26/10/2026
স্ক্রল করতে করতে Podmo - পদ্ম পেইজটা চোখে পড়ে গেলো, এবার কি করবেন?? 😛👇
🌸 পদ্মতে অর্ডার করবেন কীভাবে? | পর্ব ১
পদ্মতে নতুন? পেইজে ঢুকে একটা প্রোডাক্টও পছন্দ হয়ে গেছে, কিন্তু অর্ডার করবেন কীভাবে বুঝতে পারছেন না?
আচ্ছা, আসেন একটু গল্প করতে করতে জেনে নেই! 😁
১. আগে একটু ঘুরে দেখুন! 👀
পেইজে নতুন হলে একটু স্ক্রল করুন। এমনিতেই দিনে কত সময় স্ক্রল করে কাটিয়ে দিই, না হয় আজকে সময় টা একটু কাজে লাগুক! 😂
আমাদের পোস্ট দেখুন, পেইজের অ্যাক্টিভিটি দেখুন। তারপর পেইজটাকে ভরসা করা যায় মনে হলে, একটা ফলো দিয়ে দিতে পারেন।
আর মনে না ধরলে চলে যাবেন। জোর করে প্রেম, বিশ্বাস কিংবা ফলো—কোনোটাই আদায় করার ইচ্ছা নেই আমাদের! 🥹
আপনার সময় নষ্ট করার জন্য দু:খ প্রকাশ করছি 🥹
২. প্রোডাক্ট পছন্দ হয়েছে? ক্যাপশনটাও পড়ুন কিন্তু! 🛍️
ছবি দেখে ভালো লাগলেই হলো না, ছবির সাথে যে লেখাগুলো থাকে, সেগুলোরও কিন্তু একটা উদ্দেশ্য আছে! 😂
প্রোডাক্টের দাম, সাইজ, ম্যাটেরিয়াল বা দরকারি ডিটেইলস ক্যাপশনে দেওয়া থাকলে একটু পড়ে নেবেন।
আরো বেশি কিছু জানার থাকলে ইনবক্সে আসুন। যা জানতে ইচ্ছা করে, জিজ্ঞেস করুন।
প্রশ্ন করতে লজ্জা নেই। তবে না জেনে অর্ডার করে পরে “আরে, আমি তো এটা ভাবিনি!” বলার চেয়ে আগে জেনে নেওয়াটাই ভালো, তাই না? 😁
৩. সব বুঝেছেন, এবার অর্ডার! 💌
প্রোডাক্ট পছন্দ হয়েছে, দামও ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তরও পেয়ে গেছেন?
তাহলে নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন।
আর যদি এখনো মনে হয়, “কিনব কি কিনব না, দেখি একটু ভাবি…” তাহলে সময় নিন। কোনো সমস্যা নেই!
শুধু ইনবক্সে এসেছেন বলে অর্ডার করতেই হবে, এমন কোনো আইন পদ্ম এখনো চালু করেনি! তবে মনে সংশয় নিয়ে অর্ডার প্লেস করা যাবেনা। 😂
৪. প্রোডাক্ট পাওয়ার পর একটা ছোট্ট কাজ আছে! 📦
পার্সেল হাতে পেলে অবশ্যই চেষ্টা করবেন ডেলিভারি ম্যানের সামনেই প্রোডাক্ট চেক করে নিতে।
সব ঠিক থাকলে রিসিভ করবেন। আর কোনো ত্রুটি থাকলে আমাদের জানাবেন, আমরা বিষয়টা দেখে ব্যবস্থা নেব।
প্রোডাক্ট কেমন লাগল, সেটাও ইনবক্সে জানাতে পারেন। ভালো লাগলে আমরা খুশি হবো, আর কোনো পরামর্শ থাকলে সেটাও শুনতে চাই।
ব্যস! অর্ডার করার গল্প আপাতত এতটুকুই। 🥰
তবে অর্ডার দেওয়ার আগে ও পরে আরও কয়েকটা কথা আছে—বিশেষ করে প্রি-অর্ডার, বুকিং মানি আর দামাদামি নিয়ে!
সেগুলো নিয়ে হাজির হবো পর্ব ২-এ। ততক্ষণ পর্যন্ত স্ক্রল চলুক! 😂💚
— Podmo | পদ্ম