06/06/2025
একসময় সকাল ঘুম ভাঙত তোমার মেসেজে —
“উঠছো না কেন?”
“আজ কী খেয়েছো?”
“একটু কথা না বললে ভালো লাগছে না…”
সেই তুমি — এখন একই ঘরে থেকেও দিনের পর দিন
কথা বলো না ঠিকমতো।
খেয়েছে কি না জিজ্ঞেস করো না।
ফোনটা তোমার স্ত্রির মুখের চেয়ে ফোনের স্ক্রিনের দিকে বেশি তাকাও।
একজন স্ত্রীর মনে তখন কেমন লাগে জানো?
সে ভাবে —
“আমি কি বদলে গেছি? না সে বদলে গেছে?”
“আমি তো আগের মতোই ভালোবাসি…
তাহলে তার আগ্রহ কেন কমে গেল?”
স্ত্রী যখন বুঝে ফেলে, তুমি আর আগের মতো মন দাও না,সময় দেও না,দিনের পর দিন তার সাথে ভালো কোয়ালিটি টাইম কাটাও না,
তখন তার ভিতরে ভিতরে একধরনের অদৃশ্য একাকীত্ব জন্ম নেয়।
সে সেটা হয়তো বলে না,
তবুও চুপচাপ ভালোবাসা দিয়ে যায় —
যেমনটা তুমি আগে পছন্দ করতে।
জানো ভাই,
একজন স্ত্রীকে অবহেলা করা শুরু হয় "ছোট ছোট চুপ থাকা" থেকে।
একসময় সে মেনে নেয় —
“এই মানুষটা এখন আর আগের মতো আমার হয়ে নেই…”
কিন্তু সম্পর্ক মানে তো শুধু থাকা না —
আগের মতো করে ভালোবাসাও।
▪️ আগে যে মেয়েটাকে দিনে ১০ বার ফোন দিতে,
সে এখন তোমার পাশে দাঁড়িয়ে তোমার চোখে চোখ রাখা খোঁজে।
▪️ আগে যে মেয়েটার মুড খারাপ হলে ঘণ্টাখানেক বোঝাতে,
আজ তার মন খারাপ থাকলে তুমি বলো, “নাটক করো না তো!! মানসিক প্যারা দিও না তো!!!
ভালোবাসা যদি সত্যি হয়,
তাহলে কমে যায় কেন?
স্ত্রী হচ্ছে সেই মানুষ,যে ভালোবাসা হারিয়ে গেলেও অপেক্ষা করে —
তুমি আবার আগের মতো হয়ে উঠবে বলে।