12/05/2026
“আল্লাহ ছাড়া যেই কথা আর কাউকে বলা যায় না,
যেই কষ্টটা বুকের ভেতর চুপচাপ জমে থাকে—
কাউকে বোঝানো যায় না, কাউকে দেখানো যায় না,
সেটাই আসলে আসল দুঃখ।
মানুষের সামনে আমরা হাসি, স্বাভাবিক থাকি,
কিন্তু সিজদায় গিয়ে ভেঙে পড়ি—
কারণ সেখানে লুকানোর কিছু থাকে না…
আল্লাহ সব জানেন, সব শোনেন,
আর না বলা কথাগুলোও বুঝে নেন।”