কিংশুক - Kingshuk

কিংশুক - Kingshuk সৌখিনতা খুঁজে পাক স্বাচ্ছন্দ্যের দামে

বর্তমানের ট্রেন্ডি ব্যাগের মধ্যে টোটব্যাগ অন্যতম। আর যদি ফ্লাওয়ার থিমের কিছু ভাবি, সবার আগে যেটা মাথায় আসে তা হল Sunflow...
26/08/2024

বর্তমানের ট্রেন্ডি ব্যাগের মধ্যে টোটব্যাগ অন্যতম। আর যদি ফ্লাওয়ার থিমের কিছু ভাবি, সবার আগে যেটা মাথায় আসে তা হল Sunflower বা সূর্যমুখী ফুলের কথা।
এমনই একটা অর্ডার এসেছিল আমাদের কাছে। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল, "কাজটা যেন সুন্দর ভাবে সম্পন্ন হয়, বাকিটা আপনার উপর।"
আলহামদুলিল্লাহ কাস্টমারের কথা মতোই কাজটি করতে সক্ষম হয়েছি এবং প্রোডাক্টটি পৌঁছেও গেছে কাস্টমারের হাতে।

আপনারাও চাইলে কিংশুকে অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের ডিজাইনের টোট ব্যাগ...

ছোটবেলায় অনেকের পছন্দের তালিকায় ছিল Oggy and the cockroaches কার্টুনটি। দিনের বেশিরভাগ সময়ই কেটে যেত এই কার্টুন দেখে। এব...
21/08/2024

ছোটবেলায় অনেকের পছন্দের তালিকায় ছিল Oggy and the cockroaches কার্টুনটি। দিনের বেশিরভাগ সময়ই কেটে যেত এই কার্টুন দেখে। এবার ছোট বেলার সেই নস্টালজিয়াকে ধরে রাখতেই আমাদের এক ক্লাইন্ট অর্ডার করলেন এই কার্টুন থিমের দুইটা পাউচ।

এই পাউচের বিশেষত হলো, আপনাদের পছন্দের যেকোন ডিজাইনকেই এঁকে নিতে পারবেন আমাদের মাধ্যমে। আর কালার গ্যারান্টিও শতভাগ।

তাই দেরি না করে অর্ডার করতে চাইলে আজই ইনবক্স করুন আমাদের। সারাদেশেই ডেলিভারি দেয়া যাবে...

কি অবস্থা সবার? দীর্ঘ বিরতির পর নতুন প্রোডাক্ট নিয়ে এলাম পেইজে। বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি ব্যাগ হলো টোট ব্যাগ। কলেজে, কোচ...
16/08/2024

কি অবস্থা সবার? দীর্ঘ বিরতির পর নতুন প্রোডাক্ট নিয়ে এলাম পেইজে। বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি ব্যাগ হলো টোট ব্যাগ। কলেজে, কোচিং এ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ব্যাগ।

আর সকলের পছন্দের কথা বিবেচনা করেই কিংশুক নিয়ে এলো হ্যান্ডপেইন্ট টোট ব্যাগ। এই টোট ব্যাগের বিশেষত হল, আপনার পছন্দের যেকোন ডিজাইন এঁকে নিতে পারবেন ব্যাগে। তাই দেরি না করে অর্ডার করতে এক্সাইলে ইনবক্স করুন...

কাস্টমাইজ ব্যাককভার...রঙ হিসেবে এক্রেলিক ব্যবহার করা হয়েছে। বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলেন, আমাদের এক কনিষ্ঠ ক্রেতা...
18/11/2023

কাস্টমাইজ ব্যাককভার...
রঙ হিসেবে এক্রেলিক ব্যবহার করা হয়েছে। বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলেন, আমাদের এক কনিষ্ঠ ক্রেতা...

একাডেমিক জীবনের ব্যস্ততার জন্য কাজ করা হলেও নিয়মিত পেইজে আপডেট দেয়ার সুযোগটা না হয়ে উঠলেও, ক্রেতার নিকট ঠিকই তার পণ্য নি...
18/10/2023

একাডেমিক জীবনের ব্যস্ততার জন্য কাজ করা হলেও নিয়মিত পেইজে আপডেট দেয়ার সুযোগটা না হয়ে উঠলেও, ক্রেতার নিকট ঠিকই তার পণ্য নিয়মিত পৌঁছে দিচ্ছে কিংশুক - Kingshuk।

এইতো গত সপ্তাহে একজন আপু হুট করেই পেইজে নক দিয়ে জানালেন যে তিনি কিছু চাবির রিং অর্ডার করতে চান। চাবির রিং, এ আর এমন কঠিন কি! জানিয়ে দিলাম যে অর্ডার করতে পারবেন।
তবে খানিকটা টুইস্ট ছিল এই যে, প্রতিটি ক্যারেক্টারের একক ভাবে সুন্দর করে তোলা কোনো ছবি ছিলনা। আর দ্বিতীয়ত, আপু বাইরে চলে যাওয়ার আগে তার টিমমেটদের সারপ্রাইজ গিফট দিয়ে যেতে চান।

হয়তো কাজটা কঠিন হতো, যদিনা আপু তার কাছে থাকা প্রতিটা মানুষের ক্যান্ডিড ছবি, তাদের পছন্দ, স্টাইল এসব নিয়ে ধারণা না দিতেন। আর আপুর সবচেয়ে ভালোলাগার দিক ছিল দুটি-
১. সম্পূর্ণ আমার উপর আস্থা রেখেছিলেন।
২. স্বেচ্ছায় হাফ পেমেন্ট এডভান্স করেছিলেন।

অবশেষে সকল কাজ শেষে, আজ নিজেই ডেলিভারি দিয়ে এলাম।আর প্রোডাক্ট দেখার পর যখন আপু সুন্দর রিভিউ দিয়েছিলেন ও কাজের প্রশংসা করেছিলেন তা আমাকে আরো সুন্দরভাবে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে ❤️

#অর্ডারের_পেছনের_গল্প

বোহেমিয়ান আর্ট বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়েছে। অনেকদিনের ইচ্ছা ছিল, এই রিলেটেড কিছু করার। অবশেষে বোহেমিয়ান আর্ট দ্বারা ফ...
05/09/2023

বোহেমিয়ান আর্ট বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়েছে। অনেকদিনের ইচ্ছা ছিল, এই রিলেটেড কিছু করার। অবশেষে বোহেমিয়ান আর্ট দ্বারা ফোনের কাস্টমাইজ ব্যাককভার ডিজাইন করা হয়েছে। এই আর্টের বিশেষত হল, অনেক রঙের সমন্বয়ে সাধারণ কিছু স্ট্রোকেই অনেক সুন্দর ছবির তৈরি হয়....

অর্ডার করতে চাইলে ইনবক্স করুন..
কাস্টমাইজেশন এভেইলেবেল

এই অর্ডারটি এসেছিল যখন আমি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। অর্ডারটি আসার প্রায় ২০ দিন পর গতকাল ডেলিভারি ...
15/08/2023

এই অর্ডারটি এসেছিল যখন আমি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। অর্ডারটি আসার প্রায় ২০ দিন পর গতকাল ডেলিভারি দিলাম। এছাড়াও যারা যারা এর মাঝে অর্ডার করেছেন, সবার অর্ডারই এই সপ্তাহে ইনশাল্লাহ ডেলিভারি দেয়া হবে।

আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা যে আমার উপর ভরসা রেখেছেন, অসুস্থতা শুনে, কাজ করতে পারব না জেনেও অর্ডার ক্যান্সেল করেননি। বরং সময় দিয়েছেন সুস্থ হওয়া অবধি...😊

আপনারা যারা আমার মত চা প্রেমী,তাদের জন্য এই বুকমার্কটি নিঃসন্দেহে পছন্দের তালিকার শীর্ষে জায়গা করে নিবে। এই বুকমার্কটি ক...
29/07/2023

আপনারা যারা আমার মত চা প্রেমী,তাদের জন্য এই বুকমার্কটি নিঃসন্দেহে পছন্দের তালিকার শীর্ষে জায়গা করে নিবে। এই বুকমার্কটি কাঠের তৈরি। তাই একদিকে যেমন পরিবেশবান্ধব, অন্যদিকে টেকসই।

এই বুকমার্কটি অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্স করুন।সারাদেশেই আমাদের হোম ডেলিভারি সার্ভিস চালু আছে...

কেমন আছেন সবাই? অনেকদিন বিরতির পর ফিরে এলাম নতুন কিছু বুকমার্ক কালেকশন নিয়ে।বুকমার্ক গুলো একদিকে যেমন রিজনেবল প্রাইসে পা...
30/05/2023

কেমন আছেন সবাই?
অনেকদিন বিরতির পর ফিরে এলাম নতুন কিছু বুকমার্ক কালেকশন নিয়ে।

বুকমার্ক গুলো একদিকে যেমন রিজনেবল প্রাইসে পাবেন, তেমনি রয়েছে কাস্টমাইজের সুযোগ...
অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের ইনবক্স করুন...

মাহে রমজান উপলক্ষে আমাদের নতুন কালেকশন এরাবিক ক্যালিগ্রাফি করা চাবির রিং। অনেক দিন বিরতির পর অবশেষে পুনরায় ফিরে এলাম আমর...
27/03/2023

মাহে রমজান উপলক্ষে আমাদের নতুন কালেকশন এরাবিক ক্যালিগ্রাফি করা চাবির রিং। অনেক দিন বিরতির পর অবশেষে পুনরায় ফিরে এলাম আমরা।

যারা এতদিন ছবি ব্যতীত একটু অন্যরকম চাবির রিং চাচ্ছিলেন, তাদের জন্য এই চাবির রিং নিঃসন্দেহে পছন্দের তালিকার শীর্ষস্থান দখল করে নিবে।

পছন্দ হলে অর্ডার করতে আমাদের ইনবক্স করুন।

চলে এসেছে ফেব্রুয়ারি মাস এবং চলছে ভালোবাসার মরশুম।আর এই মরশুমে আমাদের প্রিয় কাস্টমারদের হাত ধরে ভালোবাসায় ঘেরা এই মিনি ক...
07/02/2023

চলে এসেছে ফেব্রুয়ারি মাস এবং চলছে ভালোবাসার মরশুম।
আর এই মরশুমে আমাদের প্রিয় কাস্টমারদের হাত ধরে ভালোবাসায় ঘেরা এই মিনি ক্যানভাসগুলো পৌঁছে যাচ্ছে তাদের প্রিয় মানুষদের নিকট।

হুম, এক্সামের জন্য নিয়মিত পোস্ট করা না হলেও, আমাদের প্রিয় ক্রেতারা কিন্তু ভুলেননি আমাদের। ঠিকই ইনবক্সে নক দিয়ে অর্ডার গুলো করেছেন।

আপনাদের অশেষ কৃতজ্ঞতা, এভাবে কিংশুক - Kingshuk কে ভালোবেসে পাশে থাকার জন্য...

আর চাইলে আপনিও কিন্তু ঝটপট অর্ডার করতে পারেন এই মিনি ক্যানভাসগুলো ❤️

Address

54/3, West Madartek, Near Goran Chapra Mosque, Basabo
Dhaka
1214

Telephone

+8801852490247

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিংশুক - Kingshuk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কিংশুক - Kingshuk:

Share