13/02/2026
অভিনন্দন ধানের শীষ।
বাংলাদেশ এর পলিটিক্যাল হিস্টরি মানে আওয়ামী লীগ অথবা বিএনপি।আমি পলিটিক্স বুঝিনা তবে স্বাধীন ভাবে চলে ফেরা করার পক্ষে।তার মানে এই না যে একটা ব্যালেন্স বিহীন রাষ্ট্র চাই। রাষ্ট্র হবে এমন যেখানে শুধু মুসলমান না অন্য মতাদর্শের মানুষ নিশ্চিন্তে থাকবে।একদল মানুষ নারী এজেন্ডা থেকে নিজেদের কে কখনো বের করতে পারবেনা। কখনো না।তাদের আর পাঁচ টা ভালো কাজ হয়তো ডুবে যাবে এই নারী এজেন্ডার জন্য।আপনাদের কাছে অনুরোধ বিশ্বের ঐসব মুসলমান দেশ কে দেখেন যারা নারীদের কে প্রগ্রেসিভ হতে সাহায্য করছে।তাদের নয় যারা ইসলাম এর নামে নারীদের কাজ,নারীদের চলাফেরা,নারীদের পোশাক কে হাইলাইট করবে।মুসলমান দের কে ইসলাম যার যার মতো করে আগে ধারণ করতে দিন ঠিক যেমন টা আমাদের নবীজী করতেন।জোর জবরদস্তি করবেন না।
বিএনপি র অতীত ভালো না। চাঁদাবাজি, চুরি, ভান্ডালিজম, রেপ, দখল এর রাজনীতি সব কিছু করেছে।আসলে কোন দল করেনি।সবাই করেছে।যেহেতু ,
সতেরো বছর পর আপনারা দেশ শাসক হিসেবে আসবেন,আশা করি অতীত আর ভুল গুলো কে কন্ট্রোল করা শিখবেন।গত দের বছরে কিন্তু আপনাদের লোকজন খুব একটা ভালো কাজ করেছে বলে চোখে পড়েনা।তারপর ও আশার কথা হলো আমরা ইসলাম এর নামে অন্য দল এর হাতে দেশ তুলে দিচ্ছি না। বাংলাদেশ,বাংলা ভাষা ভাষী দের জন্য থাকবে। উর্দূ কে আমরা নেইবেওর ভাষা হিসেবে কাউন্ট করব। যেমন টা হিন্দি কে করে আসছি ছোটবেলা থেকে।
নতুন সরকার পক্ষের কাছে অনুরোধ আগের দল এর উন্নয়ন খূত বের না করে নিজেরা কি কি করবেন তার তালিকা করা এবং দেশের মানুষ কে একটা সেইফ দেশ উপহার দেওয়া।সতেরো বছর কিছু খেতে পারে নাই এই মেন্টালিটি থেকে বের হয়ে আপনাদের দলের চিহ্নিত লোক গুলো কে আগে কন্ট্রোল করবেন।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩