27/08/2026
কান্না করতে ইচ্ছে করছে।হ্যা,এটা আমার দুর্বলতা।আমার মায়া বেশি।। ইচ্ছে করছে তাদের জিজ্ঞেস করি আপনারা কি করছেন।
এই তিনটা দিন পুরোটা সময় জুড়ে তাদের সাথে ছিলাম। কত কথা, কত গল্প। সে মানুষগুলোর চোখে সরলতা দেখেছি,স্বপ্ন দেখেছি।
প্রত্যেকটা মানুষের চেহারা মনে পড়ছে।
কালকে যখন তারা আবার প্র্যাকটিস করতে আসবে তখন কি আমার অভাব বুঝতে পারবে?
মনে পড়ছে সেই কাকির কথা যাকে দেখে প্রথমবার মনে হয়েছিল উনাকে দিয়ে হয়তো হবে না। অথচ কত ভালো কাজ করলেন। সবচেয়ে বয়স্ক আরেকজন কাকি।তিনি দেরিতে এসেছিলেন তাই পিছিয়ে পড়েছেন। আমি উনাকে সময় দিতে পারিনি। কিন্তু তিনিও অনেক ভালো কাজ করেছেন। অল্প বয়সে বিয়ে, তারপর সিঙ্গেল মাদার হয়ে যাওয়া সেই আপুদের কথা মনে পড়ছে। অনেক দূর থেকে তিন চারজনের গ্রুপ। স্বল্প সময় লাঞ্চ ব্রেক সেরে তড়িঘড়ি করে তাদের ছুটে আসা। বারবার ভুল হচ্ছে বারবার খুলে ঠিক করছে। তারা অধৈর্য্য হননি। তারা সবাই নিজেদের বেষ্ট টুকু দেখানোর চেষ্টা করেছেন।
আঁখি আপা হয়তো নিজের ভাইয়ের মতই যত্ন আত্তি করেছেন। চতুর্থ শ্রেণীতে পড়া নিজের ছেলেকে দেখিয়ে বলছেন আমার ছেলে বড় হয়ে আপনার মত হোক। বললাম সে বড় হয়ে অনেক বড় কেউ হবে। আমি খুবই সাধারণ সামান্য একজন মানুষ।
নিজের অজান্তেই চোখ ছলছল করছে।
আল্লাহকে বলতে ইচ্ছে করছে আল্লাহ আমাকে হাজার বছর হায়াত দাও।আমি এই মানুষগুলোকে নিয়ে কিছু করতে চাই।
আমার এই ছোট্ট জীবন যথেষ্ট না।😭
ডিআইজি কামরুল আহসান স্যারের মত মানুষ প্রতিটা গ্রামে জন্ম নেয়া উচিত।যিনি নিজের গ্রামের মানুষদের নিয়ে এত ভাবেন। আল্লাহ উনার নেক ইচ্ছে গুলো পূরণ করুন।
ম্যাক্রেম আর্ট জুট ক্রাফট প্রশিক্ষণ এর প্রথম সেশন শেষে ফিরছি কুড়িগ্রাম থেকে।
ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে উমানন্দের সাথে...