Cake & Pizza Gallery

Cake & Pizza Gallery Cake and Pizza Gallery is a home bakery. Customized design orders are taken for any occasion.
(1)

২পাউন্ড কুলা থিম
11/06/2026

২পাউন্ড কুলা থিম

দিনে দিনে ছবির কোয়ালিটি কমতেছে😒১ পাউন্ড ভ্যানিলা টল কেক ডিজাইন
10/06/2026

দিনে দিনে ছবির কোয়ালিটি কমতেছে😒
১ পাউন্ড ভ্যানিলা টল কেক ডিজাইন

Chokolate & custard filing 😋
09/06/2026

Chokolate & custard filing 😋

মাহলাবিয়া
08/06/2026

মাহলাবিয়া

🥮কটন চিজ কেক (Cotton Cheesecake) রেসিপিউপকরণক্রিম চিজ – ২০০ গ্রামদুধ – ১০০ মি.লি.আনসল্টেড বাটার – ৫০ গ্রামডিম – ৪টি (কুস...
08/06/2026

🥮কটন চিজ কেক (Cotton Cheesecake) রেসিপি
উপকরণ
ক্রিম চিজ – ২০০ গ্রাম
দুধ – ১০০ মি.লি.
আনসল্টেড বাটার – ৫০ গ্রাম
ডিম – ৪টি (কুসুম ও সাদা অংশ আলাদা)
ময়দা – ৬০ গ্রাম
কর্নফ্লাওয়ার – ২০ গ্রাম
চিনি – ৮০ গ্রাম
লেবুর রস – ১ চা চামচ
ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

প্রণালী
ক্রিম চিজ, দুধ ও বাটার একসাথে ডাবল বয়লারে গলিয়ে মসৃণ করুন।
মিশ্রণ ঠান্ডা হলে ডিমের কুসুম ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।
ময়দা ও কর্নফ্লাওয়ার চেলে মিশিয়ে নিন।
আলাদা বাটিতে ডিমের সাদা অংশ ও লেবুর রস এক সাথে ফোম করে নিন। অল্প অল্প চিনি দিয়ে স্টিফ পিক হওয়া পর্যন্ত বিট করুন।
মেরাংয়ের সাথে চিজ মিশ্রণ ৩ ধাপে আলতোভাবে মিশিয়ে নিন।
বেকিং পেপার লাগানো ৭ ইঞ্চি মোল্ডে ব্যাটার ঢালুন।
ওয়াটার বাথ পদ্ধতিতে ১৫০°সে তাপমাত্রায় ৬০–৭০ মিনিট বেক করুন।
ওভেন বন্ধ করে ১৫ মিনিট রেখে দিন, তারপর বের করে ঠান্ডা করুন।

টিপস
✅ ওয়াটার বাথ ব্যবহার করলে কেক ফাটবে না।
✅ মেরিং বেশি মিশাবেন না, তাহলে কেকের ফ্লাফি টেক্সচার নষ্ট হবে।
✅ ফ্রিজে ৪–৫ ঘণ্টা রেখে পরিবেশন করলে স্বাদ আরও ভালো লাগে।
এই রেসিপিতে প্রায় ১ পাউন্ডের মতো কটন চিজ কেক হবে।

07/06/2026

দিনের ধকল আর গরমের পর বর্ষণমুখর সন্ধ্যা যেন ক্লান্তি দূর করে প্রকৃতির বুকে একরাশ শীতল প্রশান্তি ও স্নিগ্ধতা বয়ে নিয়ে আসে।
#বর্ষণমুখরসন্ধ্যা

বৃষ্টি
07/06/2026

বৃষ্টি

07/06/2026

06/06/2026

দোকানের মতো তুলতুলে চিকেন বল 😍

হাফ পাউন্ড কেক নিয়ে অনেকের মনে সংশয় দেখা যায়। হাফ পাউন্ড কেক ৩টি সাইজে বানানো যায় আর ডিজাইনের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন...
06/06/2026

হাফ পাউন্ড কেক নিয়ে অনেকের মনে সংশয় দেখা যায়।
হাফ পাউন্ড কেক ৩টি সাইজে বানানো যায় আর ডিজাইনের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন সাইজে বানানো হয়।

হাফ পাউন্ড যেহেতু খুবই ছোট তাই ভিন্ন ভিন্ন সাইজে বানানোর পর দেখতে ও ভিন্ন সাইজের লাগে যার কারণে কোনোটা বড় মনে হয় আবার কোনোটা ছোট।

★★প্রথম সাইজ ৫" মোল্ডে করা হয়, এটা রেগুলার সাইজ।

★★ দ্বিতীয় সাইজ ৪.৫" মোল্ডে করা হয়, এটা ডিজাইনের উপর নির্ভর করে করতে হয়।
এতে রাউন্ড সেইপ একটু কমে উচ্চতায় একটু বাড়ে।
কেক স্লাইস ৫" এর তুলনায় একটু পুরু হয়।

★★ তৃতীয় সাইজ ৪" মোল্ডে করা হয়। এটা বেন্টু অথবা ছোট হাইট কেক ডিজাইন হলে, এই সাইজে বানানো হয়। এটার কেক স্লাইস ২টা অথবা ৩টা করা যায়।

নিচে তিন সাইজের হাফ পাউন্ড কেক ডিজাইনের ছবি দেওয়া আছে, যা দেখে সহজেই এর পার্থক্য বুঝতে পারা যায়।

বি:দ্র:- বেন্টু কেক মানে ছোট কেক আর বেন্টু হাফ পাউন্ড কেক এটার স্লাইস ২টা করা হয় এবং ৪" মোল্ডে করা হয়।
বেন্টু বলার কারণ এটা নিদিষ্ট একটা বক্সে দেওয়া হয়।
বোর্ড, পেপার বক্সে দেওয়া হয় না। এটাই পার্থক্য।

আশা করি এই পোস্ট যারা দেখবেন তাদের মনের সংশয় দূর হয়ে যাবে।
#হাফপাউন্ড

Address

Sreemangal, Moulvibazar Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Cake & Pizza Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share