Shop Nest

Shop Nest Shop Nest এ আপনি পাবেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ক্যান্ডেল, হোগলা ও বেতের তৈরি পণ্যসহ আরও উচ্চমানের সব হোম ডেকোর পণ্য❤️
(7)

পরিবারের সবার কাছে আমার পরিচয় আমি ভীষণ অলস একটা মানুষ! 😪 এমনকি বাসার ছোট বাচ্চারাও জানে, তাদের ফুপি বা খালামনি অনেক দেরি...
15/09/2026

পরিবারের সবার কাছে আমার পরিচয় আমি ভীষণ অলস একটা মানুষ! 😪 এমনকি বাসার ছোট বাচ্চারাও জানে, তাদের ফুপি বা খালামনি অনেক দেরিতে ঘুম থেকে ওঠে।

​কিন্তু এই অলসতা বিজনেসের কাজের ক্ষেত্রে একদমই খাটে না! নিজের পছন্দের কাজের বেলায় আমি চাইলে সারারাত জেগেও কাজ করতে পারি।

আসলে যে কাজটা আমি মন থেকে উপভোগ করি না, সেটা করা আমার জন্য খুব কষ্টের।

আর যেটা ভালোবেসে করি, তাতে আমার কোনো ক্লান্তি থাকেনা।

​যাই হোক, এত কথার ভিড়ে আসল কথাই তো বলা হলো না! আজ আমি সকাল সকাল উঠে হেলদি নাস্তা তৈরি করেছি! 😁 আলহামদুলিল্লাহ।

​এত বড় একটা ‘অর্জনে’র পর ছবি তুলে সেলিব্রেট না করলে কি চলে?🤣😂

কয়েক বছর পর, যখন আমাদের এই টোনাটুনির সংসারে বার্ধক্য এসে কড়া নাড়বে, তখন হয়তো এই পোস্টটা খুঁজে বের করে দুজনে মিলে খুব হাসবো, সামান্য একটা নাস্তা বানিয়েই কী তৃপ্তির ঢেকুর তুলেছিলাম! 🤣😂

​দিনশেষে একটা কথাই বলবো, জীবনে যদি একজন ভালো মনের জীবনসঙ্গী পাওয়া যায়, তবে তুমি নারী হয়েও তোমাকে সবকিছু পারতে হবেনা। বয়স ৪০ পেরোলেও ভেতরের বাচ্চামিসুলভ আচরণটা কখনও মরে যাবে না।
মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।

আমি একজন নারী। আমি সবকিছু পারিনা। সব কিছু পারতেই হবে, এমন কোনো কথা নেই আর সেটা নিয়ে আমার কোনো আফসোসও নেই! 🤗

#এলোমেলো_ভাবনা

রূঢ় হলেও এক ভয়ংকর সত্য হলো, মেয়েদের বাবার বাড়ি যাওয়ারও একটা নির্দিষ্ট 'সময়' থাকে। একটা সময় পর মেয়েরা নিজেরাই আর সেখানে য...
14/09/2026

রূঢ় হলেও এক ভয়ংকর সত্য হলো, মেয়েদের বাবার বাড়ি যাওয়ারও একটা নির্দিষ্ট 'সময়' থাকে। একটা সময় পর মেয়েরা নিজেরাই আর সেখানে যেতে চায় না। কারণ, বাবা-মা বেঁচে না থাকলে সেই বাড়িটা আর 'বাবার বাড়ি' থাকে না।

​সময় কতটা নিষ্ঠুর, তাই না!💔

আল্লাহ তাআলা প্রতিটি কন‍্যার বাবা মায়েদের যেন অন্ততপক্ষে একশ বছরের সুস্থ নেক দীর্ঘ একটা হায়াত দেন! কোনো মেয়ের কুড়ি পঁচিশ কিংবা ত্রিশেও যদি বিয়ে হয় তবে সংসার জীবনে অন্ততপক্ষে পঞ্চাশটা বছর যেন বাবা মায়ের ভিটে পায়।

মায়ের আঁচল, পিতার স্নেহশীতল ছায়া এবং একটা নিশ্চিন্ত বাপের বাড়ি থাকা প্রত্যেকটা কন‍্যার জীবনে বিশাল বড় এক নিয়ামত! আলহামদুলিল্লাহ।

দুনিয়ার কোথাও যদি জায়গা না থাকে সে যেন বলতে পারে আমার বাপ মা এখনো বেঁচে আছে! কেউ যদি জানতে চায় তবে যেন বলতে পারে বাবার বাড়ি যাবার এইতো কারন!!

মাত্র ৫৮০ টাকা থেকে শুরু! বেস্ট সেলিং ওয়াল ডেকোর কালেকশন💕​বাজেটের মধ্যে ঘর সাজাতে চাচ্ছেন? এই পোস্টে পেয়ে যাবেন আমাদের প...
14/09/2026

মাত্র ৫৮০ টাকা থেকে শুরু!

বেস্ট সেলিং ওয়াল ডেকোর কালেকশন💕

​বাজেটের মধ্যে ঘর সাজাতে চাচ্ছেন? এই পোস্টে পেয়ে যাবেন আমাদের পেইজের সবচেয়ে জনপ্রিয় সকল ওয়াল ডেকোরেশন সেট।

​আপনার দেয়ালকে রঙ্গিন করতে যেকোনো ১টা সেটই যথেষ্ট!😍

(প্রতিটি ছবির ক্যাপশনে প্রাইস লিখে দেওয়া হয়েছে)

ওয়ালম্যাট ম্যাটেরিয়াল: পাট, তালের আশ, হোগলা পাতা এবং ম্যাক্রোম সুতার তৈরি।

​🔷প্রতিটি ম্যাটের সাথে ডাবল সাইডেড টেপ এটাচ করা থাকবে ইনশাআল্লাহ। তাই দেয়ালে পেরেক ঠুকাঠুকির ঝামেলা নেই।

💴প্রাইস রেন্জ ৫৮০-১১০০৳ এর মধ্যে ইনশাআল্লাহ💗

​অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে পেইজের ইনবক্সে মেসেজ দিন।

যে সমাজের নারীদের মনমানসিকতা যত সুন্দর,সে সমাজে সুকূনের মাত্রা তত বেশি! আমার সোজাসাপ্টা কথা এই যে, মেয়েরাই মেয়েদের সবচেয়...
13/09/2026

যে সমাজের নারীদের মনমানসিকতা যত সুন্দর,সে সমাজে সুকূনের মাত্রা তত বেশি! আমার সোজাসাপ্টা কথা এই যে, মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু, আমি বারংবার বলতে পারি এই মেয়ের জাতটাই।

হিসেব নিকেষ কষে ফলাফল বের করে বলুন তো জীবনে সবচেয়ে বেশি কটূ কথা,নিন্দা,সমালোচনার সম্মুখীন হয়েছেন তার বেশিরভাগই নারীদের থেকে কিনা? আমি একজন মেয়ে হয়েও বলতে অসুবিধা নেই যে সংসারে নারীর মন প্রশস্ত, সে সংসারে অশান্তির পরিমান কম। একজন মেয়ে জীবনে যত না ছেলেমানুষের সাথে মানিয়ে চলে,তার চাইতে অনেক বেশি মানিয়ে চলতে হয় মহিলা মানুষের সাথে।

নারীদের ক্ষেত্রে হয় কি অন্য মহিলার সুখ মেনে নিতে কষ্ট হয়,দুখ বাড়ে। “আমি কষ্ট করেছি ও কেন এত সুখী হবে”- এমন চিন্তাভাবনা সমস্ত শান্তি নষ্ট করে। বাবার ঘর,ভাইয়ের ঘর,স্বামীর ঘর,সন্তানের ঘর সব শেষ হতে থাকে,টেনেটুনে চলতে থাকে।

একজন নারী যদি হয় সন্তান হিসেবে উত্তম,ভালো বোন,আদর্শ মা,নেক স্ত্রী,দায়িত্ববান বৌমা,মমতাময়ী শ্বাশুড়ি,স্নেহশীল ননদ,বন্ধুসুলভ জা,সংযতশীল আন্টি তবে বিশ্বাস করুন এ দুনিয়া ভয়ং-কর রকমের সুন্দর হবে।
এমন হলে যে চারপাশের মানুষজনই কেবল ভালো থাকবে তা নয় বরং নিজের জন্যেও জান্নাতের রাস্তা প্রশস্ত হবে। অন্তত নিজের জন্য হলেও আমাদের ভালো হওয়া উচিত।

অন্যকে কষ্ট দিয়ে,খোঁটা দিয়ে,গীবত করে আর কতদিন??

#আশফিকানওশিন

13/09/2026

ছোটবেলার সময়গুলো আসলেই অনেক সুন্দর 🎀

ওয়াল ডেকোর সেট ১১০০ টাকা। ডেলিভারি চার্জ ৫০ টাকা 🤩
12/09/2026

ওয়াল ডেকোর সেট ১১০০ টাকা।
ডেলিভারি চার্জ ৫০ টাকা 🤩

★কাস্টমার কল রিসিভ করেনা★এই ভয়ানক বাক্যটা শোনার পর মাথায় জটিল ক্যালকুলেশন শুরু হয়ে যায়🤧
12/09/2026

★কাস্টমার কল রিসিভ করেনা★

এই ভয়ানক বাক্যটা শোনার পর মাথায় জটিল ক্যালকুলেশন শুরু হয়ে যায়🤧

৬৫০ টাকা🎀
12/09/2026

৬৫০ টাকা🎀

ম্যাক্রম হ্যাঙ্গার প্রাইস ৩৫০ টাকা💜ম্যাক্রম হ্যাঙ্গার সাইজ: (দৈর্ঘ্য ১২ ইঞ্চি, প্রস্থ ৬ ইঞ্চি। হুক থেকে তাকের উচ্চতা ১৮ ...
12/09/2026

ম্যাক্রম হ্যাঙ্গার প্রাইস ৩৫০ টাকা💜

ম্যাক্রম হ্যাঙ্গার সাইজ: (দৈর্ঘ্য ১২ ইঞ্চি, প্রস্থ ৬ ইঞ্চি। হুক থেকে তাকের উচ্চতা ১৮ ইঞ্চি।)

৭ পিসের ওয়াল ডেকোর সেট স্ট্রিং লাইটসহ ৬৫০ টাকা 💗
12/09/2026

৭ পিসের ওয়াল ডেকোর সেট স্ট্রিং লাইটসহ ৬৫০ টাকা 💗

Address

Dhaka
Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when Shop Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category