16/10/2023
রিক্সা নিয়ে অনেক গল্প আছে। সব বলে শেষ করার মতো না। জীবনের প্রথম রিক্সা এক্সিডেন এর কথাই বলি। বাবা পাঠিয়েছে বাজারে বাজার আনতে। আমি তখনো স্কুলে ভর্তি হই নাই, বাচ্চা মানুষ। বাজার নিয়ে রাস্তা পার হতে গিয়ে পড়ে যাই রিক্সার নিচে। রিক্সা ওয়ালা দেয় ছুট কোন দিকে না তাকিয়ে। এরপর ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া, সেখান থেকে হাসপাতালে।
তবে এই রিক্সায় এক্সিডেন্ট এর কোন চান্স নেই। এগুলো মিনিয়েচার বা খেলনা রিক্সা। এগুলো ঘর কিংবা অফিস, রেস্টুরেন্ট যেকোন স্থানে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বহুগুন বেড়ে যাবে। ঐতিহ্যবাহী জিনিষপত্র আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে বহুগুণ।
দারুণ এই কম্বো খুবই বাজেট ফ্রেন্ডলি। পাচ্ছেন গৃহ তনয়া - Griho Tonoya পেইজে।