Brothers Consultant & Engineers

Brothers Consultant & Engineers We're always try to ensure the best strategies for my clients

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।* ১০০০ টি ইটে = ১১১.১১ cft...
02/12/2024

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
*
গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)

===================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক. বর্গমিটার হেরিং বোন বন্ডের জ

13/01/2024

On going project at Comilla ,
Client: Adv Parvin Akter Sagorica
Size : 9800 sft duplex
We started this project from tiles fitting.

To decorate your apartment/office make contact with us ⁨01711-017095⁩,01819597496
Office : Naya Pay, Dhaka1000

12/01/2024

🏠জমির শেয়ার বিক্রয়।

👉ঢাকা নতুন বাজার ১০০ফিট মাদানি এভিনিউ ইউনাইটেড এর দক্ষিণ পাশে স্যানবেলি আবাসন প্রকল্পের পূর্ব পাশে সাতার কুল বাড্ডা সংলগ্ন

👌👌👉২০ কাঠার জমির উপর নির্মিতি হছে ১০তলা বিশিষ্ট ২টি আবাসিক ভবন ইউনিক ওয়াটার ফ্রন্ট 🏢💎বিল্ডিং এর প্রতিটি ফ্লোরে ৪টি ফ্লাট মোট ফ্লাট সংখ্যা হবে ৩৬*2=72টি

👉🏢ইউনিক ওয়াটার ফ্রন্ট এর প্রতিটি শেয়ার (জমির মাপ অনুযায়ী )১৬৩৫ বর্গফুট
শেয়ার মূল্য ৯,০০,০০০/-(নয় লাখ টাকা ) (জমি ক্রয় ও অন্যান্য খরচ সহ) প্রত্যেক শেয়ারহোল্ডার উক্ত ২০ কাঠার জমির ৭২ভাগের ১ ভাগ গর্বিত মালিক হবেন

💶💶👉প্রত্যেক শেয়ারের বুকিং মানি=২৫০০০০/-(দুই লাখ পঞ্চাশ হাজার টাকা )

⏭️লোকেশন - ঢাকা নতুন বাজার ১০০ফিট মাদানি এভিনিউ ইউনাইটেড দক্ষিণ পাশে স্যানবেলি আবাসন প্রকল্পের পূর্ব পাশে সাতার কুল বাড্ডা ঢাকা -১২১২

☎ +8801711017095 (Whatsapp)

বাড়ি শুধু মাথা গোজার স্থান নয়বাড়ি একটি শিল্পআপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভে...
20/12/2023

বাড়ি শুধু মাথা গোজার স্থান নয়
বাড়ি একটি শিল্প
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।

বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ

#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই একজন আর্কিটেক্ট এর মাধ্যমে বাড়ির প্ল্যান এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এর মাধ্যমে বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন করা উচিত। এছাড়া মোটামুটি এইসব ধারনা গুলো নিয়ে আপনি আর্কিট্যাক্ট ও ইঞ্জিনিয়ার এর সাথেও আপনার চাহিদা শেয়ার করতে পারেন। বাড়ির প্লান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।মোবাইল :0711017095

গ্রেড বিম এর কাজ নিয়ে বিস্তারিত =========================টাইমলাইনে রেখে দিতে পারেনফুটিং এবং শর্ট কলাম এর কাজ শেষ হওয়ার প...
18/12/2023

গ্রেড বিম এর কাজ নিয়ে বিস্তারিত
=========================
টাইমলাইনে রেখে দিতে পারেন

ফুটিং এবং শর্ট কলাম এর কাজ শেষ হওয়ার পর গ্রেড বীমের কাজ শুর হয়। গ্রেড বিম এর কাজের ক্ষেত্রে কিছু ধাপ ও সতর্কতা মেনে কাজ করতে হয়।
#কাজের_বিবরণঃ

১। প্রথমে ফুটিং এবং শর্ট কলামের মধ্যবর্তী ফাকা জায়গা বালি দিয়ে ফিলাপ করতে হবে এবং ভালো ভাবে কম্প্যাক্ট করুতে হবে ।

২। এবার শর্ট কলামের ঢালাইকৃত টপ থেকে ৩ ফিট পর্যন্ত কলামের রিং লাগাতে হবে।
(কেননা আগে আপনি কলামের রিং না বাধলে গ্রেড বীমের রড বাধার পর আর আপনি গ্রেড বীমের গভীরতার গ্যাপে রিং বাধতে পারবেন না)

৩। এবার গ্রেড বীমের লাইন বরাবর স্যান্ড ফিলিং করে উত্তম ভাবে ব্রিক ফ্ল্যাট সোলিং করুন এবং সিমেন্ট বালির মশলা দিয়ে ইটের জয়েন্ট বন্ধ করে দিন। (সোলিং অবশ্যই ওয়াটার লেভেল মেইনটেইন করে করুন)।

৪। এবার ড্রয়িং অনুযায়ী রড বাধতে হবে এবং পরবর্তীতে ঢালাই এর আগে চেক করতে হবে।

৫। মেইন রডের প্রান্তে অবশ্যই মাটাম ব্যাবহার করুন। এক্সট্রা টপে মাটাম দিতে পারলে ভাল না দিলেও খুব একটা সমস্যা নেই।

৬। গ্রেড বীমের টপ লেয়ারের রডে 30D অনুসরন করে ল্যাপিং দিন। টপ লেয়ারের ল্যাপিং L/4 এর মধ্যে যেন না আসে। টপ লেয়ারের ল্যাপিং মাঝে ফেলার চেষ্টা করবেন।

৭। গ্রেড বীমের বটম লেয়ারের লেপিং 40D অনুসারে দিন। বটম লেয়ারে ল্যাপিং L/4 এর মধ্যে রাখেন এবং বটম লেয়ারের ল্যাপিং মাঝে রাখবেন না।

৮। এবার গ্রেড বীমে স্টিরাপ সঠিক দূর পর পর সোজাভাবে বাঁধুন। স্টিরাপের হুক দেওয়া মাথা গ্রেড বীমের উপরের লেয়ারে রাখুন এবং হুক অল্টারনেট করে বাঁধুন।

৯। এবার সাটারিং শুরু করুন।

১০। কাঠের সাটার ব্যাবহার করলে সাটারে পাতলা পলিথিন লাগান এতে ঢালাই ভাল হবে।তবে স্টিল সাটারিং করতে পারলে সবচেয়ে ভালো। সাটারিং এর পর লিকেজ ভালো ভাবে চেক করতে হবে।

১১। সুন্দর করে সাটারিং করার পর ২ থেকে ২.৫ ফিট পর পর বাটাম দিয়ে মুখ টানা দিতে হবে। এবং ২" * ২" ডাসা দিয়ে সাটার ভালভাবে ঠেলা দিতে হবে ভাইব্রেটিং করলে সাটার ফেটে গিয়ে ঢালাই না বের হয়ে যায়।

১২। সাটার গ্রেড বীমের গভীরতা থেকে অবস্যই ২" বেশি করবেন যাতে ঢালাইয়ের সুবিধা হয়।

১৩। গ্রেড বীমে ২.৫" সিসি ব্লক ব্যাবহার করুন।

১৪। এবার গ্রেড বীম পরিষ্কার করে ঢালাই শুরু করুন।

১৫। গ্রেড বীমের ঢালাইয়ে জয়েন্ট দিতে চাইলে অবশ্যই কলাম থেকে L/4 এর মধ্যে যেন না পড়ে, অথবা কলাম থেকে সামান্য দূরে জয়েন্ট রাখবেন। জয়েন্ট কখনো বীমের মাঝে রাখবেন না।

১৬। ঢালাই সঠিক রেশিও তে করুন।

১৭। ঢালাইয়ের আগে সোলিং ভালভাবে পানি দিয়ে ভিজিয়ে নিন যাতে ইট ঢালাই থেকে কোন পানি শোষণ করতে না পারে।

১৮। ঢালাই শেষ হবার ২৪ ঘন্টা পর গ্রেড বীমের উপর পানি দিয়ে কিউরিং করুন এবং ৪৮ ঘন্টা পর গ্রেড বীমের সাইড সাটার খুলে চট পেঁচিয়ে ১৪ দিন কিউরিং করুন।
বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্য পেতে পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন

বার বার কেন ইঞ্জিনিয়াররা ফাউন্ডেশন মজবুত করতে হবে এটা বলে। মনে রাখবেন আপনার ভবনের সকল ওজন/লোড ফাউন্ডেশন মাটিতে ছেড়ে দেয়।...
22/11/2023

বার বার কেন ইঞ্জিনিয়াররা ফাউন্ডেশন মজবুত করতে হবে এটা বলে। মনে রাখবেন আপনার ভবনের সকল ওজন/লোড ফাউন্ডেশন মাটিতে ছেড়ে দেয়। ফাউন্ডেশন মতবুত না করে উপরে যতই ডিজাইন করেন না কেন পরিনতি এমন ই হবে। সুতরাং সাবধান ডিজাইন কমপ্লিট ছাড়া বাড়ি করবেন না।
Brothers Consultant & Engineers
Mobile-01711017095

07/08/2023

03/08/2023
👉বাড়ির/এপার্টমেন্ট/ফ্যাক্টরি  ডিজাইন নকশা খুব ই গুরুত্বপূর্ণ। বাড়ির প্ল্যান বাড়ির ছবি ড্রয়িং ডিজাইন নির্মাণ খরচ জানা...
03/08/2023

👉বাড়ির/এপার্টমেন্ট/ফ্যাক্টরি ডিজাইন নকশা খুব ই গুরুত্বপূর্ণ। বাড়ির প্ল্যান বাড়ির ছবি ড্রয়িং ডিজাইন নির্মাণ খরচ জানা ও অনেক গুরুত্বপূর্ণ। বাড়ি করার আগে ই বুঝা যায় যে কেমন হবে। তাই করার পরে যেন মনের মধ্যে কোন সংশয় না থাকে। তাই আগে থেকে বাড়ির প্ল্যান ডিজাইন ড্রয়িং থাকলে বুঝতে সুবিধা হয়।

সাধ্যের নাগালে সুন্দর ও আকর্ষণীয় বাড়ির প্ল্যান ডিজাইন। আমাদের কাছে পাবেন বাড়ির প্ল্যান ডিজাইন 3D view সহ সব ধরণের সার্ভিস।

আমরা Brothers Consultant & Engineers কাজের গুণগত মান ঠিক রাখতে অঙ্গীকার বদ্ধ।

আমাদের কাছে পাবেন

👉আর্কিটেকচার ডিজাইন
আর্কিটেকচার ডিজাইন: জায়গার পরিপূর্ণ ব্যবহার করার জন্য ও সুন্দর আকর্ষণীয় বাড়ির ভিতরের ও বাহিরে জন্য আর্কিটেকচার ডিজাইন খুব জরুরি।

👉স্ট্রাকচার ডিজাইন
স্ট্রাকচার ডিজাইন: ভবনের অনুভোমিক লোড ও ঘূর্ণিঝড়, ভূমিকম্প লোড সহ্য করে ভবনের টিকিযে রাখার জন্য স্ট্রাকচার ডিজাইন অতীব জরুরি।

👉ইলেক্ট্রিক্যাল ডিজাইন
ইলেক্ট্রিক্যাল ডিজাইন: ইলেক্ট্রিক্যাল লাইন থেকে যেন কোনো দুর্ঘটনা না থাকে, ও তার যেন লোড নিতে পারে সে জন্য ইলেক্ট্রিক্যাল ডিজাইন খুব জরুরি।

👉প্লাম্বিং ডিজাইন
প্লাম্বিং ডিজাইন: প্লাম্বিং লাইনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য সঠিক পাইপ ও কম দুরুত্বের জন্য প্লাম্বিং ডিজাইন জরুরি।

👉সয়েল টেস্ট
সয়েল টেস্ট: ফাউন্ডেশন এর ধরণের উপর ভিত্তি করে নিরাপদ সেটেলমেন্ট বের করে লোড ক্যাপাসিটি হিসাব করা। আর সাইট ক্লাস এর জন্য সয়েল টেস্ট জরুরি।

👉ডিজিটাল সার্ভে
ডিজিটাল সার্ভে: ডিজিটাল সার্ভে করলে জমির প্রকৃত আকার বুজা যায়। বাঁকা জমি হলে ও অসুবিধা হয় না। তা ছাড়া কোথাও উঁচু নিচু থাকলে তা ও জানা যায়।

যোগাযোগঃ Brothers Consultant & Engineers
মোবাইল:০১৭১১০১৭০৯৫

⚜️আলহামদুলিল্লাহ⚜️➡️আমার কনসালট্যান্সি  প্রতিষ্ঠান ''Brothers Consultant & Engineers'' জাপান এর বিখ্যাত ''Maruhisa Pacif...
24/07/2023

⚜️আলহামদুলিল্লাহ⚜️
➡️আমার কনসালট্যান্সি প্রতিষ্ঠান ''Brothers Consultant & Engineers'' জাপান এর বিখ্যাত ''Maruhisa Pacific Co., Ltd. Adamji Export Processing Zone'' কোম্পানী একটি ইন্ডাস্ট্রি ডিজাইন এর চূক্তি বাবদ অগ্রীম ৩ লাখ টাকার চেক পেয়েছি .

🔷প্রত্যেকেরই স্বপ্ন থাকে একটি আকর্ষণীয় বাড়ি/ইন্ডাস্ট্রি নির্মাণ করার.
কখনোই মিস্ত্রী/ কন্ট্রাক্টর কে দিয়ে ডিজাইন করাবেন না। দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া ডিজাইন না করে হয়তো তাৎক্ষনিক কয়েক হাজার টাকা খরচ করা থেকে বেঁচে যাবেন, কিন্তু সারাজীবন সাঙ্ঘাতিক অসুবিধার সম্মুখীন হবেন। দক্ষ ভালো ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কারো পক্ষে একটি পরিপুর্ন ডিজাইন করা সম্ভবনা। বাড়ি/ইন্ডাস্ট্রি নির্মান করার কিছু ধাপ আছে, মনের মতো একটি সুন্দর বাড়ি/ইন্ডাস্ট্রি নির্মাণ করার যাবতীয় ধাপ সার্ভিস দিয়ে থাকে আমাদের Brothers Consultant & Engineersপ্রতিষ্ঠানের বুয়েট,আসানুল্লাহ ইউনিভার্সিটি একদল দক্ষ ইঞ্জিনিয়ার।

🔷বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোন ডিজাইন, কনস্ট্রাকশন ও নির্মাণ সংক্রান্ত যে কোন পরামর্শ এবং সহযোগিতার জন্য আমাদের Brothers Consultant & Engineers এর সাথে যোগাযোগ করুন।
📞Call For Your Booking Appointment
ইঞ্জি.এ আই অনিক
প্রতিষ্ঠাতা
Brothers Consultant & Engineers
📞Cell+88 0711017095

আমাদের সেবা সমূহ হলঃ
🔷Architectural Design.
🔷 Structural Design.
🔷Interior Design.
🔷Exterior Design.
🔷Electrical Design
🔷Plumbing design
🔷Working drawing
🔷 Landscape design
🔷 Digital Survey
🔷Interior design

🏠প্রয়োজনে যোগাযোগ :
ইমেইলঃ [email protected]
01711017095 ( WhatsApp)
01712947904

➡️ Brothers Consultant & Engineers প্রতিষ্ঠান Class Constructor & Supplies লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান।

23/07/2023

Architectural & Structure design

১) আর্কিটেকচারাল ডিজাইন
একটি আর্কিটেকচারাল ডিজাইনে সব থেকে গুরুত্ত্বপুর্ণ বিষয় হলো, ফ্লোর প্লান, ফার্নিচার লেআউট, এলিভেশন এন্ড সেকশন, ওয়ার্কিং ডিজাইন, ফলস স্লাব এবং লিন্টেল, বিম লেআউট, স্লাব আউট লাইন, ডোর এন্ড উইন্ডো ডিটেইলস ইত্যাদি থাকবে। এই প্রত্যেকটি বিভাগের আলাদা করে পেইজ হবে এবং ডিজাইন গুলো আলাদা আলাদা ভাবে উল্লেখ করে দেয়া থাকবে। আর্কিটেকচারাল ডিজাইন সম্পুর্ন না থাকলে প্রায়ই দেখা যায় মিস্ত্রিরা ইচ্ছেমতন গাথুনি করে ফেলে যা পরবর্তিতে ভাঙতে হয় এবং আবার করতে হয়, এতে অর্থ, সময় এবং শক্তি সবকিছুরই ব্যাপক অপচয় হয়। কন্সট্রাকশন কাজ করার সময় এই ডিজাইন গুলো মিস্ত্রিরা ফলোআপ করবেন।
২) স্ট্রাকচারাল ডিজাইন
একটি পরিপুর্ন স্ট্রাকচারাল ডিজাইনের জন্য প্রথমেই লাগবে সয়েলটেস্ট রিপোর্ট। সয়েল টেস্ট ছারা বাড়ি করার মানে হচ্ছে আপনি আপনার কোটি টাকা সম্পুর্ন রুপে জলে ফেলে দিলেন। ডিজাইনে থাকবে লেআউট প্লান এবং ফাউন্ডেশন এর ডিজাইন, যদি পাইলিং হয় তবে পাইলিং ডিটেইলস, সিড়ির ডিটেইলস ডিজাইন থাকবে, সেপটি ট্যাংক, রিজার্ভ ট্যাংক, প্রতিটি ফ্লোরের আলাদা বিম সেকশন এবং ছাদের ডিটেইলিং, ছাদ এর রড এর ডিটেইলস এবং কলাম এর রড এর ডিটেইলস। একটা ভালো স্ট্রাকচারাল ডিজাইন কখনোই বেশি রড ব্যাবহার করবে না আবার কম রডও ব্যাবহার করবে না। আপনার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক কত দিন পর্যন্ত এই ভবন ব্যবহার করতে পারবে, তা নির্ভর করবে স্ট্রাকচার ডিজাইনের উপর। তাই সাবধানতা অবলম্বন করা উচিত।
ডুপ্লেক্স বাড়ির ডিজাইন | Duplex House Design
নিজের মনের মতো প্ল্যান করে ডিজাইন করাতে হলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেBrothers Consultant & Engineers
আপনার সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা।
প্রথমে আমরা আর্কিটেকচারাল প্লান সাবমিট করি ক্লায়েন্টের পছন্দ হলে তারপরে ডিজাইন করাতে ডিটেইলস কথা হয়।
আমাদের সেবা সমূহ: ( স্টিল + আর.সি.সি )

১. আর্কিটেকচারাল ডিজাইন,

২. স্ট্রাকচারাল ডিজাইন ,

৩. ইলেক্ট্রিক্যাল ডিজাইন,

৪. প্লাম্বিং ডিজাইন,

৫. ওয়ার্কিং ড্রয়িং,

৬. 3D ডিজাইন, 3D অ্যানিমেশন

৭. ল্যান্ডস্কেপ ডিজাইন,

৮. বাড়ি, মার্কেট, ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরির প্ল্যান/মাস্টার প্ল্যান- 2D & 3D

৯. সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন অনুমোদন শিট

১০.এস্টিমেট

১১. প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি এসুরেন্স/কন্ট্রোল

১২. কন্সট্রাকশন ও সুপারভিশন

১৩. সয়েল টেস্ট ও পাইল

১৪. ডিজিটাল সার্ভে

Our Services: (Steel + RCC)

Architectural design,
Structural design,
Electrical design,
Plumbing design,
Working drawing,
3D design, 3D animation
Landscape design,
House, Market, Industry & Factory Plan / Master Plan – 2D & 3D
City Corporation / Pouroshova / Union Approval Sheet
Estimate
Project Management, Quality Control
Construction and supervision
Soil test and pile
Digital Survey
Architectural & Structure design



and
Factory, High rise building, Steel building, Rcc building, Steel warehouse, and Rcc & Steel Structures Design, and all kind of Er****on and Fabrication
আমরা বাংলাদেশের সকল জেলাতে অনেক
সুন্দর ডিজাইন ও নির্মাণ সার্ভিস দিয়ে থাকি।
তাই কল করুন
📞01711017095

Address

95 Golden Plaza Siddheswari Road
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Brothers Consultant & Engineers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brothers Consultant & Engineers:

Share