08/11/2025
Tokaimaster doesn’t usually post this kind of stuff but THIS SITUATION OUGHT TO HAVE THIS AWARENESS, And i need all of your help!
আমি চাই আপনারা এই ফ্রড পেজটাকে রিপোর্ট করুন এবং কেন করবেন তা পোস্ট পড়লে,ছবিগুলো,কমেন্টস দেখলেই বুঝতে পারবেন!
Page Name : ArtFold
Page Link - https://www.facebook.com/share/1Cc2JagQ7c/?mibextid=wwXIfr
যেহেতু অনলাইনে সব আর্টিস্টদেরই এসব আর্ট থিফদের সাথে ডীল করতে হয় আমিও শুরু থেকেই ব্যতিক্রম ছিলাম না কিন্তু এইপর্যন্ত এরকম অসভ্য কাউকে দেখিনি! একজন পেইজ ওনার আপু আমাকে কিছুদিন ধরেই এই ফ্রড মেয়েটার কথা জানাচ্ছে। আমার ফাইনালস্ এবং আরও নানান ব্যস্ততা থাকায় আমি এই বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করিনি শুধু তাকে কনট্যাক্ট করার চেষ্টা করা ছাড়া এবং সে প্রত্যেক জায়গা থেকে আমাকে,আমার বোনের আইডিকে ব্লক/ব্যান করে আসছে!
অনেকদিন ধরেই সে আমার পেজের ছবি নিয়ে আমার ওয়াটারমার্ক রিমুভ করে নিজের ওয়াটারমার্ক ইউজ করে নির্বিকারে নিজের পেজ এ পোস্ট করছে (এবং সাথে অন্য আরও পেজের ছবি নিয়েও), ইভেন সে আমার ক্যাপশনগুলো পর্যন্ত চুরি করছে, এক একটা ইমজি পর্যন্ত,এতটাই চীপ! তাকে আমার হয়ে ওই আপুটা বারবার বারণ করায়ও তার কিছুই গেল আসলো না! কিছুদিন বন্ধ রেখে আবার শুরু করল একই কাজ!
তার থেকেও বড় চীপনেস সে দেখিয়েছে যখন আমার এবং অন্য পেজ এর বিহাফে আপু তাকে আজকে আবারও কনফ্রন্ট করেছে, আপুকে সে যা তা বলেছে ,উল্টো আপুকে ব্লেইম দিয়ে সে প্রমাণ করে দিয়েছে সে যে শুধু চোর না আস্ত একটা অসভ্য, চুরি ধরা পড়ায় মানুষের বাবা মা তুলে কথা বলছে, উল্টো অ্যাকিউজ করছে! চুরির উপর সিনাজুরি যেটাকে বলে আরকি! আমি খুবিই ডিস্টার্বড ছিলাম ওর এসব ব্যবহারে, যেই আইডি দিয়েই তার সাথে কনট্যাক্ট করার চেষ্টা করেছি সে ব্লক করে দিয়েছে আর পেয়েছে এই আপুটাকে, আমি শুধু অবাক হই একটা মানুষ এতটা বেয়াদব আর নির্লজ্জ কিভাবে হয়! (সে কী কী বলেছে আর করেছে নিচে দেয়া ছবি আর স্ক্রিনশটগুলো দেখলেই বুঝবেন)
—কোন পেজ থেকে পারমিশন ছাড়া ছবি নেয়া মানে শুধু ওই একটা ছবি চুরি করা না,সেই একটা ক্রাফটের ছবি পেতে যে ঘণ্টার পর ঘণ্টা নিয়ে আইডিয়া বের করা, সেই অনুযায়ী র ম্যাটিরিয়ালস কালেক্ট করে কাজ করে কল্পনাটাকে বাস্তবে রূপ দেয়া, ফোটোগ্রাফি/ভিডিওগ্রাফিতে মাথার ঘাম ফেলা আর এডিটিং এ সময় দেয়া, সময় নিয়ে post রেডি করে পোস্ট করা! এই সবকিছুর প্রতিই অবিচার করা,আর কিচ্ছু না!
সবচেয়ে হাস্যকর ব্যপার এই মেয়ে নাকি আইন বিভাগে লেখাপড়া করে,হাহ্,হাসলাম! আমার সত্যি তেমন কোনও ইচ্ছা,এনার্জি বা সময়ই ছিলো না আপনাকে নিয়ে এতকিছু লিখার অথবা ভাবার কারণ আপনার চুরির মালগুলোই তৈরি করতে আমি ব্যস্ত! আপনার সাথে যোগাযোগ করার সব রাস্তা বন্ধ করে আমাকে রীতিমত বাধ্য করেছেন এই কাজ করতে, আর মমতা আপুর সাথে আপনার ব্যাবহার সেটা আপনার চরিত্রের ফার্দার প্রমাণ দিয়েছে আমাকে!
যেহেতু আপনার পেজে অলমোস্ট সবই চুরি করা তাই আপনার প্র্যকটিক্যাল এক্সপেরিয়েন্সও কম এবং যদি সত্যিই ইচ্ছা থাকে এই প্লাটফর্ম এ কিছু করার তাহলে এবার আপনি নিজে থেকে আইডিয়া বের করে আর্ট ক্রিয়েট করবেন,সব স্টেপস ফলো করে অথেন্টিসিটি মেইনটেন করে নিয়মিত পেজ চালাবেন,তারপর বসে চিন্তা করবেন আপনি আমাদের কতটুকু হক নষ্ট করেছেন,যেটা করছেন তা আসলে কতটুকু ঘৃণার যোগ্য!
“Remember! You didn’t just steal my photos and added your name on it, you played with my blood, sweat and tears,and i will not let you or anyone keep doing this!”