Food Tuber Faruk

Food Tuber Faruk Welcome To My Page. This Page gives a better idea about the different Food .

⚫কয়েক পদের সস রেসিপি—- Food Tuber Farukঘরেই বানিয়ে ফেলুন মজাদার সব সস।⚫গ্রীন চিলি সসউপকরণ:১। কাঁচামরিচ ২৫০ গ্রাম২। সিরকা...
27/05/2023

⚫কয়েক পদের সস রেসিপি—- Food Tuber Faruk
ঘরেই বানিয়ে ফেলুন মজাদার সব সস।

⚫গ্রীন চিলি সস

উপকরণ:
১। কাঁচামরিচ ২৫০ গ্রাম
২। সিরকা ৩ কাপ
৩। বিটলবণ আধা চা চামচ
৪। রসুন বাটা ২ টেবিল চামচ
৫। টেস্টিং সল্ট পৌনে এক চা চামচ
৬। চিনি ১ টেবিল চামচ
৭। লবণ আধা চামচ
৮। কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী -
১। কাঁচামরিচ বোঁটা ফেলে ধুয়ে ২ ফালি করে ১ কাপ সিরকায় ভিজিয়ে রাখুন। এক ঘণ্টা পর সিরকা থেকে তুলে মিহি করে বাটুন।
২। সসপ্যানে মরিচ বাটা, ১ কাপ সিরকা, রসুন বাটা, লবণ,চিনি, বিটলবণ দিয়ে চুলায় জ্বাল দিন। ফুটে উঠলে ৩-৪ মিনিট পর কর্নফ্লাওয়ার সিরকায় গুলে সসে ঢেলে ঘন ঘন নাড়ুন।
ঠাণ্ডা হলে কাচের বোতলে সংরক্ষণ করুন।

⚫পেরিপেরি সস

উপকরণ:
১। লাল মরিচঃ ,
২। সিরকা
৩। কালো গোলমরিচ,
৪। সাদা গোলমরিচঃ
৫। লবন,
৬। আদা কুচি,
৭। রসুন কুচি,
৮। সয়াসস,
৯। ওয়েষ্টার সস
১০। চিনি,
১১। চিলি সস

প্রণালীঃ
১। সব উপকরণ পরিমাণমত নিতে হবে। তারপর ব্লেন্ডার করতে হবে। ১০ দিন ফ্রীজে রেখে খাওয়া যাবে.

⚫পাস্তা হোয়াইট সস

উপকরনঃ
মোটামুটি মাঝারি এক বাটি হোয়াইট সসের জন্যঃ
১। মাখনঃ ৫ টেবিল চামচ
২। ময়দাঃ ১/২ কাপ
৩। দুধঃ দুই কাপ
৪। জয়ফল গুড়াঃ ১/৪ চা চামচ (বেশী হলে তিতে ভাব এসে যাবে)
৫। গোল মরিচের গুড়াঃ ১/২ চা চামচ
৬। টেষ্টিং সল্টঃ ১/২ চা চামচ বা কম
৭। চিনিঃ ২ চা চামচ
৮। লবনঃ ১ চা চামচ (বা লাগলে পরে দেয়া যেতে পারে)

প্রণালিঃ
১। কড়াই গরম হলে তাতে মাখন দিন। মাখন গলে গেলে তাতে লবন দিন।
২। তাতে প্রথমে ময়দা দিন। ভাল করে নাড়িয়ে দিন, নাড়ানো থামাবেন না।
৩। আগুন কম আঁচে রেখে এবার দুধ দিন। গোল মরিচের গুড়া এবং জয়ফলের গুড়া দিন। এবার চিনি দিন।
৪। আগুন মাঝারি বা কমে থাকবে। প্রথম বলক উঠলেই আগুন থামিয়ে দিন।

⚫থাই সুইট চিলি সস

উপকরণ-
১। সাদা ভিনেগার/সিরকাঃ ১/৪ কাপ
২। পানিঃ প্রয়োজন মত
৩। পাকা লাল মরিচ(শুকনো মরিচ নয়, পাকা লাল মরিচ): ৪-৬ টি
৪। রসুনঃ ২ কোয়া (খেতে না চাইলে বাদ দিন)
৫। চিনিঃ ১/২ কাপ
৬। লবণঃ ১/২ চামচ
৭। কর্ণ ফ্লাওয়ারঃ ২ টেবিল চামচ (সস কম ঘন চাইলে কম দিতে হবে)

প্রণালীঃ
১। সিরকার সাথে পানি মিশিয়ে ১/৪ কাপ সিরকাকে ১ কাপ করতে হবে। তারপর চিনি মিশিয়ে চুলায় আঁচে দিতে হবে।
২। রসুন মিহি কুচি করে নিতে হবে, যত ছোট সম্ভব। মরিচকেও মিহি কুচি করে নিতে হবে। চাইলে বীজ ফেলে দেয়া যায়। রাখলেও কোন সমস্যা নেই।
৩। রসুন ও মরিচ কুচি দিয়ে দিতে হবে সিরকার মিশ্রণে। ভালো করে জ্বাল দিতে হবে। লবণ দিতে হবে।
৪। ৩/৪ মিনিটের মাঝেই রসুন নরম হয়ে যাবে ও সুন্দর গন্ধ ছড়াবে। এবার পানিতে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে এই মিশ্রণে মিশিয়ে দিতে হবে।
৫। নেড়ে নেড়ে জ্বাল দিতে হবে। সস পছন্দমতন ঘন হলে নামিয়ে নিয়ে ঠাণ্ডা করতে হবে।
৬। এবার বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।

আফসোস হয় এই জাতীর জন্য 🥹আহ্ 😭😭😭বড়‌ই আফসোস হয় এই জাতীকে নিয়ে , আল্লাহ্ তায়ালা কখন জানি ধংস করে দেয় আমাদের ! সাতছড়ী ...
25/02/2023

আফসোস হয় এই জাতীর জন্য 🥹

আহ্ 😭😭😭
বড়‌ই আফসোস হয় এই জাতীকে নিয়ে , আল্লাহ্ তায়ালা কখন জানি ধংস করে দেয় আমাদের !

সাতছড়ী জাতীয় উদ্যানে স্বামী আলমগীর মিয়া'র
সাথে ঘুরতে এসেছিলো
নাসিরনগর উপজেলার আলী মিয়া'র কন্যা হতভাগী আসমা বেগম (২৩)। সিএনজি রিজার্ভ করে সাতছড়ী এসে স্বামী স্ত্রী জঙ্গলের ভেতর ঘুরতে যায়। ঘন্টাখানেক পর স্বামী একা ফিরে এসে চলে যেতে চাইলে সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করে আপনি একা কেন ভাবি কোথায়? সে জানায় এখানে এক বাড়িতে রেখে এসেছে। সিএনজি ড্রাইভারের সন্দেহ হলে সে পুলিশকে জানায়। গতকাল বিকেলে খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ সকালে আবারও শুরু করে একপর্যায়ে গভীর জঙ্গলে ৫ মাসের অন্তঃসত্ত্বা আসমা বেগমের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।😭😭😭😭

বিশেষ দ্রষ্টব্য ! পৃথিবীতে মায়া ও ভালবাসা বলতে কিছু যে আছে সেটা দিনের পর দিন বিলীন হয়ে যাচ্ছে,
বিষয়টি খুবই দুঃখজনক ও মর্মান্তিক .......
বিয়ের ক্ষেত্রে টাকা পয়সাকে গুরুত্ব না দিয়ে , ব্যক্তি ও বংশ কে বিবেচনায় আনুন ‌।
তাহলে হয়তো আমার অনেক নিরহ বোনের প্রাণ বেঁচে যাবে ,

→সংগৃহীত

৩৬ বছরের লালিত স্বপ্ন তোমার ছোঁয়ায় পূর্ণতা পেল।🇦🇷🏆 সফলতার অন্যতম শর্তই হলো ধৈর্য ধারণ করা।  অভিনন্দন মেসি।
18/12/2022

৩৬ বছরের লালিত স্বপ্ন তোমার ছোঁয়ায় পূর্ণতা পেল।🇦🇷🏆 সফলতার অন্যতম শর্তই হলো ধৈর্য ধারণ করা। অভিনন্দন মেসি।

03/11/2022

রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল।

30/10/2022

Test 01
রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস l Vegetables Fried Rice Shorts.

Address

Ashkona
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Food Tuber Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share