15/01/2026
আমাদের একজন রেগুলার ক্লায়েন্ট আছেন, যিনি প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও মিরপুর ডিওএইচএসে আমাদের কাছ থেকে অর্ডার করেন। গত ৫ বছর ধরে তিনি নিয়মিত আমাদের খাবার নিচ্ছেন। দুই ঈদ হোক বা বাসায় মেহমান — কিছুই বাদ দেন না।
এই প্রথম তিনি তার বাবার বাসায়, বনানীতে ডেলিভারি নিয়েছিলেন। আমরা চেষ্টা করেছি আমাদের বেস্টটা দেওয়ার। আলহামদুলিল্লাহ, খাবার সবার খুব ভালো লেগেছে — এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
🌻এই স্লটের ডেলিভারিতে ছিল—
• পোলাও – ৩ কেজি
• শাহী চিকেন রোস্ট (সোনালি) – ২৩ পিস
• লেবু পাতায় ছোট চিংড়ি ভাজা – ২ বক্স
• ডিম ভুনা – ১৫ পিস
• বোরহানি – ২ বোতল
• চিকেন নার্গিসি কাবাব – ১০ পিস
• শাহী জর্দা – ১ বক্স
• দুধ লাউ – ১ বক্স