09/06/2026
বিশ্বকাপ এলেই দেখি কিছু মানুষ অদ্ভুত রকমের উন্মাদ হয়ে যায়। নিজের পছন্দের দলকে সমর্থন করা অবশ্যই স্বাভাবিক, কিন্তু অন্য দল বা তাদের সমর্থকদের অকারণে খোঁচানো, অপমান করা কিংবা গালাগালি করা মোটেও গ্রহণযোগ্য না।
ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্য যে কোনো দলকে ভালো লাগতেই পারে। কিন্তু তাই বলে অন্য দলের সমর্থকদের নিয়ে সারাদিন বিদ্রূপ করা, উসকানিমূলক পোস্ট দেওয়া বা ঝগড়া লাগানোর চেষ্টা করা কেন? মজা করারও একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে সেটা আর মজা থাকে না, বিরক্তির কারণ হয়ে দাড়ায়।
কিছু মানুষকে দেখে মনে হয় ফুটবল দলকে সমর্থনের চেয়ে বেশি অন্যদের ছোট করার মধ্যে আনন্দ পায় বেশি। অথচ বাস্তবে ফুটবল সম্পর্কে খুব বেশি ধারণাও হয়তো নেই। সোশ্যাল মিডিয়ায় কয়েক দিনের জন্য এমন আচরণ শুরু হয় যে নিউজফিডের পরিবেশটাই নষ্ট হয়ে যায়।
গত বছরও শুনেছিলাম, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থন নিয়ে ঝগড়া করতে গিয়ে বন্ধুর হাতে বন্ধু পর্যন্ত নিহত হয়েছে। একটা খেলাকে কেন্দ্র করে এমন ঘটনা সত্যিই দুঃখজনক। খোঁচাখুঁচি যদি করতেই হয়, বন্ধুদের মধ্যে সীমার মধ্যে করুন। কিন্তু এমন কিছু করবেন না, যাতে সম্পর্ক নষ্ট হয় বা বড় কোনো সমস্যা তৈরি হয়।
আরেকটা বিষয় হলো অন্ধ ভক্তি। প্রিয় দলকে সমর্থন করুন, আনন্দ করুন, খেলা উপভোগ করুন—কিন্তু এমন পর্যায়ে যাবেন না যেখানে বাস্তবতা, ভদ্রতা আর সাধারণ বোধবুদ্ধি হারিয়ে ফেলেন।
আমার সকল ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, ব্রাজিল-আর্জেন্টিনা বা অন্য যেকোনো দল নিয়ে পোস্ট করার সময় ভদ্রতা বজায় রাখুন। ফেসবুক এবং অন্যসকল পরিবেশ সুন্দর রাখুন। বিশ্বকাপ নিয়ে আনন্দ করুন, কিন্তু বেহুঁশ হয়ে উগ্র আচরণ করবেন না।
আর আমার এই পোস্টে কারও গায়ে লাগলে দয়া করে ইগনোর করবেন। ঝগড়া করতে বা তর্ক বাড়াতে আসবেন না।
ধন্যবাদ 🙂