Porimaar Rannaghor

Porimaar Rannaghor Enjoy easy & delicious homemade recipies by Porimaa �
(1)

29/05/2025

চাইনিজ চিকেন কারি | Chinese Chicken Curry | Chinese recipe |


#চিকেনকারি #চাইনিজচিকেনকারি #চিকেনকারিরেসিপি #আস্তচিকেনকারি #আলুদিয়েচিকেনকারি #চিকেনমাসালাকারি #চাইনিজমাসালাচিকেনকারি #চিকেনরেসিপি

19/05/2025

কম আয়ের বা মধ্যবিত্ত পরিবারের জন্য সংসার চালানো একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে কিছু কৌশল অবলম্বন করলে ব্যয় সাশ্রয় করে সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব। নিচে সহজ ১০টি টিপস দেওয়া হলো:

১. **বাজেট তৈরি করুন এবং মেনে চলুন**

প্রতিমাসে আয় ও খরচের একটি তালিকা তৈরি করুন। কোথায় কত খরচ হচ্ছে তা জানলে অপ্রয়োজনীয় খরচ কাটছাঁট করা সহজ হয়।
২. **প্রয়োজন ও চাহিদার পার্থক্য বুঝুন**

প্রয়োজনীয় জিনিস আগে কিনুন, চাহিদার পেছনে না দৌড়ে সঞ্চয় করুন।

৩. **সঞ্চয় অভ্যাস গড়ে তুলুন**

যত ছোট আয়ই হোক, মাসে নির্দিষ্ট একটি অংশ সঞ্চয়ের জন্য রাখুন। ভবিষ্যতের জন্য এটি অনেক উপকারী।

৪. **অফার বা ডিসকাউন্ট ব্যবহার করুন**

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অফার বা ছাড়ের সময় কিনুন। পাইকারি বাজার থেকে কিনলে অনেক সময় সাশ্রয় হয়।

৫. **বাসায় রান্না করুন, বাইরের খাবার এড়িয়ে চলুন**

বাইরের খাবার ব্যয়বহুল ও স্বাস্থ্যহানিকর। বাসায় রান্না করলে খরচ কমে এবং স্বাস্থ্য ভালো থাকে।

৬. **অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা খরচ বন্ধ করুন**

যেমন: অতিরিক্ত ইন্টারনেট প্যাকেজ, অপ্রয়োজনীয় টিভি চ্যানেল সাবস্ক্রিপশন, বা জিম মেম্বারশিপ যা ব্যবহার হয় না।
৭. **নিজের হাতের কাজ নিজেই করুন**

যেমন: ছোটখাটো মেরামত, ঘর পরিস্কার, রান্না, ইত্যাদি – এতে বাইরের লোক ধরে খরচ কমানো যায়।

৮. **দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুন**

বড় খরচ যেমন: সন্তানের পড়াশোনা, চিকিৎসা, বাসা কেনা ইত্যাদির জন্য আগে থেকেই পরিকল্পনা করে সঞ্চয় শুরু করুন।

৯. **ঋণ এড়িয়ে চলুন যতটা সম্ভব**

অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। ঋণের সুদ দীর্ঘমেয়াদে বড় চাপ তৈরি করে।

১০. **পরিবারের সবাইকে সম্পৃক্ত করুন**

সবার মধ্যে সচেতনতা তৈরি করুন যেন সবাই মিলে খরচ কমানোর চেষ্টা করেন। শিশুরাও ছোট থেকেই সাশ্রয়ী হতে শেখে।
#সংসার

ঝাল মুরগীর মাংস
19/05/2025

ঝাল মুরগীর মাংস

16/05/2025

ইনকামে বরকত পাচ্ছিনা এই অভিযোগ নিয়ে একদিন আমার এক প্রিয় উস্তাযের (মেন্টর) কাছে গেলাম। কোনো কিছু নিয়ে দ্বিধান্বিত-কনফিউজড কিংবা অশান্তিতে থাকলে তার সাথে কথা বললে এক ধরনের মানসিক প্রশান্তি আমি পাই।
তো একবার এইরকম একটা ডাউট নিয়ে আমি মেন্টরের সাথে দেখা করলাম।

আমাকে দুধ এবং চিনি ছাড়া স্রেফ গরম পানিতে ডুবানো একটা টি প‍্যাক এগিয়ে দিয়ে বললেন-তানভীর, আছো কেমন?
আমি কিছুটা আড়ষ্টতা নিয়ে তাকে বললাম, কনফিউজড উস্তায!
তিনি আমার চেহারার দিকে গভীর ভাবে তাকালেন, মিনিট খানেক। তারপর চায়ে চুমুক দিয়ে বললেন-কি নিয়া পেরেশানিতে আছো?

আমি তার আরো একটু সামনে এসে নিচু কন্ঠে বললাম-উস্তায, আমার ইনকাম নিয়া আমি দ্বিধায় আছি। আমি সৎ পথে উপার্জন করি। পেশাগত কাজে পারলে ২০০ ভাগ নিবেদন দিয়ে কাজ করি। তারপরও কেন জানি এতো বছর কাজ করার পরও আমার মনে হয়ে যে আমার উপার্জনে কোনো বরকত পাচ্ছিনা।
উস্তায মন দিয়ে আমার কথা শুনলেন, তারপর জিজ্ঞেস করলেন
-কেন তোমার এমন মনে হচ্ছে?
আমি এবার বললাম, যে আমার সেভিংস হচ্ছেনা। প্রতিবছর যেমন আয় বাড়ছে, তেমনি খরচও বাড়ছে।

উস্তায আবার কী মনে করে যেন আমার ডান হাতটা তার হাতে নিলেন। তারপর আবার গভীর ভাবে আমার কপাল আর চোখের দিকে তাকালেন। প্রশ্ন করলেন
-কিসের খরচ বাড়ছে তোমার?
-এই ‍যেমন বাচ্চাদের এডুকেশন-ওদের স্কুলের বেতন, ওদের টিচারদের বেতন, কিছু অস্বচ্ছল আত্নীয় স্বজনদের খরচ।
-কোন স্কুলে পড়ে তোমার বাচ্চারা?
-আমি স্কুলের নাম বললাম।
-তানভীর, তুমি কি মনে করো, শুধু ব‍্যাংকে জমা বাড়া মানেই আয়ের বরকত?

আমি আমতা আমতা করি।
-এই যে তুমি সেরা একটা স্কুলে তোমার বাচ্চাদের পড়াতে পারছ, এটা কি বরকত নয়? কয়জন বাবা-মা এরকম ভালো স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারছে?
হ‍্যাঁ, তা তো ঠিক। আমি মাথা নাড়ি।
-তোমার বাচ্চারা কেমন? ওরা কি উচ্ছৃংখল? তোমাদের কথা বার্তা শোনেনা?
-না, না উস্তায। খুব লক্ষি বাচ্চা ওরা।
-এটা কি বরকত নয়, তানভীর?
-জি, অবশ‍্যই।

-বিগত ৫/৭ বছরে তোমার পরিবারে কেউ বড় রকম অসুস্থ হইছে? বা তুমি নিজে?
-না উস্তায, আল্লাহর রহমতে কেউ ওরকম সিরিয়াস অসুস্থ হয়নাই। আমার স্ত্রী অসুস্থ হয়েছিল, আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে গেছে।
-হাসপাতালে ভর্তি করাতে হইছিল?
-না উস্তায, আল্লাহর রহমতে সুস্থ হয়েছে।
-এই যে তোমরা সুস্থ আছো, এটা কি বরকত না, তানভীর? আমার মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন তিনি।
-জি অবশ‍্যই।
-তানভীর, তোমার স্ত্রী কেমন মানুষ? সে কি তোমার সাথে সদাচারণ করে? তোমার খেয়াল রাখে? সে কী উন্নত চরিত্রের নয়?
-না না, উস্তায। সে অসাধারণ উন্নত চরিত্রের মানুষ। সে শুধু আমাকেই নয়। আমার সন্তাদের, আমার বাবার, আত্নীয় স্বজনেরও যত্ন নেয।

-আর কী বরকত চাও, তুমি? পরিবারে শান্তির চেয়ে বড় বরকত কী হতে পারে?
-জি উস্তায, আমি আসলে এভাবে গভীরে গিয়া চিন্তা করিনাই।
-তোমার বাবা-মা আছেন?
-মা নেই, বাবা আছেন?
-বাবা কি তোমার সাথে থাকেন, নাকি আলাদা থাকেন?
-আমার সাথে থাকেন, উস্তায। আমার সাথে।
-তোমার বাবা তোমার সাথে থাকেন, এ যুগে বাবা-মা সাথে থাকা, কত বড় বরকত তানভীর, তুমি টের পাওনা?
-টের পাই উস্তায। টেরপাই। আব্বা সাথে আছেন, এইটা
অনেক বড় বারাকা, উস্তায।

তিনি আর কথা বাড়ান না। আমাকে বুকে জড়াই ধরেন। মাথায় হাত বুলিয়ে দেন। তারপর বলেন, জীবনে টাকা পয়সা-ধনসম্পদ বৃদ্ধিই শুধু বরকত না। জীবনে তুমি সুস্থ আছো, তোমার একটা সুন্দর পরিবার আছে, তুমি তাদের এবং তারা তোমার দেখভাল করতে পারছে-এটাও বরকত। জীবনে তুমি সঠিক জ্ঞানের আলো পাচ্ছ-এটাও বরকত। আত্নীয় স্বজনের খবর নিতে পারছ-এটাও বরকত। প্রতিদিন বাবার চেহারা দেখতে পাচ্ছ-এটাও বরকত।
-তুমি টাকা পয়সা ব‍্যাংকে জমাইয়া কী এরচেয়ে বেশি বরকত পাবে, তানভীর?
-উস্তায, আপনি ঠিক বলছেন।

তিনি আমাকে নিচ তলা পর্যন্ত এগিয়ে দেন। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ি। গাড়ি সার্ট দিয়ে আমি প‍্যানারমিক সানরুফটা খুলে দিই। তারপর গভীর কৃতজ্ঞতায় আকাশের দিকে তাকাই। সেদিন ছিল জোৎস্না। রুপালী আলোয় ভেসে যাচ্ছে আকাশ। সানরুফের খোলা ছাদ দিয়ে আমি দুইহাত উপরে তুলে দাঁড়িয়ে যাই। তারপর দুচোখ বন্ধ করি। আমি অনুভব করি, পৃথিবীর সব বরকত জড়িয়ে আছে আমায়!

15/05/2025

🎯 রান্নাঘরের দরকারি কিছু টিপস -
রান্না করা সুস্বাদু খাবার খেয়ে বোঝার উপায় নেই এটি তৈরি পেছনের ঝুট ঝামেলার গল্প! সময় বাঁচিয়ে রান্না করতে চাইলে জরুরি কিছু টিপস জানা থাকা চাই। এছাড়া ঝটপট রান্নাঘর পরিচ্ছন্ন করাটা আয়ত্তে আনতে পারলেও নিজের জন্য আরও খানিকটা সময় বের করে নিতে পারবেন। রান্নাঘরের কাজ সহজ করতে জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস।

মাছ ভাজার সময় তেল ছিটলে একটু লবণ ছড়িয়ে দিন। তেল আর ছিটবে না।
রাত রান্নার সময় সামান্য ঘি বা তেল দিয়ে দিন। ভাত হবে ঝরঝরে।
দুধ জ্বাল দেওয়ার সময় একটু বেখেয়াল হলেই হাঁড়ি উপচে পড়ে যায়। হাঁড়ির চারপাশে সামান্য তেল মেখে নিলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে অবশ্যই উচ্চতাপে দেওয়া যাবে না দুধ। মাঝারি আঁচে রাখতে হবে।
রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে চুলায় পাত্র দিয়ে এক কাপ পানি গরম করুন। পানিতে কমলার খোসা দিয়ে দুই মিনিট রেখে দিন। তারপর দারুচিনি গুঁড়া দিন। কিছুক্ষণ ফুটান। গন্ধ দূর হবে।
রান্না কিংবা ভর্তার সময় হাত দিয়ে কাঁচা মরিচ কচলে নিলে জ্বালাপোড়া করে হাত। ঝটপট সেই জ্বলুনি কমাতে ঠান্ডা দুধে হাত ডুবিয়ে রাখুন কয়েক মিনিট।
লেবু, মাল্টা বা কমলার রস সহজে বের করতে চাইলে মাইক্রোওয়েভে ১৫ সেকেন্ড ঘুরিয়ে নিন।
হাঁড়ি থেকে খাবারের পোড়া দাগ তুলতে অল্প কিছু পেঁয়াজ কেটে নিন। এরপর পোড়া হাঁড়িতে গরম পানি ঢেলে তাতে পেঁয়াজ কুচি রেখে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার করুন। দাগ উঠে যাবে।
মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে দিন।
টমেটোর খোসা দ্রুত ছাড়াতে চাইলে ফুটন্ত পানিতে দু’মিনিট রেখে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে দিয়ে দিন।
যদি পাকা নারকেলের শাঁস তুলতে কষ্ট হয়, তাহলে আধা ঘন্টা পানিতে ডুবিয়ে রাখুন। সহজেই উঠে আসছবে শাঁস।

15/05/2025

🎯 কচু রান্নার গুরুত্বপূর্ণ টিপস 👇
খাবার সময় লেবু দিয়ে খাবেন। ডাইরেক্ট কচুতে তেতুল বা লেবুর রস দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। কচু সিদ্ধ করার সময় আম পাতা দিবেন সাথে পরে সিদ্ধ পানি যখন ঝরিয়ে নেন আম পাতা গুলো ফেলে দিবেন দেখবেন আর গলা চুলকাবে না। আর রান্নার সময় ও খাওয়ার সময় লেবুর রস এড করে খাবেন তাহলে ও গলা ধরবে না।

জিভে পানি আনা কাঁচা আমের ভর্তা |
13/05/2025

জিভে পানি আনা কাঁচা আমের ভর্তা |

02/05/2025

বাবুর্চির রেসিপিতে বিয়ে বাড়ির শাহী ফিরনি | Biye Barir Shahi Firni | Phirni Recipe | Rice Pudding

Homemade Chicken Bun Without Oven                #চিকেনবান  #চিকেনবানরেসিপি  #চিকেনবনরুটি  #চিকেনবন  #চিকেনবনরেসিপি  #তে...
02/05/2025

Homemade Chicken Bun Without Oven
#চিকেনবান #চিকেনবানরেসিপি #চিকেনবনরুটি #চিকেনবন #চিকেনবনরেসিপি #তেলেভাজাচিকেনবন #চিকেনরেসিপি #বনরুটি #চিকেনবেড #চিকেনপ্যাটিস #চিকেনশর্মা

গরম ভাতের সাথে খাওয়ার জন্য ২ টি মজাদার খাবার 😋😋 |৷
30/04/2025

গরম ভাতের সাথে খাওয়ার জন্য ২ টি মজাদার খাবার 😋😋 |৷

স্পেশাল আলু ভাজি #আলুভাজি  #আলুভাজিরেসিপি  #মজাদারআলুভাজিরেসিপি  #বাংলাদেশিআলুভাজিরেসিপি  #আলু  #স্পেশালআলুভাজি  #করলাআল...
25/04/2025

স্পেশাল আলু ভাজি
#আলুভাজি #আলুভাজিরেসিপি #মজাদারআলুভাজিরেসিপি #বাংলাদেশিআলুভাজিরেসিপি #আলু #স্পেশালআলুভাজি #করলাআলুভাজিরেসিপি #জিরাফোরনেআলুভাজিরেসিপি #আলুভাজা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Porimaar Rannaghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share