Minimal

Minimal ইন্টেরিয়র ডিজাইন, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (PMC) এবং স্থাপত্য নির্মাণ বিষয়ক পরামর্শদাতা— শুরু থেকে শেষ পর্যন্ত। Don’t just live, celebrate every moment!
(230)

মিনিমালিস্টিক ডিজাইনের মাধ্যমে মানুষের জীবনকে আরো অর্থবহ করে তুলতে আমরা, ইন্টেরিয়র, আর্কিটেকচারাল ডিজাইন এবং স্থাপত্য নির্মাণ বিষয়ক পরামর্শদাতা হিসেবে কাজ করছি প্রতিদিন।

বিগত ৭ বছর ধরে মিনিমাল সূচনা করেছে এমন এক নতুন ধরণের ডিজাইন ফিলোসফির যার প্রায়োগিক ব্যবহারে সহস্রাধিক আবাসিক, বানিজ্যিক ও সরকারি প্রজেক্ট পেয়েছে অনন্যতার ছোঁয়া।

শুধু ইন্টেরিয়র ডিজাইনের মাঝেই আমরা সীমাবদ্ধ নেই, কাজের বিস্তৃতি বাড়

িয়েছি স্থাপত্য নির্মাণের ক্ষেত্রেও। আমাদের পরামর্শে বহু নির্মাণ এর রূপে এসেছে আধুনিকতা ও আভিজাত্য।

আপনার ইচ্ছার পূর্ণতায় আমরা যোগ করি নিজস্বতা। তবে সেই নিজস্বতায় থাকে আমাদের গবেষণালদ্ধ জ্ঞান- অভিজ্ঞতা ও মিনিমালিস্টিক অ্যাপ্রোচ। আমাদের সিগনেচার ডিজাইন আপনাকে চার দেয়ালে আবদ্ধ করেনা বরং আপনার মনকে মুক্ত করে মনোযোগ ফিরিয়ে নিয়ে যায় ভালোবাসার কাজে।

এসবকিছুই সম্ভব করে আমাদের ইন্ডাস্ট্রি সেরা মেধাবী ডিজাইনার, অভিজ্ঞ প্রকৌশলী আর ভবিষ্যৎ স্বপ্নদ্রষ্টারা।

আপনাদের চাহিদা ও লক্ষ্যের প্রতি দৃষ্টি রেখেই, আপনার প্রয়োজন ও সৃজনশীলতার সম্মেলনে আমরা নিয়ে আসি এমন সুযোগ্য ও বাস্তবসম্মত সমাধান যা আপনার সময় বাঁচাবার পাশাপাশি খরচ কমায়।

কারণ আপনারাই আমাদের ডিজাইন প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

বাসা বা অফিস গুছানোর শেষে অনেক সময় দেখা যায় খুব গুরুত্বপূর্ণ কিছু মিস হয়ে যায়, অথবা মনে হয় আরেকটু অন্যরকম হতে পারত, কোনভাবেই পরিতৃপ্তি মেলে না!

এসব ক্ষেত্রে প্রফেশনাল সার্ভিস আপনাকে বাঁচাতে পারে এমন অগণিত সমস্যা থেকে। আমাদের পরামর্শ

✓ আপনাকে নিজের চাওয়া সম্পর্কে সঠিক ধারনা দেয়।
✓ আপনার জন্য সঠিক স্যলিউশনটি বেছে নিতে সাহায্য করে।
✓ এমন কিছু পরামর্শ দেয় যা সাধারণত আপনার মনেই আসবে না।

তাই আপনার স্বপ্নের ঘর তৈরিতে আমাদের পরামর্শ নিন আর নিশ্চিন্ত থাকুন বছরের পর বছর। শুধু বাচার জন্য বেচে থাকা নয়, উপভোগ করুন জীবনের প্রতিটি মুহূর্ত, মিনিমালের সাথে! Inspired by minimalism, we are an interior solution and architectural consultancy farm that has transformed people's lives in a more purposeful way. Over the last 7 years, Minimal has introduced this new design philosophy in Bangladesh and delivered 1000+ projects for residential, commercial and public sector clients. In addition to providing interior designs for the Government and Private sector, we also offer architectural consultancy that helps you create a fresh new look of your existing structure. We design solutions based on your objectives, proper research and with our signature Minimalist approach; so that you never feel stuck within the walls but free yourself from it and focus on the things that matters the most. And we achieve it with our industry leading team of creative designers, experienced engineers and great visionaries. This enables us to understand your visions, expectations, needs and be creative about the solution; ensuring the quality, minimizing time and cost while delivering a practical solution. Because you are the most important element in our design process. Hiring professionals like MINIMAL can help you in countless ways on your living solution. Who listens to you, and whom you can work with will save you time and money throughout the project including;

✓ Helping you get to know yourself and what you want.
✓ Guiding you to the best solutions for your particular issues.
✓ Suggest things that you would never have thought about.

🌿 এই বাসার ইন্টেরিয়র ডিজাইনের শুরুটা হয়েছিল একটা প্রশ্ন দিয়ে—“স্পেসটা খোলা থাকবে, নাকি ফাংশনাল?”কারণ একই জায়গায় দরকার ছি...
14/03/2026

🌿 এই বাসার ইন্টেরিয়র ডিজাইনের শুরুটা হয়েছিল একটা প্রশ্ন দিয়ে—“স্পেসটা খোলা থাকবে, নাকি ফাংশনাল?”

কারণ একই জায়গায় দরকার ছিল—লিভিং, ডাইনিং, স্টোরেজ, আর একটা ভিজ্যুয়াল ফোকাল পয়েন্ট। সব কিছু একসাথে রাখলে সাধারণত ০২ টা সমস্যা হয়—স্পেস ভারী লাগে, আর ডিজাইন এলোমেলো হয়ে যায়।

∎ চ্যালেঞ্জটা ছিল ঠিক এখানেই।

আমরা চেষ্টা করেছি জায়গাটাকে ভাগ না করে ফ্লো তৈরি করতে। তাই ভারী পার্টিশনের বদলে এসেছে সফট আর্চ, ওপেন লাইন, আর হালকা টোনের ব্যালান্স।

→ ডিসপ্লে নিসগুলো শুধু সাজানোর জন্য না—এগুলো পুরো দেয়ালটাকে দিয়েছে একটা আইডেন্টিটি। ডাইনিং জোনকে আলাদা না করেও পুরো স্পেসের সাথে সুন্দরভাবে যুক্ত রাখা হয়েছে। উড টোন আর সফট লাইটিং—সব মিলিয়ে স্পেসটা এখন শুধু ব্যবহারযোগ্য না, বরং উষ্ণ আর আমন্ত্রণময়।

এই অ্যালবামে আপনি দেখবেন—কিভাবে একটি সাধারণ ওপেন স্পেস সঠিক প্ল্যানিং আর ডিজাইন সিদ্ধান্তে হয়ে উঠেছে একটি balanced, functional এবং elegant living environment.

✓ Design শুধু সুন্দর করার জন্য না, সমস্যা সমাধানের জন্যও। আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ পেতে যোগাযোগ করুন, আমরা সাহায্য করব সঠিক সিদ্ধান্ত নিতে।

04/03/2026

🌿 ইন্টেরিয়র ডিজাইন শুরু করার আগে সবচেয়ে বড় ভুলটা হয়— Budget ঠিক না করেই Design Planning শুরু করা!

আর ঠিক সেখান থেকেই খরচ বেড়ে যায়… ধীরে ধীরে, অজান্তেই— প্রায় দ্বিগুণ পর্যন্ত।

∎ ১২০০ স্কয়ারফিটের বাসা ইন্টেরিয়র করতে কত খরচ হয়? এই ভিডিওতে আমরা একদম সহজভাবে বুঝিয়েছি Interior Budget Planning Formula—যেটা ফলো করলে কাজ শুরুর আগেই পরিষ্কার ধারণা পাবেন, কোথায় কত খরচ, কেন খরচ, আর কোথায় সেভ করা সম্ভব।

ভিডিওতে থাকছেঃ—

✓ Budget Overrun-এর আসল কারণ
✓ Smart planning করলে কীভাবে ২–৫ লাখ টাকা পর্যন্ত save করা যায়
✓ কাজ শুরুর আগে কোন hidden cost গুলো বাজেট নষ্ট করে দেয়
✓ Master Bedroom, Dining, Kitchen-এ multi-functional design এর স্মার্ট ব্যবহার
✓ Pinterest ও AI tools দিয়ে ফ্রি mood board বানানোর সহজ হ্যাক

আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ পেতে যোগাযোগ করুন—আমরা সাহায্য করব সঠিক সিদ্ধান্ত নিতে।

🌿 শুধু ১ রুম কিংবা পুরো বাসা—ইন্টেরিয়র হবে মিনিমালের সাথে  | ❝Interior Essence  প্যাকেজ❞ অন্তর্ভুক্ত সার্ভিসসমূহ—১। ফ্লো...
03/03/2026

🌿 শুধু ১ রুম কিংবা পুরো বাসা—ইন্টেরিয়র হবে মিনিমালের সাথে | ❝Interior Essence প্যাকেজ❞ অন্তর্ভুক্ত সার্ভিসসমূহ—

১। ফ্লোর লে - আউট সমাধান (ফার্নিচার ও ইলেক্ট্রিক্যাল)।
২। ক্যাবিনেট ও ফার্নিচার।
৩। আংশিক ফলস সিলিং ও জানালার পেলমেট।
৪। ফিচার ওয়াল কালার, মোল্ডিং বিট ও পেইন্টিং।
৫। ফিচার লাইট ও ট্র্যাক লাইট।

❝Interior Essence❞ প্যাকেজটির বিশেষত্ব—

✓ বাজেট ফ্রেন্ডলি। (২ থেকে ৩ লাখ টাকায় জোন ভিত্তিক ইন্টেরিয়র, যেমন বেডরুম, কিচেন, ডাইনিং, লিভিং)।
✓ ২৫ দিনে সকল ফার্নিচার – মিনিমাল এর নিজস্ব ফ্যাক্টরি থেকে রেডি করে মাত্র ৭ দিনেই অন-সাইট ইনস্টলেশন ও হ্যান্ডওভার।
✓ নকডাউন টেকনোলজিতে ফ্যাক্টরি প্রোডাকশন হওয়ার কারনে খুলে শিফট করা সম্ভব অধিকাংশ ফার্নিচার আইটেম। ভাড়া বাসা কিংবা ব্যবহৃত বাসার জন্য প্যাকেজটি অধিক উপযোগী।

কাস্টমাইজড পরামর্শ পেতে, পেইজে ম্যাসেজ দিন অথবা কল করুন 01775-760496 (What's App).

🌿 চ্যালেঞ্জটা ছিল ব্যালান্সে। ডিজাইন যেন বেশি না হয়ে যায়, আবার সিম্পল হতে গিয়ে যেন চরিত্র হারিয়ে না ফেলে।আমরা শুরু করেছি...
26/02/2026

🌿 চ্যালেঞ্জটা ছিল ব্যালান্সে। ডিজাইন যেন বেশি না হয়ে যায়, আবার সিম্পল হতে গিয়ে যেন চরিত্র হারিয়ে না ফেলে।

আমরা শুরু করেছি প্ল্যানিং দিয়ে। কোথায় কি দরকার, কে কিভাবে ইউজ করবে—এসব বুঝে ধীরে ধীরে তৈরি হয়েছে পুরো কনসেপ্ট।

∎ ওয়াল ট্রিটমেন্টে টেক্সচার আর সলিড টোনের ব্যালান্স, ক্যাবিনেট ডিজাইনে ক্লিন লাইনস, লাইটিংয়ে সফট হাইলাইট—যাতে স্পেস বড় লাগে, কিন্তু ফাংশনে কম্প্রোমাইজ না হয়।

এই অ্যালবামে আপনি দেখবেন—কিভাবে প্রতিটা সিদ্ধান্ত শুধু সুন্দর না, বরং স্মার্ট।

✓ আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ পেতে যোগাযোগ করুন—আমরা সাহায্য করব সঠিক সিদ্ধান্ত নিতে।

22/02/2026

🌿 হাজার মাইল দূরে থেকেও তিনি চেয়েছিলেন—বাসাটা যেন শুধু সুন্দর না, বরং পরিবারে ফিরলে যেন “নিজের” লাগে।

উত্তরার ১৩২০ স্কয়ারফিট এই ফ্ল্যাটের Home Interior Tour-এ আমরা শুনবো ক্লায়েন্টের নিজের এক্সপেরিয়েন্স।

কেন Smart Planning আর Structural Recommendation তাঁর জন্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর Minimal Design Aesthetic কিভাবে বাসাটাকে করেছে বেশি Spacious, Calm এবং Functional.

এই ভিডিওতে থাকছেঃ
• Planning থেকে Ex*****on—কোন ছোট পরিবর্তন বড় পার্থক্য তৈরি করেছে
• Dining ceiling-এর unique curve—কিভাবে হয়ে উঠেছে পুরো বাসার highlight
• Open kitchen—design থেকে বাস্তব ব্যবহারের অভিজ্ঞতা
• Multi-functional guest room—space utilization এর বাস্তব উদাহরণ
• Expectation vs Reality—শেষে তাঁর honest feedback

ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানান—
আপনার কাছে কোন Design Decision টা সবচেয়ে Smart লেগেছে?

✓ আপনার স্বপ্নের বাসা ইন্টেরিয়রে আমাদের পরামর্শ নিন আর নিশ্চিন্ত থাকুন বছরের পর বছর। শুধু বাঁচার জন্য বেঁচে থাকা নয়— উপভোগ করি জীবনের প্রতিটি মুহূর্ত।

🌿 বেডরুমে টিভি ইউনিট, অন্যপাশে ফুল-হাইট ক্যাবিনেট, সাথে ড্রেসিং ইউনিট—সব কিছু চাই, কিন্তু যেন ভারী না লাগে। সমাধান?১. ওয়...
17/02/2026

🌿 বেডরুমে টিভি ইউনিট, অন্যপাশে ফুল-হাইট ক্যাবিনেট, সাথে ড্রেসিং ইউনিট—সব কিছু চাই, কিন্তু যেন ভারী না লাগে। সমাধান?

১. ওয়াল-মাউন্টেড টিভি ইউনিট, যাতে ফ্লোর ভিজ্যুয়ালি খালি থাকে।
২. ড্রেসিং ইউনিটকে আমরা শুধু ফাংশনাল রাখিনি—রাউন্ড ব্যাকলিট মিরর দিয়ে তৈরি করেছি সফট ফোকাল পয়েন্ট।
৩. ক্যাবিনেটে ভার্টিক্যাল গ্রুভ পুরো দেওয়ালকে ব্রেক করেছে, কিন্তু চোখে লাগে না।

মার্বেল-টেক্সচার ফিনিশ আর সলিড কালার ক্যাবিনেটের ব্যালান্স, বাসাটাকে দিয়েছে প্রিমিয়াম ফিল। হ্যান্ডওভারের দিন ক্লায়েন্ট বলেছিলেন, “রুমটা অনেক বড় লাগছে এখন।”—ডিজাইনের সবচেয়ে বড় সাফল্য এটাই।

✓ আপনার বেডরুম ইন্টেরিয়রে যদি ফাংশন আর স্টাইলের ব্যালান্স চান, আমাদের পরামর্শ নিন আর নিশ্চিন্ত থাকুন বছরের পর বছর।

🌿 ১০–২০ জনের একটি টিম নিয়ে অফিস সেটআপ করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় বাজেট, ডিজাইন আর এক্সিকিউশনের সমন্বয়ে। অনেক সময় দ...
16/02/2026

🌿 ১০–২০ জনের একটি টিম নিয়ে অফিস সেটআপ করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় বাজেট, ডিজাইন আর এক্সিকিউশনের সমন্বয়ে।

অনেক সময় দেখা যায় খরচ বাড়ছে, সময় নস্ট হচ্ছে— কিন্তু কাঙ্ক্ষিত লুক আসছে না।

তাই ❝Office Essence❞ প্যাকেজে সাজিয়ে ফেলুন আপনার অফিসের সম্পূর্ণ সেটআপ।

যেখানে থাকছে—
১। লে-আউট সল্যুশন।
২। থিম-ওয়াইজ ডিজাইন।
৩। ফ্যাক্টরি মেইড ফার্নিচার।

স্টার্টার থেকে লিডার, আপনার অফিসও বড় হোক আপনার সাথে।

✓ কাস্টমাইজড পরামর্শ পেতে, পেইজে ম্যাসেজ দিন অথবা কল করুন 01775-760496 (What's App).

13/02/2026

🌿 আফতাবনগরের এই ১৪৬১ স্কয়ারফিট বাসার Home Tour এ আমরা দেখিয়েছি কীভাবে ইন্টেরিয়র ডিজাইন করালে সাদা থিমও থাকে Elegant, Clean, আর Long-lasting।

এই প্রজেক্টে White tone, Lighting balance, Material selection আর Smart zoning এমনভাবে করা হয়েছে, যাতে ঘরটা দেখতেও Luxury, আবার ব্যবহারেও থাকে Practical.

✓ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন—আপনার নিজের বাসার জন্য হয়তো এখান থেকেই পেয়ে যাবেন White Interior ধরে রাখার কিছু সহজ কিন্তু কাজের আইডিয়া।

আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ পেতে যোগাযোগ করুন—আমরা সাহায্য করব সঠিক সিদ্ধান্ত নিতে।

🌿 ওভার-ডিজাইন করা টাইলস এই বাসার জন্য সবচেয়ে বড় ঝুঁকি ছিল। একটা ভুল প্যাটার্ন, একটু বেশি শাইন— আর পুরো ইন্টেরিয়রটা চিৎকা...
02/02/2026

🌿 ওভার-ডিজাইন করা টাইলস এই বাসার জন্য সবচেয়ে বড় ঝুঁকি ছিল। একটা ভুল প্যাটার্ন, একটু বেশি শাইন— আর পুরো ইন্টেরিয়রটা চিৎকার করে উঠত।

তাই আমরা থামলাম। কেটে দিলাম বাড়তি নাটক। রাখলাম শুধু টেক্সচার, টোন আর ব্যালান্স।

🔳 ফার্নিচার, সিলিং থেকে পেইন্টিং, সবকিছুতে ব্যবহার করেছি মাত্র ৩ টা কালার— সাদা, ধূসর ও গোল্ডেন। যা আবার পিক করা হয়েছে টাইলস থেকেই।

তাই টাইলস এখানে লিড নেয় না— সে সাপোর্ট করে। ফার্নিচারকে জায়গা দেয়, লাইটকে রিফ্লেক্ট করে, আর পুরো বাসাটাকে একসাথে ধরে রাখে। কারণ ভালো ডিজাইন কখনো জোর করে নজর কাড়ে না।

✓ আপনার স্বপ্নের বাসা ইন্টেরিয়রে আমাদের পরামর্শ নিন আর নিশ্চিন্ত থাকুন বছরের পর বছর। শুধু বাঁচার জন্য বেঁচে থাকা নয়— উপভোগ করি জীবনের প্রতিটি মুহূর্ত।

ঢাকায় আমাদের ১২,০০০ স্কয়ারফুটের নতুন ফ্যাক্টরি এখন চালু। এখানে মেশিনের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা দখল করে আছে—...
31/01/2026

ঢাকায় আমাদের ১২,০০০ স্কয়ারফুটের নতুন ফ্যাক্টরি এখন চালু। এখানে মেশিনের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা দখল করে আছে—মানুষ।

এই নতুন ফ্যাক্টরি আমাদের সাহায্য করবে—
✓ স্মার্ট ওয়ার্কফ্লোর মাধ্যমে প্রাইস ও ডেলিভারি টাইমলাইন কমাতে।
✓ প্রতিটি কাজে কোয়ালিটি ও এক্সিকিউশন আরও শক্ত করতে।
✓ টিমের জন্য আরও নিরাপদ ও ভালো ওয়ার্কস্পেস তৈরি করতে।

মানুষ, প্রসেস আর পারফরম্যান্স— সবকিছু এক জায়গায়, এক লক্ষ্য নিয়ে। আসলে আমরা খুলে দিচ্ছি আরও ভালো কাজ, আরও বড় স্বপ্ন আর আরও শক্ত ভবিষ্যতের দরজা।

এই যাত্রায় যাঁরা ছিলেন—আপনাদের সবাইকে ধন্যবাদ। চলুন, একসাথে সাজাই আপনার স্বপ্নের বাসা।

30/01/2026

🌿 রাজশাহীর ১৯৭০ স্কয়ারফিট এই বাসাটার প্রতিটা কোণায় লুকিয়ে আছে একটাই প্রশ্ন— “ভাবনায় যা ছিল, বাস্তবে কি তাই হয়েছে?”

এই ভিডিওতে আমরা সরাসরি ক্লায়েন্টের মুখ থেকেই শুনবো—
→ ইন্টেরিয়র ডিজাইনের শুরুতে তাঁর স্বপ্নটা কেমন ছিল?
→ কাজ শেষ হওয়ার পর সেই স্বপ্নের সাথে বাস্তবের মিল কতটা?
→ ডিজাইনগুলো শুধু দেখতে সুন্দর, নাকি দৈনন্দিন জীবনে সত্যিই comfortable?
→ পুরো বাসার usability, flow আর finishing নিয়ে একদম honest feedback.

কোনো স্ক্রিপ্ট না, কোনো অভিনয় না— শুধু বাস্তব অভিজ্ঞতা, বাস্তব অনুভূতি।

আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ পেতে যোগাযোগ করুন, আমরা সাহায্য করব সঠিক সিদ্ধান্ত নিতে।

🌿 শুরুর দিকে সবাই ভেবেছিল— “এত জায়গায় কী হবে? লিভিং আর ডাইনিং আলাদা করে বোঝা যাবে তো?”এখন এই লিভিং রুমে বসে— আড্ডা শুরু ...
29/01/2026

🌿 শুরুর দিকে সবাই ভেবেছিল— “এত জায়গায় কী হবে? লিভিং আর ডাইনিং আলাদা করে বোঝা যাবে তো?”

এখন এই লিভিং রুমে বসে— আড্ডা শুরু হবে “৫ মিনিট” বলে, শেষ হবে “আরেকটু বসি” দিয়ে। টিভি চলবে, গল্প চলবে, আর সোফায় বসে কেউ না কেউ বলবেই— “ঘরটা কিন্তু বেশ আরামদায়ক হয়েছে!”

আর এই ডাইনিং— এখানে খাবারের মেনু বদলাবে, কিন্তু গল্পের প্লেট সবসময় ভরা থাকবে। কখনো নীরব রাতের ডিনার, কখনো ছুটির দিনের হাসাহাসি।

✓ আপনার স্বপ্নের বাসা ইন্টেরিয়রে আমাদের পরামর্শ নিন আর নিশ্চিন্ত থাকুন বছরের পর বছর। শুধু বাঁচার জন্য বেঁচে থাকা নয়— উপভোগ করি জীবনের প্রতিটি মুহূর্ত।

Address

KA-6/A (2nd Floor), Bashundhara R/A Road
Dhaka
1229

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801775760496

Alerts

Be the first to know and let us send you an email when Minimal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minimal:

Share

Our Story

The word MINIMAL strives to convey the message of simplicity. It is the intentional arrangements of the things we valued most and the removal of everything that distracts us from it. Minimalism is a tool that can assist you in finding freedom. Inspired from MINIMALISM: Life that forces clarity, purpose, and intentionality, Minimal Limited was set up in 2016 with the aim to design and make signature pieces of furniture incorporating practicality & innovates based on each customer individual requirements.

Services we offer:

►Custom-made Furniture

►Interior Design & Ex*****on