Afra Crafts

Afra Crafts Afra Crafts is a pure traditional Crafts Store. We are committed with your choice.

সতর্কতা! ফেরিতে ওঠার সময় গাড়িতে থাইকেন না।পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দাঁড়াবেন।লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হ...
11/04/2026

সতর্কতা!

ফেরিতে ওঠার সময় গাড়িতে থাইকেন না।

পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দাঁড়াবেন।

লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হয়ে গেলে দ্রুত নেমে যাবেন।

ট্রেনের ছাদে উঠবেন না।

লাফ দিয়ে লঞ্চ ধরার চেষ্টা করবেন না।

অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাবেন না।

মহাসড়কে ছোট গাড়ি নিয়ে উঠবেন না।

আল্লাহ সবাইরে নিরাপদে রাখুক। এবারের ঈদটা একটা ট্রমা হয়ে গেলো জনগণ আর সরকার উভয়ের জন্যই।

(সংগৃহীত)

আফরা র তৈরি পেপার ক্র্যাফটস 🍂
15/12/2025

আফরা র তৈরি পেপার ক্র্যাফটস 🍂

Now Art on your T- Shirt160 GSMExport Quality Price: Taka 700 OnlyOffer: Free Delivery up to 16 December 2025           ...
20/11/2025

Now Art on your T- Shirt
160 GSM
Export Quality
Price: Taka 700 Only
Offer: Free Delivery
up to 16 December 2025

03/11/2025

ভালবাসার পাট সামগ্রী 🌿

প্রাকৃতিক উপাদান থেকেই আমাদের দৈনন্দিন জীবনের উপকরণ! রঙের বৈচিত্র্য আমাদের মনকে করে আন্দোলিত ও ঐশ্বর্যপূর্ন  🍂
28/10/2025

প্রাকৃতিক উপাদান থেকেই আমাদের দৈনন্দিন জীবনের উপকরণ! রঙের বৈচিত্র্য আমাদের মনকে করে আন্দোলিত ও ঐশ্বর্যপূর্ন 🍂

26/10/2025

Handicrafts of Bangladesh 🪹

কলমদানিকাগজের কার্টুন, রং ও ক্লে দিয়ে করা 🍂
13/09/2025

কলমদানি
কাগজের কার্টুন, রং ও ক্লে দিয়ে করা 🍂

📌এক দেশে অদ্ভুত এক নিয়ম ছিল। যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়ত, তাদের পাহাড়ে ফেলে আসতে হতো। ওই দেশের রাজা ...
16/07/2025

📌এক দেশে অদ্ভুত এক নিয়ম ছিল। যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়ত, তাদের পাহাড়ে ফেলে আসতে হতো। ওই দেশের রাজা মনে করতেন, বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে।

সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসত একে অপরকে। সময় গড়িয়ে গেল। পিতা বুড়ো হলেন, তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। দেশের নিয়ম অনুযায়ী, ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে আসতে হবে। কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না। তবু, শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল।

পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না। সে বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল। প্রতিদিন চুপিচুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগল।

একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন: "যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে!"

ঘোষণা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল। ছাই দিয়ে কি কখনও দড়ি তৈরি করা সম্ভব? ছেলেটি এই ধাঁধার কথা শুনে বাবাকে বলল। বাবা বললেন, "একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও।"

ছেলে বাবার কথা মতো কাজ করল। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল। সে সেটি রাজাকে দেখাল এবং পুরস্কার জিতে নিল।

এক মাস পর, রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, "এর আগা আর গোড়ার খুঁজে বের করো!"

ডালের দু’প্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউই এর উত্তর খুঁজে পেল না। ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখাল। বাবা বললেন, "ডালটি পানিতে রাখো। যেটি বেশি ডুবে যাবে, সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে, সেটি আগা।"

ছেলে বাবার উপদেশ মতো কাজ করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল।

এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন। তিনি বললেন, "একটি ঢোল তৈরি করো, যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে!"

এবার সবার মাথা ঘুরে গেল। কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হলো। বাবা বললেন, "একটি ঢোল তৈরি করে তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো।"

ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল। রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়া দিতেই এর ভেতরের মৌমাছিরা উড়তে লাগল, ফলে ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগল!

রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, "তুমি কীভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে?"

ছেলে বলল, "মহারাজ, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন।"

ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান।

রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, "আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না!" এরপর থেকে সকল বৃদ্ধ-বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন।

শিক্ষা: অভিজ্ঞতা অমূল্য। বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয়, বরং এটা আমাদের সৌভাগ্য।
©️

শিল্পীর হাতে আকা স্কেচ এখন আপনার টি শার্টে! অর্ডার করতে এখনই ইনবক্স করুন।
14/07/2025

শিল্পীর হাতে আকা স্কেচ
এখন আপনার টি শার্টে!

অর্ডার করতে এখনই
ইনবক্স করুন।

আপনার ক্যারিয়ার, আপনার সিদ্ধান্ত!ঘন ঘন চাকরি বদল ঠিক নয় কিন্তু ভালো সুযোগ পেলে চাকরি পরিবর্তন করুন, কারণ  নিজের যোগ্যতা...
21/05/2025

আপনার ক্যারিয়ার, আপনার সিদ্ধান্ত!

ঘন ঘন চাকরি বদল ঠিক নয় কিন্তু ভালো সুযোগ পেলে চাকরি পরিবর্তন করুন, কারণ নিজের যোগ্যতার যথাযথ মূল্য যেখানে পাবেন, সেখানেই যান! তবে যদি নিজে কিছু করার পরিকল্পনা থাকে, তাহলে ঘন ঘন চাকরি পরিবর্তন করাও বুদ্ধিমানের কাজ নয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিহাস বলছে, বেশিরভাগ সফল উদ্যোক্তাই চাকরি করেই অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে সমস্যা হলো, বস হওয়ার পর অনেকেই নিজেদের অতীত সংগ্রাম ভুলে যান। একসময় যারা অন্যের অধীনে কাজ করতেন, পরে তারাই কর্মীদের প্রতি উদাসীন হয়ে পড়েন। তাই ক্ষমতার আসনে বসলে অতীত মনে রাখা জরুরি—যেন অন্যদের প্রতি ন্যায়সংগত আচরণ করা যায়।

আমরা সবসময় তৈরি পোশাক খাতে মালিকদের প্রশংসা করি, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করি। কিন্তু যারা এই শিল্পের পর্দার আড়ালে থেকে কঠোর পরিশ্রম করেন—যেমন মার্চেন্ডাইজার, কমার্শিয়াল এক্সিকিউটিভ, প্রোডাকশন প্ল্যানার, সাপ্লাই চেইন ম্যানেজার—তাদের কথা খুব কমই বলা হয়। অথচ, এই মিড-লেভেল ম্যানেজমেন্ট দলটিই মালিক, শ্রমিক, বায়ার ও সাপ্লায়ারদের মধ্যে ভারসাম্য রক্ষা করে।

তারা নিশ্চিত করে প্রতিটি রপ্তানি অর্ডারের সফল বাস্তবায়ন—কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পোশাক উৎপাদন, কোয়ালিটি কন্ট্রোল, শিপমেন্ট, পোর্ট ক্লিয়ারেন্স এবং ফাইনাল ডেলিভারি পর্যন্ত। তাদের কঠোর পরিশ্রম ও নিবিড় ফলো-আপ ছাড়া এই শিল্প এগিয়ে যাওয়া সম্ভব হতো না।

আমি আশা করি, মালিকপক্ষ তাদের প্রতি আরও মনোযোগী হবেন। উদ্যোক্তা হিসেবে আপনারা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নানা রকম চাপে থাকেন, রাজনীতি করেন, ক্লাব কালচার বজায় রাখেন। কিন্তু মনে রাখতে হবে, এই কর্মীরাই আপনাদের সেই চাপের বড় একটি অংশ কাঁধে বহন করে। তারা চায় না অতিরিক্ত কিছু—শুধু নিজেদের কাজের সঠিক মূল্যায়ন, স্বীকৃতি এবং ন্যায্য প্রাপ্য।

বর্তমানে বাংলাদেশের প্রায় ৭০% গার্মেন্টস মালিক একসময় এই সেক্টরে চাকরি করতেন এবং নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তাই আশা করি, তারাই সবচেয়ে ভালো বুঝবেন—একজন পেশাদার কর্মীর ন্যায্য মূল্যায়ন কতটা গুরুত্বপূর্ণ।

আমি একজন ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন ব্যর্থ সাধারণ মানুষ। বাস্তবতা আমাকে যা শিখিয়েছে, তাই তুলে ধরলাম। লেখায় ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

শুভ সকাল 🌿
14/05/2025

শুভ সকাল 🌿

Address

37/1, Dakshinpara, Dakshinkhan
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00

Telephone

+8801818160116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afra Crafts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afra Crafts:

Share