22/06/2023
ক্রাফটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূন্য হচ্ছে রং, আঠা এবং অণ্যান্য লিকুইড উপকরনের খরচ নির্ধারন করা। আমি আপনাদের একটা পদ্ধতি বলছি আপনারা এটা ট্রাই করতে পারেন।
কিভাবে আপনি লিকুইড জিনিসের খরচ নির্ধারন করবেন?
প্রথমে আপনাকে প্রতি গ্রামের মূল্য বের করতে হবে।
ধরুন, 100 গ্রাম লিকুইডের দাম 75 টাকা।
একটি বিষয় খেয়াল রাখতে হবে অধিকাংশ লিকুইড এর কিছু অংশ পাত্রে এবং ব্রাশে থেকে যায় যা ব্যবহার করা যায় না। তাই এটাকেও খরচ হিসাবে ধরতে হবে। ধরি এটার পরিমান 5%।
তাহলে ব্যবহার্য্য লিকুইডের পরিমান 100*5%=95 গ্রাম
প্রতি গ্রামের দাম 75/95= .79 টাকা
আপনার একটি কাজ করতে কতটুকু লিকুইড লাগবে এবার তা বের করতে হবে।
কাজ শুরু করার আগে ডিজিটাল ক্ষেলে লিকুইড মাপেন ধরি, 100 গ্রাম আছে।
কাজ শেষ করার পর আবার মাপুন, ধরি 50 গ্রাম আছে, তাহলে 50 গ্রাম খরচ হয়েছে।
এবার খরচ - 50*.79=39.5 টাকা
এভাবে সহজেই আপনি রং এবং আঠা এর খরচ বের করতে পারবেন.
এবার আপনি আগে থেকে কিভাবে বুঝবেন আপনার কাজটি সম্পন্ন করতে কি পরিমান রং বা আঠার প্রয়োজন হবে। আমরা জানি প্রত্যেক বস্তুর একটি আকার থাকে। যেটা আমরা মিলিমিটার/সেন্টিমিটার/ ইঞ্চি দিয়ে মেপে থাকি। ধরি আপনার পন্যটির দের্ঘ্য 10 ইঞ্চি এবং প্রস্থ 12 ইঞ্চি তাহলে আপনার পণ্যটির বর্গ ইঞ্চির পরিমান (10*12) 120 বর্গ ইঞ্চি।এবার ধরি আপনি এটার চারিদিকে 2 ইঞ্চি করে আঠা বা রং লাগাবেন, তাহলে আপনার নতুন বর্গ ইঞ্চির পরিমান দারাবে (10*2+8*2)=36 বর্গ ইঞ্চি।এবার আপনি দেখবেন এই 36 বর্গ ইঞ্চিতে কি পরিমান রং বা আঠা প্রয়োজন হয়। ধরি 36 বর্গ ইঞ্চিতে আপনার 80 গ্রাম রং বা আঠার প্রয়োজন হয়, তাহলে এখানে আপনার খরচ দারালো 80*.79=63.20 টাকা, প্রতি বর্গ ইঞ্চিতে খরচ 1.76 টাকা।এবার আপনি আপনার পণ্য তৈরী করতে কি পরিমান আঠা বা রং লাগবে তা আপনার পণ্যের আয়তন বের করে প্রতি বর্গ ইঞ্চির খরচের সাথে গুন করলেই পেয়ে যাবেন।এটি প্যণ্যর মূল্য নির্ধারনে কাজে লাগবে।