14/09/2026
কিছুদিন আগে বাংলাদেশের নামকরা টপ ব্র্যান্ডের একজন বিজনেসম্যানের সাথে কথা হচ্ছিল। তিনি বলছিলেন, “আমি জানি না আমি আর কতদিন এভাবে পারব।”
কথাটা শুনে মনে হলো, তিনি Business-এর কথা বলতে এসেছেন, কিন্তু আসলে অনেকদিন ধরে নিজের কথাই কাউকে বলতে পারেননি।
বললেন, “আমার সবকিছু আছে। Business আছে, Employee আছে, Customer আছে। কিন্তু শান্তি নেই। সকাল থেকে রাত পর্যন্ত অফিসে থাকি। একজনকে একটা কাজ দিলাম, পাঁচবার Follow-up করতে হয়। কাউকে কিছু বললাম, আবার গিয়ে দেখি ঠিকমতো হয়নি। একটা ছোট Decision-এর জন্যও সবাই আমার কাছে আসে। শেষে রাগ হয়ে যায়। মনে হয়, কাউকে দিয়ে কিছু হয় না, সবকিছু আমাকেই করতে হবে।”
একটু থেমে বললেন, “সবচেয়ে খারাপ লাগে কোনটা জানেন?
আগে Business নিয়ে আমার অনেক Confidence ছিল। এখন কোনো Decision নিতে গেলেই মনে হয়, যদি ভুল হয়? যদি Team সামলাতে না পারি? যদি Businessটা আর বড় করতে না পারি?”
আমি তাকে বললাম, “আপনি হয়তো ভাবছেন আপনার সমস্যা Employee। কিন্তু সম্ভবত আপনার আসল সমস্যা হলো- আপনি অনেকদিন ধরে এমন একটা Business চালাচ্ছেন যেটা আপনার ওপর অতিরিক্ত নির্ভরশীল।”
তিনি চুপ করে রইলেন। কারণ কথাটা হয়তো তার অজানা ছিল না।
আমরা অনেক Founder-ই একটা জায়গায় গিয়ে আটকে যাই। শুরুতে সবকিছু নিজে করতেই হয়। Customer নিজে সামলাতে হয়, Supplier নিজে দেখতে হয়, Employee নিজে শেখাতে হয়, প্রতিটা Decision নিজে নিতে হয়। তখন নিজের হাতে সবকিছু থাকাটাই মনে হয় Business এর শক্তি।
কিন্তু Business একটু বড় হওয়ার পরও যখন একইভাবে সবকিছু নিজের হাতে রেখে দিই, তখন সেই শক্তিটাই একসময় দুর্বলতা হয়ে যায়।
কারণ Team তখন দায়িত্ব নেওয়া শেখে না, শুধু নির্দেশ পালন করতে শেখে। তারা ভাবে, “Boss কে জিজ্ঞেস করি।”
আর Founder ভাবে, “আমি না দেখলে আবার ভুল করবে।”
এভাবেই একটা অদ্ভুত চক্র তৈরি হয়।
Employee দায়িত্ব নিতে পারে না, কারণ Founder তাকে পুরো দায়িত্ব দেন না। আর, Founder দায়িত্ব দিতে পারেন না, কারণ Employee দায়িত্ব নেয় না।
তারপর একদিন Founder বলেন, “আমার ভালো Employee-রা কেন চলে যায়?”
অথচ অনেক সময় Employee Business ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা Resignation দেওয়ার দিন নেয় না। তার অনেক আগেই সে ভেতরে ভেতরে সরে যায়, যখন সে বুঝতে পারে তার ওপর কাজের দায়িত্ব আছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই; তার কাছ থেকে Result চাওয়া হয়, কিন্তু তাকে Ownership দেওয়া হয় না।
আর Founder তখন আরও বেশি Control করতে শুরু করেন। কারণ Team-এর ওপর Trust কমে যায়, নিজের ওপরও Trust কমতে থাকে।
তারপর একটা সময় Business আর Business থাকে না। Founder এর ২৪ ঘণ্টার চাকরি হয়ে যায়। তিনি ছুটি নিতে পারেন না, ফোন বন্ধ করতে পারেন না, একটা সপ্তাহ দূরে যেতে পারেন না।
বাইরে থেকে সবাই ভাবে, “লোকটা অনেক সফল।”
অথচ ভেতরে তিনি নিজেই জানেন, “আমি Business এর মালিক, কিন্তু Business আমাকে ছেড়ে কোথাও যেতে দিচ্ছে না।”
তাই কখনো কখনো Business এর Growth এর জন্য আরও Employee, আরও Sales বা আরও Capital-এর আগে দরকার হয় একটা কঠিন প্রশ্ন-
“আমি কি সত্যিই একটা Business তৈরি করেছি, নাকি এমন একটা ব্যবস্থা তৈরি করেছি যেখানে আমাকে ছাড়া কিছুই চলে না?”
কারণ, Leadership এর সবচেয়ে বড় প্রমাণ আপনি কত কিছু নিজে করতে পারেন সেটা নয়, বরং আপনার অনুপস্থিতিতেও আপনার Team কতটা ভালোভাবে এগিয়ে যেতে পারে, সেটাই।
আর সেদিনই একজন Founder সত্যিকারের মুক্ত হতে শুরু করেন, যেদিন তিনি বুঝতে পারেন-
সবকিছু নিজের হাতে রাখা Control হতে পারে, কিন্তু সবকিছু নিজের হাতে রেখে দেওয়া Leadership নয়।
হয়তো আপনার Business এর পরবর্তী বড় Growth এর জন্য নতুন কোনো Strategy নয়, প্রয়োজন নিজের Leadership কে নতুন করে দেখার।
One to One Coaching এর গভীর কাজটা মূলত এখানেই। যেটি কিনা Business এর সমস্যার পেছনে থাকা Founder এর চিন্তা, Decision-making এবং Leadership pattern গুলোকে নতুনভাবে দেখা ও প্রয়োজনমতো বদলে দেওয়ার সুযোগ করে দেয়।
One to One সেশন সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ : 01608433453