29/08/2026
আগে রিলস দেখতাম এখন AI ড্রামা দেখি😝😝😝
পুরাই বাংলা সিনেমার উন্নত ভার্সন 😂।কেন দেখি জানি না।কখনো মাফিয়া ডনের বউয়ের উপর হয়ে যাওয়া অত্যাচার আর অত্যাচারীত হওয়ার পর ডন কিভাবে সবাইকে শাস্তি দেয় অথবা কোনো এক দুর্ভাগা রমনী প্রথম স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে স্বামী কর্তৃক বিতাড়িত হয়ে ঘুরে দাড়ায় অথবা মোটা অবহেলিত এক রমনীর সুন্দরী হয়ে যাওয়ার গল্প।সেদিন একটা দেখলাম ওইটাতো বেজায় আজব, মারমেইড কিং এর মা কিং এর ফিউন্সে কর্তৃক কিভাবে ভুল বুঝে অত্যাচারিত হয়।ফিউন্সের আর দোষ কি??? কিং এর মা দেখতে ফিয়ন্সের চেয়ে সুন্দর আর অল্প বয়সী। বিপত্তি বাধে এখানেই ফিউন্সে ভাবে এটা মারমেইড কিং এর প্রেমিকা...তবেরে বেডা আমার লগে বিয়া ঠিক আর তুমি চান্দু আরেক মাইয়ার লগে প্রেম আর খালি প্রেম ,তুমি তারে প্রেগন্যান্ট বানাইছো।আজকে তোমারে খাইছি মনু😂😂😂।এত কথা বলার কারণ একটাই....মারমেইড কিং এর ফিউন্সের গলায় এই নেকপিসটা মনে ধরছে😝😝😝। মূল্যবান সময় নস্ট করে এসব বস্তাপচা AI ড্রামা দেখলেও মাঝে মাঝে ভালো কিছু চোখে পড়ে। দাগ থেকে ভালো কিছু- সার্ফ এক্সেল টাইপ ব্যাপার আর কি!!!!! বলেন মিথ্যা বলছি নেকপিস টা সুন্দর না????🙄🙄🙄🙄