08/09/2026
ডেলিভারি ম্যান শেষ অবধি মনেহয় কান্নাই করে দিয়েছিল! সে শিওর আমাকে ভুলবে না!🤦♀️
চায়নার ১ম শিপমেন্টটা যেদিন আসলো, ডেলিভারি ম্যান ভ্যান নিয়ে এসে সকালে একবার ঘুরে গেছে। আমাকে ৭/৮ বার হোয়াটসঅ্যাপ আর ৫/৬ বার ডিরেক্ট ফোনে ফোন দেয়। এদিকে আমি ফোনের কাছে ছিলাম না। তো যখন দেখি তখনই ব্যাক করি। দেন বুঝতে পারলাম যে ফোন আসছিল কুরিয়ার থেকে!
তারপর বলল ১ ঘন্টা লাগবে। ওকে আমিও আমার মতো গোসল সেরে নামাজের প্রিপারেশন নিব প্লান করলাম। এদিকে ৩০ মিনিটের মধ্যেই সে চলে আসছে!
আমাকে এবারও ফোনে পাচ্ছে না। গেইটে নাকি সামি সামি বলে চিল্লাচ্ছে (আমি সামিরা🙂)! ভাগ্যিস আম্মু বাইরে গিয়েছিল আর ফেরার সময় তাকে দেখেছিল।
তারপর আম্মু এসে বলল, "কি করো ফোন ধরো না? লোকটা সকালেও এসে ঘুরে গেছে! "
তখনও লোকটা ফোন দিচ্ছেই! তারপর ধরলাম, ভাবলাম ঝারিই দেয় নাকি😑! কিন্তু ভাইয়াটা একেবারে কাঁদো কাঁদো হয়ে বলতেছে, "আপু এটা কেমন কাজ করতেছেন বলেন তো? এতোবার করে ফোন দিচ্ছি, ধরেনই না। সকালেও এসে ঘুরে গেছি, ফোন দিছি!"
দেন বললাম, স্যরি ভাইয়া এখনই আসছি🥹😑!
ভাবলাম ভিডিও করবো, প্রথম শিপমেন্ট বলে কথা! কিন্তু কপালে না থাকলে ঘি, ঠকঠকিয়ে হবে কি!🤦♀️
কোনোরকম তড়িঘড়ি করে দৌড়ে গিয়ে রিসিভ করলাম।
এরপর যখন ওনাকে একটা দরকারে ফোন দিলাম। যাস্ট লোকেশনের একটু বলার সাথে সাথেই চিনে ফেলেছে 🙆♀️! বলতেছে, আপনি ওই আপুটা না? 😑😑
নেক্সট শিপমেন্টে এরা আসছেন! চারটা কালার পাবেন, দ্রুত বুকিং দিয়ে রাখুন। প্রথম ১০ জন আপু পাচ্ছেন ৫০ টাকা ডিস্কাউন্ড। অলরেডি আপুরা বুকিং দিয়ে রাখছে। আপনিও দ্রুত ইনবক্স করে ফেলুন।