09/08/2026
# সমস্যা এবং সমাধান :
সমস্যা ০১) - রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে আছেন। রাস্তার কিনারে পানি জমে আছে। হঠাৎ একটা গাড়ি কিংবা মটর সাইকেল আসলো এবং স্পীড বাড়িয়ে ঠিক যেখানে পানি আছে, সেখান দিয়ে ময়লা পানি আপনার গায়ে ছিটিয়ে চলে গেল। মটর সাইকেল ওয়ালা আবার ঘাড় ঘুরিয়ে দাঁত কেলিয়ে আপনার গা জ্বালা করা একটা হাসি দিয়ে গেল।
সমস্যা ০২) - রাস্তা পার হচ্ছেন। একটা মটর সাইকেল কিংবা একটা ব্যাটারি রিক্সা আসছে। বেশ খানিকটা দূরে আপনি সচ্ছন্দে পার হতে পারবেন। তারপরও হাত তুলে পার হচ্ছেন। ইশারা করছেন যেন আপনার পিছন দিয়ে যায়। আপনি নিশ্চিত থাকেন ব্যাটারী রিক্সা যা তার সর্বোচ্চ গতিতে চলছিল তা সেইভাবেই চলতে থাকবে তাতে যদি আপনার গায়ের উপর উঠে যায় তাতেও কোন পরোয়া নাই। কারন যে গতিতে সে চলছে সেই গতিতে তারপক্ষে এদিক ওদিক কিংবা ব্রেক কষা সম্ভব না। দূর থেকে ব্রেক করলে হয়তো হতো কিন্তু সে এব্যপারে কোন পরোয়াই করেনা। আর মটর সাইকেল চালক দের তো কাজই হচ্ছে আপনাকে বিব্রত করা। খেয়াল করবেন মটর সাইকেল যে গতিতে এবং যে ডিরেকশনে চলছিল তাতে এদিকে ওদিকে না করে অনায়াসে সে আপনার পিছন দিয়ে চলে যেতে পারতো। কিন্তু মটরসাইকেল চালক বলে কথা। আপনাকে হাত তুলতে দেখলেই সে গতি বাড়িয়ে দিয়ে দিক পরিবর্তন করে আপনার সামনে দিয়ে যাবে। এর ফলে মাঝ রাস্তায় আপনি যে বিপদে পরতে পারেন সেদিকে সে ভ্রুক্ষেপ করবেনা। কারন পথচারী কে বিপদগ্রস্হ করে তারা এক ধরনের মজা পায়।
সমাধান :
০১) হাতে একটা আধলা ( ইঁটের অর্ধেকটা ) নিয়ে রাস্তার পাশে দাঁড়ান। দেখবেন গাড়ি আস্তে আস্তে ভদ্রভাবে পানির উপর দিয়ে চলছে। মটরসাইকেল পানির ধারে কাছেও আসছে না।
02) একই ভাবে আধলা হাতে যানবাহনের দিকে বিশেষ করে মটরসাইকেল এবং ব্যাটারি রিক্সার দিকে তাকাতে তাকাতে রাস্তা পার হোন। দেখবেন মটরসাইকেল মোটেও আপনার সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করবে না। আর ব্যাটরী রিক্সা প্রানপনে ব্রেক কষার চেষ্টা করছে। আপনি নিরাপদে রাস্তা পাড় হয়ে যাবেন।
বিঃ দঃ আসলে উপরে বর্নিত সমস্যাগুলো আছে। তবে সমাধান আমার কল্পনা প্রসুত। বাস্তবে আমরা কেউ সেটা করবো না। আমাদের বিবেক আমাদের বাধা দিবে। তবে এটা ঠিক ব্যাটারি রিক্সার মত এরকম একটা যান সাথে অদক্ষ চালক রাস্তা দিয়ে কেন চলতে দেয়া হচ্ছে? এটি হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষ প্রশাসনের অব্যবস্হাপনার একটি বাস্তব উদাহরন। আর মটরসাইকেলের কথা আর কিই বা বলবো। ছোট বড় যেই চালাক বেপরোয়া এবং বেয়াদব হবেই। রাস্তা দিয়ে দ্রুতগতিতে বেপোরোয়া চলাচল এবং উল্টো পথে চলাচল এদর বৈশিষ্ট্য। এরা ফুটপাত দিয়ে হর্ন বাজিয়ে চলাচল করে। আমি এরকমও দেখেছি স্কুল থেকে বাচ্চাকে পিছে বসিয়ে ফুটপাত দিয়ে চলছে। ভাবুন বাচ্চাকে ট্রেনিং দিচ্ছে কিভাবে আইন অমান্য করতে হয়। আবার এমনও দেখেছি বিবি বাচ্চাকে পিছে বসিয়ে চলছে। তার নিজের মাথায় হেলমেট থাকলেও বিবি এবং বাচ্চার মাথায় নাই। এরকম ভাবে আমি উল্টো দিকেও চলতে দেখেছি। ভাবটা এমন বিবি বাচ্চা মরলে মরুক। তার যেন কিছু না হয়। কথা প্রসঙ্গে বলে রাখি রাস্তায় সবচেয়ে বেশী দুর্ঘটনা ঘটে মটরসাইকেলের। এবং বেশীরভাগ ক্ষেত্রে দোষটা মটরসাইকেলেরই থাকে।
সুতরাং ব্যাটারি রিক্সার মত বাহনকে নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরী। মটরসাইকেল চালকরা আইন অমান্য করলে তাদের কঠোর শাস্তির ব্যবস্হা করতে হবে। কিন্তু এটাও ঠিক, দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত মাথাভারি এই প্রশাসনের কাছে এটা আশা করা কতটা বাস্তবসম্মত।