকের প্রশংসা যতই মিষ্টি লাগুক,
তার পরিণতি ভয়ঙ্কর তিক্ত।
প্রশংসার ফাঁদে নয়,
বাস্তবের ভালোবাসায় বিশ্বাস রাখুন। 💔
゚viralシviralシfypシ゚viralシalシ ゚

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shahida's Corner BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahida's Corner BD:

Share