11/07/2023
" বর্ষায় বাংলা " শীর্ষক অনলাইন ভার্চুয়াল ও থ্রিডি আর্ট প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে দেশের প্রথম অনলাইন " চিত্রকলা গ্যালারি " ।
প্রদর্শনীটি শুরু হবে : ১ আগস্ট ২০২৩ , শেষ হবে : ১০ আগস্ট ২০২৩
শিল্পকর্ম Email করার শেষ তারিখ : ২৫ জুলাই ২০২৩
প্রদর্শনীটি একযোগে চিত্রকলা গ্যালারি এর page , Youtube চ্যানেল ও ওয়েবসাইট এ
প্রদর্শিত হবে |
শিল্পকর্ম পাঠানোর নিয়ম ও অন্যান্য শর্তসমূহ :
1. শিল্পকর্মের বিষয় : বর্ষায় বাংলা
2. শিল্পকর্মের মাধ্যম : উন্মুক্ত
3. শিল্পকর্মের সাইজ : উন্মুক্ত
4. শিল্পকর্মের সংখ্যা : ২ টি ( একজন শিল্পী দুইটি শিল্পকর্ম প্রদর্শিত হবে )
5. এন্ট্রি ফী : ১০০০ BDT ( শিল্পকর্ম সিলেকশন হওয়ার পর বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে )
6. শিল্পকর্ম Email করার নিয়ম :
সিলেকশন এর জন্য ২ থেকে ৪ টি শিল্পকর্ম ইমেইল করতে হবে। নির্বাচিত ২ টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। Email করার সময় - শিল্পীর নাম , শিল্পকর্মের টাইটেল , সাল , সাইজ ও দাম উল্লেখ করে [email protected] - এই ইমেইল-এ পাঠাতে হবে | গ্যালারি থেকে শিল্পকর্ম বিক্রয় হলে 30% গ্যালারি কমিশন কাটা হবে, সেই অনুযায়ী শিল্পকর্মের দাম দিতে হবে |
7. শিল্পকর্ম গ্যালারি / প্রদর্শনী থেকে বিক্রয় হলে, আমাদের স্যাম্পল অনুযায়ী ফ্রেম করে , গ্যালারি এর ঠিকানায় নিজ দায়িত্বে পৌছিয়ে দিতে হবে।
8. ক্যাটালগ : অনলাইন ক্যাটালগ থাকবে প্রদর্শনীতে।
9. সার্টিফিকেট : ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।
10. শিল্পীর ভিডিও স্পিচ : নির্বাচিত শিল্পীদের শিল্পী জীবন ও শিল্পকর্মের উপর ২ মিনিটের ভিডিও স্পিচ দিতে হবে , যা প্রদর্শনী চলাকালীন চালানো হবে।
11. ওয়েবসাইট :www.chitrakolagallery.com এই ওয়েবসাইট এ সকল শিল্পকর্ম বিক্রয়ের জন্য আপলোড করা হবে , শিল্পীরা চাইলে প্রদর্শনী এর পরেও শিল্পকর্ম গুলো ওয়েবসাইট এ বিক্রয়ের জন্য রাখতে পারবে ।
12. page ( https://www.facebook.com/chitrakolagallery ) , Youtube: https://www.youtube.com/
ও ওয়েবসাইট : www.chitrakolagallery.com এর মাধ্যমে দর্শকরা প্রদর্শনীটি দেখতে পারবেন ও শিল্পকর্ম ক্রয় করতে পারবেন।
চিত্রকলা গ্যালারির কথা :
" চিত্র প্রদর্শনী দেখুন ঘরে বসে " এই কনসেপ্ট নিয়ে, দেশের প্রথম অনলাইন থ্রিডি ও ভার্চুয়াল গ্যালারি " চিত্রকলা গ্যালারি " ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে। করোনাকালীন সময়ে
সবাই যখন ঘরবন্ধি তখন অনলাইন প্রদর্শনী আয়োজন করে দেশে সাড়া ফেলে দেয় এই অনলাইন গ্যালারি। " Real VS Virtual " নামে বেশ কয়েকটি গ্রুপ প্রদর্শনী , দুইটি একক প্রদর্শিনীসহ অনেক গুলো সফল প্রদর্শনীর আয়োজন করে এই চিত্রকলা গ্যালারি। করোনাকালে দেশ ও বিদেশে থাকা বিপুল সংখ্যক শিল্পী ও দর্শকের কাছে পৌঁছেছে প্রদর্শনী গুলো ।
জেনে আনন্দিত হবেন যে, আমরা খুব শিগ্রই offline গ্যালারি করতে যাচ্ছি। আমাদের বিশেষত্ব হবে একসাথে Offline ও Online প্রদর্শনী আয়োজন করা। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন।
Website / Online Gallery : www.chitrakolagallery.com
page : https://www.facebook.com/chitrakolagallery
Youtube Channel : https://www.youtube.com/
Email: [email protected]
Share your videos with friends, family, and the world