11/06/2026
ঘাম এবং পারফিউম থেকে জুয়েলারি কালো হওয়া বাঁচাতে নিচের রুলসগুলো ফলো করুন ⬇️
১. সাজগোজের শেষ ধাপ হোক জুয়েলারি
জুয়েলারি নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো পারফিউম, বডি স্প্রে, লোশন বা হেয়ার স্প্রে সরাসরি গহনায় লাগা।
নিয়ম: পারফিউম, লোশন বা মেকআপ ব্যবহারের পর অন্তত ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন, যাতে সেগুলো ত্বকের সাথে ভালোভাবে শুঁকিয়ে মিশে যায়।
সবশেষে গহনা পরিধান করুন। মনে রাখবেন—"গহনা হবে পরার সময় সবার শেষে, আর খোলার সময় সবার আগে।"
২. ঘাম মুছে সংরক্ষণ করুন
বাহির থেকে ফেরার পর বা দীর্ঘসময় গহনা পরে থাকার কারণে তাতে ঘাম ও ত্বকের প্রাকৃতিক তেল লেগে থাকে। এই অবস্থায় রেখে দিলে দ্রুত মেটাল অক্সিডাইজড হয়ে কালো হয়ে যায়।
করণীয়: গহনা খোলার পর একটি নরম, পরিষ্কার সুতি কাপড় বা মাইক্রোফাইবার টিস্যু দিয়ে আলতো করে ঘাম ও তেল মুছে নিন।
জুয়েলারি বক্সে রাখার আগে বাতাসে কিছুক্ষণ রেখে পুরোপুরি শুকিয়ে নিন।
৩. সঠিক উপায়ে সংরক্ষণ (Storage)
বাতাস এবং আর্দ্রতার সংস্পর্শে জুয়েলারিতে দ্রুত মরিচা বা কালো ভাব আসে।
জিপলক ব্যাগ: প্রতিটি গহনা আলাদা আলাদা জিপলক (Ziplock) ব্যাগে বাতাস বের করে আটকে রাখুন। এতে একটির সাথে অন্যটির ঘর্ষণ লাগবে না এবং বাতাস ঢুকবে না।
সিলিকা জেল (Silica Gel): জুয়েলারি বক্স বা ড্রয়ারের ভেতর দুই-একটা সিলিকা জেলের প্যাকেট রেখে দিন। এটি চারপাশের অতিরিক্ত আর্দ্রতা বা ভেজা ভাব শুষে নেবে।
ভেলভেট বক্স এড়িয়ে চলুন: অনেক সময় আর্দ্র আবহাওয়ায় ভেলভেট বক্সের আঠা বা কাপড়ের কারণে ইমিটেশন বা অ্যান্টিক জুয়েলারি দ্রুত কালো হয়। প্লাস্টিক কন্টেইনার বা সাধারণ টিস্যুতে মুড়িয়ে রাখা বেশি নিরাপদ।
৪. পরিহার করুন এই জায়গাগুলো
অতিরিক্ত গরমে বা যেখানে ঘাম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে ভারী বা ইমিটেশনের গহনা পরা এড়িয়ে চলাই ভালো।
গোসল করার সময়, হাত ধোয়ার সময় কিংবা সুইমিং পুলে নামার আগে অবশ্যই জুয়েলারি খুলে রাখুন। সাবান এবং ক্লোরিনযুক্ত পানি গহনার পলিশ নষ্ট করে দেয়।