23/08/2025
আমার মেয়ে ফারিহা ওয়ানিয়ার জন্য ঘী কিনতে গিয়ে দেখলাম বাজার ভ্যাজালে সয়লাভ। বগুড়ায় খুঁজে বের করে ফেললাম নিজেদের গরুর দুধ দিয়ে বানানো এক ঘী ও দই এর কারিগর। যে কিনা আমরা দাঁড়ানো অবস্থায় ঘী বানিয়ে দিতে রাজি হলো তবে শর্ত হলো তার পাত্রে একসাথে করা পুরো ২০ কেজি ঘীই কিনে নিতে হবে,তা না হলে এতো খাঁটি ঘী তারা তাদের কাস্টমারের কাছে বিক্রি করে পোষাতে পারবে না। তো ভাবলাম আমার যেহেতু একটা অনলাইন শপ আছে দেখি সেখানে আমার পরিচিতজনদের মধ্যে এই ঘী টা পৌঁছে দেয়া যায় কিনা।
এই ঘী টা তথাকথিত অনলাইন শপের চেহারা সর্বস্ব ঘী নয়, এর চেহারা অত রঙীন হবে না তবে যে একবার এই ঘী খাবেন তিনি আর অন্য ঘী পাতে তুলতে পারবেন না।
(শুধু ঘী না আমরা প্রি অর্ডারে স্পেশাল দইও আনছি)