18/07/2024
দেশ পেয়েছিল সবুজ জমিনে
অংকিত লাল নিশান
তুমিওতো পেয়েছিলে তা-ই
তবে কেন আজ এই বৈষম্য
ভিন্ন হলো চাওয়া ?
সেই নিশানায় আমি ভজি
সবুজ জমিনে লাল
তুমি কি চাও সেখানেতে আজ
লাল জমিনে সবুজ ?
সুবিধাবাদীদের এ্যাসেম্বলিতে দাঁড়িয়ে
সেই চেনা তুমি
আজ বড্ড অবুঝ !!
১৯৭১-২০২৪
বৈষম্য
১৮/০৭/২০২৪ইং