Kraftlet

Kraftlet Welcome to Kraftlet, your gateway to a vibrant world of creativity and craftsmanship!

শহর জুড়ে এতো আয়োজন, তুমি কি জানতে পারছো?জলদি করে ঠিক করে ফেলো, কোন আয়োজনে যাচ্ছো।পুতুল নাচ, গানের কলিতে মুখরিত ছুটির দিন...
29/11/2023

শহর জুড়ে এতো আয়োজন, তুমি কি জানতে পারছো?
জলদি করে ঠিক করে ফেলো, কোন আয়োজনে যাচ্ছো।
পুতুল নাচ, গানের কলিতে মুখরিত ছুটির দিন,
ছুটবো মোরা শহর জুড়ে তাক ধিনা ধিন ধিন।

আসন্ন আয়োজন ৪টি সম্পর্কে জানতে চেক করুন আমাদের কমেন্ট বক্স!

ক্রাফটলেট হয়ে উঠুক আয়োজনের জ্ঞানবাক্স।

Photo Courtesy Alliance Française de Dhaka

নাটকের কোন মঞ্চায়ন কিংবা প্রদর্শনী,শীতের রাতের গরম চায়ের সুখের অনুভূতি।কবিতার মাঝে ছন্দের খেলা, গানের দুটো লাইন,ছুটির দি...
22/11/2023

নাটকের কোন মঞ্চায়ন কিংবা প্রদর্শনী,
শীতের রাতের গরম চায়ের সুখের অনুভূতি।
কবিতার মাঝে ছন্দের খেলা, গানের দুটো লাইন,
ছুটির দিনের এই কোলাহল ভাবতেই লাগে ফাইন।
সারাদিনের আলসেমিটা নিমিষেই যাবে উড়ে,
আসবে হরেক আয়োজনের ডালা, তোমার দৃষ্টি জুড়ে।

আসন্ন আয়োজন ৪টি সম্পর্কে জানতে চেক করুন আমাদের কমেন্ট বক্স!

ক্রাফটলেট হয়ে উঠুক মনের সুখবাক্স।

কখনো ভেবেছেন আপনার প্রেয়সীকে একটা খাবারের মধ্যে বাঁচিয়ে রাখবেন শতাব্দীর পর শতাব্দী?আগা মুহাম্মদ বাকের খাঁন ছিলেন আঠারো শ...
19/11/2023

কখনো ভেবেছেন আপনার প্রেয়সীকে একটা খাবারের মধ্যে বাঁচিয়ে রাখবেন শতাব্দীর পর শতাব্দী?

আগা মুহাম্মদ বাকের খাঁন ছিলেন আঠারো শতকের মধ্যভাগে বাংলার বহুল আলোচিত ও বিতর্কিত ব্যক্তি। নবাবী আমলে বাংলার রাজনীতিতে তিনি এক বিশেষ স্থান দখল করে ছিলেন। তিনি ভালোবাসতেন আরামবাগের নর্তকী খনি বেগমকে। তবে তাঁর দিকে কুদৃষ্টি ছিল জয়নুল খাঁর। নিজের করে পাওয়ার আশায় জয়নুল খাঁ অপহরণ করেছিলেন খনি বেগমকে। তবে তাঁর ইচ্ছাপূরণ করতে না পেরে তিনি খনি বেগমকে হত্যা করেন।

আগা বাকের দ্বিতীয় মুর্শিদকুলি খাঁর কন্যাকে বিয়ে করলেও তাঁর মন থেকে খনি বেগমের স্মৃতি শেষ দিন পর্যন্ত মুছে যায়নি। এজন্য তাঁর আবিষ্কৃত এবং প্রিয় খাদ্য বিশেষভাবে তৈরি রুটির নামকরণ করা হয়েছিলো "বাকের-খনি রুটি" যা কিছুটা পরিবর্তিত হয়ে "বাকরখানি" নামে পরিচিত হয়ে উঠে।

জাদুঘর শুধুমাত্র একটি সংগ্রহশালা নয়, এটি আমাদের অজানার সাথে পরিচিত হওয়ার একটি মাধ্যম। ছোটবেলায় বাবা মার হাত ধরে যেখানে য...
17/11/2023

জাদুঘর শুধুমাত্র একটি সংগ্রহশালা নয়, এটি আমাদের অজানার সাথে পরিচিত হওয়ার একটি মাধ্যম। ছোটবেলায় বাবা মার হাত ধরে যেখানে যাওয়া, কালের পরিক্রমায় পরবর্তী প্রজন্মকে সাথে নিয়ে সেখানে ফিরে আসা। মানুষ বদলে যায়, তবে ইচ্ছার জায়গাটা একই, অজানাকে জানার আগ্রহ।

সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য জাদুঘর, যাদের অনেকের নামও হয়তো অজানা আমাদের কাছে। যেগুলো সম্পর্কে জানা আছে তাদের পরিদর্শনের সময় সম্পর্কেই আমরা কয়জন জানি? এটি মাথায় রেখেই ক্রাফটলেট নিয়ে আসছে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি খুব সহজে জানতে পারবেন আপনার গন্তব্যের তালিকায় থাকা বিভিন্ন জাদুঘরের পরিদর্শনের সময়সূচি।

আর নয় উদ্ভ্রান্তের মতো সময়ের খোঁজ, এক ক্লিকেই চলে আসবে বিশাল তথ্যভাণ্ডার। জাদুঘরে আসুন, ইতিহাস কে জানুন, ইতিহাস কে জানান, ইতিহাসকে বাঁচিয়ে রাখুন।

জাদুঘর পরিদর্শনের সময়সূচী জানতে চেক করুন আমাদের কমেন্ট বক্স!

ব্যস্ত শহরে, শত কাজের ভিড়ে, আজও কিছু মানুষ,স্বপ্ন খুঁজে ফেরে। হোক সেটা নাটক, কিংবা প্রদর্শনী,সৃষ্টি সুখের উল্লাসে মাতে ভ...
15/11/2023

ব্যস্ত শহরে, শত কাজের ভিড়ে,
আজও কিছু মানুষ,স্বপ্ন খুঁজে ফেরে।
হোক সেটা নাটক, কিংবা প্রদর্শনী,
সৃষ্টি সুখের উল্লাসে মাতে ভালো লাগার প্রতিধ্বনি।
ভালো লাগার সুখানুভূতি, আসুক মনের অজান্তে,
আয়োজনগুলো পৌঁছে যাবে এক ক্লিকে সব প্রান্তে।

আসন্ন ৪টি আয়োজন সম্পর্কে জানতে চেক করুন আমাদের কমেন্ট বক্স!

ক্রাফটলেট হয়ে উঠুক মনের ভালো থাকার তথ্যভান্ডার।








বাংলা সিনেমার ইতিহাসের এক অনন্য সংযোজন "তিতাস একটি নদীর নাম"। ঋত্বিক ঘটক পরিচালিত ছবিটি ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিলো, যা দু...
14/11/2023

বাংলা সিনেমার ইতিহাসের এক অনন্য সংযোজন "তিতাস একটি নদীর নাম"। ঋত্বিক ঘটক পরিচালিত ছবিটি ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিলো, যা দুই বাংলার মানুষের কাছেই সমান জনপ্রিয়তা অর্জন করে। ছবিটি দৃশ্যায়ন যেমন চমৎকার, এর স্ক্রিপ্ট তৈরির পেছনেও ছিল মজাদার এক ঘটনা।

১৯৭৩ সালে ঋত্বিক ঘটক বাংলাদেশে এসেছিলেন "পদ্মা নদীর মাঝি" উপন্যাসটি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের ইচ্ছায়। ঘটনাক্রমে তাঁর জমজ বোন প্রতীতি দেবী ওনার হাতে "তিতাস একটি নদীর নাম" বইটি তুলে দিয়েছিলেন। বইটি পড়তে পড়তে মাঝরাতে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই বইটি নিয়েই তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করবেন।

হাতের কাছে কিছু না পেয়ে তিনি প্রতীতি দেবীর হাতের উপর স্ক্রিপ্ট লিখতে শুরু করলেন। হাতের লেখাটি কিছুক্ষণ পর মুছে যাবে ভেবে প্রতীতি দেবী, ঋত্বিক ঘটককে একটি ইস্ত্রি করা সাদা শাড়ি এনে দিলেন। এই শাড়িতেই প্রথম লেখা হল কালজয়ী চলচ্চিত্রটির স্ক্রিপ্ট।

Kraftlet again thrilled to announce that we officially signed with The Beautiful Blue  as their collaborator partnerMay ...
13/11/2023

Kraftlet again thrilled to announce that we officially signed with The Beautiful Blue as their collaborator partner
May this collaboration comes as a testament to shared goals and a commitment to mutual growth.
Looking forward to the journey ahead! 📜✨



🤝 Exciting Milestone Ahead! 🎉Thrilled to announce the Kraftlet officially signed with Dacca Souvenirs as their collabora...
11/11/2023

🤝 Exciting Milestone Ahead! 🎉

Thrilled to announce the Kraftlet officially signed with Dacca Souvenirs as their collaborator partner
May this collaboration comes as a testament to shared goals and a commitment to mutual growth.
Looking forward to the journey ahead! 📜✨



ছুটির দিনে ক্লান্ত মন ঘুরতে যেতে চাইতো,ঘুরে দেখার এতো আয়োজন, মন কি সেটা জানতো?এক ক্লিকে আসবে চলে সকল আয়োজনের তথ্য,শিল্পে...
09/11/2023

ছুটির দিনে ক্লান্ত মন ঘুরতে যেতে চাইতো,

ঘুরে দেখার এতো আয়োজন, মন কি সেটা জানতো?

এক ক্লিকে আসবে চলে সকল আয়োজনের তথ্য,

শিল্পের জগতের সাথে আপনি হবেন যুক্ত।

চলে আসুন ক্রাফটলেটে, দেখুন নানা পণ্য,

ক্রাফটলেট আছে পণ্যের সাথে নানা আয়োজনে পরিপূর্ণ।

আসন্ন ৫টি আয়োজন সম্পর্কে জানতে চেক করুন আমাদের কমেন্ট বক্স!

ক্রাফটলেট হয়ে উঠুক আপনার অন্য এক তথ্য ভান্ডার।।

Customise your own portrait now!! Get you and your loved ones portrait drawing in a wooden glass Frame or as canvas!Make...
09/11/2023

Customise your own portrait now!!
Get you and your loved ones portrait drawing
in a wooden glass Frame or as canvas!
Make your special captured memories more special!
inbox your picture now!

Introducing our custom cat-themed souvenirs - the purrfect way to cherish your special bond. 🎁 From personalized mugs to...
08/11/2023

Introducing our custom cat-themed souvenirs - the purrfect way to cherish your special bond. 🎁 From personalized mugs to paw-some fridge magnets, sunglasses we've got it all.
Choose your favorite photo and let us do the rest! 📸❤️
Order yours today and make memories that last a lifetime! 🐱✨ "

07/11/2023

শহুরে জীবনে শত কাজের ভিড়েও আমাদের মনে কিছুটা প্রশান্তি নিয়ে আসে শিল্পের সাথে জড়িত মানুষগুলোর নানা আয়োজন। নাটক, যাত্রাপালা, চিত্রকলা প্রদর্শনী, লোকজ শিল্পের মেলা, আরও কতো আয়োজনে ভরপুর থাকে পুরো মাস। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সারা মাস জুড়েই এমন নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে নানা সংগঠন। আমরা কতজনই বা জানতে পারি এগুলো সম্পর্কে?

শহুরে এই যান্ত্রিক জীবনের কথা মাথায় রেখে ক্রাফটলেট নিয়ে আসছে এমন একটি মাধ্যম, যেখানে আপনি শুধু আপনার পছন্দের পণ্যই নয়, পুরো মাস জুড়ে আয়োজিত নানা অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবেন। হোক সেটা নাটক বা মেলা, শহুরে বা গ্রাম্য আয়োজন, একটি ক্লিকে আপনি পেয়ে যাবেন সকল আপডেট। ক্রাফটলেট হয়ে উঠুক আপনার বিনোদনের আয়োজনের তথ্যভাণ্ডার।

Address

44/A/1 Azimpur
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Kraftlet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kraftlet:

Share