Voice Of Delower

Voice Of Delower Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice Of Delower, Home & Garden Store, Dhaka.

“Voice of Delowar” — সত্য, ন্যায় ও স্বচ্ছতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর। আমরা দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা ছড়াই এবং জনগণের স্বার্থে কাজ করি। লক্ষ্য: সচেতন, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

07/02/2026
06/02/2026
05/02/2026

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম...

23/09/2024

হে ছাত্র জনতা তোমাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটালে।
আর সেই অর্জন কি স্বাধিনতা বিরোধী
জামাত শিবিরের কাছে হস্তান্তর করে দিলে!!

12/09/2024

ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে দম্ভ আর অহংকারের কারনে তার বিপক্ষের সবাইকে দুর্বল ভাবত ও তুচ্ছ তাচ্ছিল্ল করে বক্তব্য দিত। ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে গিয়ে তার আজ্ঞাবহ পুলিশ বাহিনী দিয়ে নিরাপরাধ, নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। সাহসী ছাত্র জনতা সৈরাচরী হাসিনার নির্দয় আচরণকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল তাই জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

সত্যিই অবাক লাগে এত অপকর্ম করার পরেও ফ্যাসিস্ট হাসিনা নীজের অপকর্ম ঢাকতে ও নীজেকে নির্দোষ প্রমান করার জন্য ভারতে বসে প্রতিনিয়ত নির্লজ্জের মত কথা বলে যাচ্ছে। আমর ধারনা ছিল হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর নিশ্চুপ থেকে পিছনে ফিরে তাকাবে এবং নীজের ও দলের অন্যান্য নেতাদের অপকর্মের জন্য অনুশোচনা করবে এবং জনগনের কাছে করোজোড়ে ক্ষমা প্রার্থনা করবে। আসলে তার কাছে এমন আশা করা গুড়ে বালি।

হাসিনার আচরণ দেখে আবারো মনে পরে গেল সেই প্রবাদটি "কয়লার ময়লা যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না মোলে"

সন্তানকে বাঁচাতে গিয়ে ভেসে যাওয়া পিতার মরদেহ উদ্ধারচট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কবির পাড়ায় বন্...
24/08/2024

সন্তানকে বাঁচাতে গিয়ে ভেসে যাওয়া পিতার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কবির পাড়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে মো. রজি আহমেদ (৫৫) নামের ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি কবির পাড়ার বাসিন্দা সোলতান আহমদের ছেলে।
স্থানীয় মাওলানা নেজাম উদ্দিন বলেন, রজি আহমেদ এর ৪ ছেলে এবং ২ মেয়ের মধ্যে বড় ছেলে নাঈম স্থানীয় একটা মাদ্রাসায় পড়ালেখা করে।
এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছেলে একটি গাছ আঁকড়ে ধরে থাকতে পারলেও তার বাবা পানিতে ভেসে যান। লোকজন এসময় নাঈমকে উদ্ধার করে। পরদিন রজি আহমেদ এর মরদেহ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ০৯:১৩ আগস্ট ২৪, ২০২৪

19/08/2024

বৈসম্যবিরোধী ছাত্র আন্দলোনকারী শিক্ষার্থীদের একটি বিশাল অংশ প্রইভেট স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সক্রিয় অংশাগ্রহন ও আত্বত্যাগ এবং জনগনের সতস্ফুর্ত সমর্থন ও অংশগ্রহনের মাধ্যমে গন অভ্যুত্থান সফল হয়েছে। একটি সৈরাচারী ফেসিস্ট সরকারের পতন হয়েছে।প্রাইভেট স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরাও বৈসম্যের স্বীকার কারণ যে সকল শিক্ষার্থীরা পাবলিক স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে তারা জনগনের টেক্সের টাকায় অলমোস্ট ফ্রী পড়াশোনা করছে। অন্যদিকে প্রাইভেট স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী পড়ছে তাদের পিতামাতা একদিকে যেমন রাস্ট্রকে টেক্স প্রদান করছে অন্যদিকে আবার পাবলিক শিক্ষা প্রতিস্ঠানের অপ্রুতলতার কারনে বাধ্য হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের সন্তানদের প্রইভেট শিক্ষা প্রতিস্ঠানে পড়াশোনা করাতে হচ্ছে। এই বৈসম্য দূর কারার জন্য মাননীয় শিক্ষা উপদেস্টা ও বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা এখন ক্ষমতার কাছাকাছি অবস্থান করছে তারা কি ব্যবস্থা নিবেন নিশ্চই আন্দোলনকারী শিক্ষার্থীরা ও তাদের অবিভাবকরা জানার অপেক্ষায় আছেন।
Delowar Hossain





19/08/2024

বৈসম্যবিরোধী ছাত্র আন্দলোনকারী শিক্ষার্থীদের একটি বিশাল অংশ প্রইভেট স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সক্রিয় অংশাগ্রহন ও আত্বত্যাগ এবং জনগনের সতস্ফুর্ত সমর্থন ও অংশগ্রহনের মাধ্যমে গন অভ্যুত্থান সফল হয়েছে। একটি সৈরাচারী ফেসিস্ট সরকারের পতন হয়েছে।প্রাইভেট স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরাও বৈসম্যের স্বীকার কারণ যে সকল শিক্ষার্থীরা পাবলিক স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে তারা জনগনের টেক্সের টাকায় অলমোস্ট ফ্রী পড়াশোনা করছে। অন্যদিকে প্রাইভেট স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী পড়ছে তাদের পিতামাতা একদিকে যেমন রাস্ট্রকে টেক্স প্রদান করছে অন্যদিকে আবার পাবলিক শিক্ষা প্রতিস্ঠানের অপ্রুতলতার কারনে বাধ্য হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের সন্তানদের প্রইভেট শিক্ষা প্রতিস্ঠানে পড়াশোনা করাতে হচ্ছে। এই বৈসম্য দূর কারার জন্য মাননীয় শিক্ষা উপদেস্টা ও বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা এখন ক্ষমতার কাছাকাছি অবস্থান করছে তারা কি ব্যবস্থা নিবেন নিশ্চই আন্দোলনকারী শিক্ষার্থীরা ও তাদের অবিভাবকরা জানার অপেক্ষায় আছেন।

দিপু
১৯/০৮/২০২৪

15/08/2024

প্রতিহিংসা কখনো ভাল ফল বয়ে আনতে পারে না। প্রতিহিংসা, দম্ভ আর অহংকারের কারনেই শত শত নিরাপরাধ কমোলমতি শিশু থেকে শুরু করে ছাত্র জনতার প্রান অকালে ঝরে গেল। যার পরিনতিতে একটি সৈরাচারী, ফ্যাসিবাদি সরকারের পতন হলো। শেখ হাসিনা ও তার সহযোগীদের এমন পরিনতি থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিৎ। তবে সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, বাবার অন্যায় দিয়ে যেমন সন্তানকে বিচার করা যায় না, তেমনই সন্তানের অন্যায় কাজের জন্য বাবাকে মূল্যায়ন করা সঠিক না। সন্তানের পাপের শাস্তি কখনো বাবাকে দেয়া উচিৎ না, এটা ন্যায় বিচারের পরিপন্থি এবং বৈসম্যমূলক আচরণ। বৈসম্যবিরোধী আন্দোলন করে আমরা নীজেরাই আবার বৈসম্যের জন্ম দিচ্ছি। এটা কি সঠিক? বৈসম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার কাছে আমার এই প্রশ্নটা থাকল ।

মনে রাখবেন একটা বিশাল জনগোস্ঠী আওমিলীগের সমর্থক। আওমিলীগ শুধু শেখ হাসিনা বা তার দোসরদের দল না। এর প্রতিষ্ঠাতা মাওলান ভাসানী থেকে শুরু করে শের এ বাংলা এ কে ফজলুল হক, হোসেন সহীদ সহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের মত নেতাদের দল, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। শেখ হাসিনার দম্ভ আর অহংকার এবং আওমিলীগের কিছু অসৎ ও দুর্নীতিবাজ নেতা কর্মির কারনে হাসিনা ও তার দোসরদের আজকের এই পরিনতি। তাদের অপকর্মের জন্য ৩৫ শতাংশেরও বেশী সমর্থক আজকে বিপর্যস্ত ও কোনঠাসা হয়ে আছে।পুরো দলটি এখন নেতৃত্বহীন হয়ে গেছে। কিছু নেতা ও তার দোসরদের অন্যায় আচরণের কারেন শত শত নীরিহ মানুষ মৃত্যুবরন করেছে। ফলে আওমিলীগের বিশাল সমর্থকগোস্ঠী যারা দেশকে ভালোবাসে তারা ব্যাতিথ ও দুঃখিত এবং আওমিলীগের এইসকল অসৎ নেতাদের কারনে আজ তারা দিশাহারা। দুর্নীতিবাজ নেতাদের এবং যাদের আশ্রয় পশ্রয় ও নির্দেশে ছাত্রদের উপর পুলিশ ও অন্যান বাহিনী যারা গুলি চালিয়েছে তাদের সকলের বিচার ও শাস্তি হউক এটা যেমন জনগনের চাওয়া আমার বিশ্বাস আওমিলীগেরও সৎ নেতা কর্মী ও সমর্থক সকলেই চায় তাদের শাস্তি হউক। কিন্তু তার মানে এই না যে তারা ভুলে যাবে আওমিলীগকে বা তাদের পূর্ববর্তী নেতাদের বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যার নেতৃত্বে সাধিত হয়েছে এদেশের স্বাধীনতা। যারা আজ তার নাম নিশানা মুছে ফেলে দিতে চাচ্ছে তারাও আরেক বৈসম্যের জন্ম দিচ্ছে।

বৈসম্যবিরোধী আন্দোলন করা যত সহজ বাস্তবায়ন করা ততটাই কঠিন। আমরা সবাই বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর আস্থা ও বিশ্বাস রেখে তাদেরকে সমর্থন দিয়েছি, আপামর জনগন রাজপথে নেমে এসেছে, পুলিশের গুলি উপেক্ষা করে শত শত শহীদের রক্তের বিনীময়ে একটি ফেসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। ডঃ ইউনুস স্যারের মত একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিকে প্রধান উপদেস্টা বানিয়ে সরকার গঠিত হয়েছে। আমরা সকলেই বিশ্বাস করি উনার নেতৃত্বে বাংলাদেশে একটি বৈসম্যহীন সমাজ প্রতিস্ঠিত হবে।

ফেসিস্ট সরকারের দুর্নীতি, স্বজনপ্রিতী, ক্ষমতার অপব্যাবহার, সৈরাচারী আচরণ, বিরোধী দলের উপর দমন পীড়ন, সরাকারে অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে রাজাকার আখ্যা দেওয়া, নির্যাতন করা এইসব আচরণে সাধারন মানুষ প্রতিনিয়ত বিক্ষুব্দ হচ্ছিল কিন্তু বিরোধী দলকে কখনোই বিকল্প মনে করতে পারছিল না। সাধারন মানুষের বিরোধীদলের উপর কোন আস্থা ছিল না কারন তারা ভালো করেই জানত বিরোধী দল ক্ষমতায় এসে আবার তারা একই কাজ করবে এবং দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত হবে। জনসমর্থন না থাকার কারনে বিগত ১৫ বছরেও বিরোধী দল কোন ফলপ্রসু আন্দলোন গড়ে তুলতে পার নাই ।এতদিন আপামর জনগন একটি তৃতীয় শক্তির অভুদ্যয়ের অপেক্ষায় ছিল। বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই তৃতীয় শক্তি হিসাবে সাধারন মানুষের কাছে আবির্ভুত হয়। তাই ছাত্রদের সাধারন একটি কোটা আন্দলোন শেষ পর্যন্ত সরকার পদত্যাগের এক দফার গনআন্দোলনে রূপ নেয়, ছাত্র জনতার বিপ্লব সফল হয় এবং একটি ফেসিস্ট সরকারের পতন ঘটে।নতুন সরকারের কাছে মানুষের চাওয়া একটি বৈসম্যহীন সমাজ বিনির্মান করা, ন্যায় বিচার প্রতিস্ঠা করা এবং একটি দুর্নীতিমুক্ত রাস্ট্র গঠন করা। এটা করার জন্য প্রয়োজন রাস্ট্র পুনর্গঠনের মাধ্যমে প্রতিটি নাগরিকের সমঅধিকার নিশ্চত করা। আর তা করতে হলে আওমিলীগের সকল সৎ নেতা ও সমর্থকদেরকে আমলে নিয়ে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা এবং দেশের জন্য যারা অবদান রেখেছে তাদের যথাযথ মূল্যায়ন করা। আর সেটা করতে ব্যার্থ হলে আজকের এই অর্জন প্রতিহিংসা পরায়ন লোকের বা গোস্ঠীর দখলে চলে যাবে এবং সাধারন জনগনের আকাঙ্খা ভুলন্ঠিত হবে। বর্তমান সরকার নিশ্চই এ বিষয়টি বিবেচনায় নিয়ে কর্ম পরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়ন করবেন এবং তাহলেই ছাত্র জনতার বিপ্লব সফল হবে।

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Delower posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Delower:

Share