Ariba's Life Style

Ariba's Life Style Hi there! I'm Ariba . I'm My Papa's Princess. I may be small in stature, but I have big dreams and a big heart . I love spending time with my family and friends.
(2)

I love exploring my city and want to travel to different countries with my father.

‼️এই তীব্র গরমে বাচ্চার হিট স্ট্রোক (Heat Stroke) হওয়ার ঝুঁকি অনেক বেশি এবং ছোট বাচ্চারা বড়দের তুলনায় বেশি ঝুঁকিতে থাকে।...
20/04/2026

‼️এই তীব্র গরমে বাচ্চার হিট স্ট্রোক (Heat Stroke) হওয়ার ঝুঁকি অনেক বেশি এবং ছোট বাচ্চারা বড়দের তুলনায় বেশি ঝুঁকিতে থাকে।

🔴🔴 কেন ছোট বাচ্চারা বেশি ঝুঁকিতে?
👉 তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি উন্নত নয়
👉 তারা বেশি সময় বাইরে খেলতে গিয়ে গরমের প্রভাব বুঝতে পারে না
👉 শরীর থেকে ঘাম ঝরে কম, তাই ঠান্ডা হওয়া কঠিন হয়

🔴🔴 হিট স্ট্রোকের লক্ষণগুলো কী?
খেয়াল রাখবেন যদি—
❕শরীর খুব গরম হয়ে যায় (১০৩°F বা তার বেশি)
❕ঘাম বন্ধ হয়ে যায় বা খুব কমে যায়
❕বাচ্চা অস্বাভাবিক চুপচাপ বা ঝিমিয়ে পড়ে
❕মাথা ঘোরা, বমি বা খিঁচুনি হয়
❕ত্বক লাল ও শুকনো হয়ে যায়
👉 এগুলো হলে এটা জরুরি অবস্থা—দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে।

✅ কীভাবে বাচ্চাকে নিরাপদ রাখবেন?
🔹দুপুর ১১টা–৪টার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলুন
🔹হালকা, ঢিলা ও সুতি কাপড় পরান
🔹বারবার পানি, ডাবের পানি, বা তরল খাবার দিন
🔹ঘর ঠান্ডা রাখুন (ফ্যান/এসি/বাতাস চলাচল)
🔹বাইরে গেলে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন
🔹কখনোই বন্ধ গাড়ির ভেতরে একা রাখবেন না

🤲🏻আল্লাহ সকল বাচ্চাকে নিরাপদে রাখুক সুস্থ রাখুক ।

© Ariba's Life Style

#শিশু #বাচ্চার #শিশুর_পরিচর্যা

18/04/2026

পুরোনো টিস্যু বক্স ও ক্লে দিয়ে ছোট ছোট বল বানিয়ে বাচ্চাকে তৈরি করে দিন এই অসাধারণ খেলাটি।

16/04/2026

কিছু পুরোনো প্লাস্টিক বোতল ও ক্লে দিয়ে ছোট ছোট বল বানিয়ে বাচ্চাকে তৈরি করে দিন এই অসাধারণ খেলাটি।

15/04/2026

ব্রেইন ডেভলপমেন্ট+শেখা—দুটোই একসাথে। সিকোয়েন্স ফলো করে রিং বসানোতে বাচ্চা “think → match → act” করছে।
এতে তার memory, attention ও Problem solving skill বাড়ে

লাঠিতে রিং ঢোকানো হাতের নিয়ন্ত্রণ (hand-eye coordination) উন্নত করে

আপনিও বাসায় ট্রাই করে দেখুন, মাত্র ৫ মিনিটেই বানানো যায়!
Save করে রাখুন, পরে কাজে লাগবে 📌


নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, আর নতুন করে শুরু করার এক সুন্দর সুযোগ 🌸একজন অভিভাবক হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড়...
14/04/2026

নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, আর নতুন করে শুরু করার এক সুন্দর সুযোগ 🌸

একজন অভিভাবক হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদের ভালোবাসা, মূল্যবোধ আর সাহস দিয়ে বড় করে তোলা। এই শুভ নববর্ষে আসুন আমরা প্রতিজ্ঞা করি—শুধু নিজের জন্য নয়, আমাদের সন্তানদের জন্যও একটি সুন্দর, নিরাপদ আর আনন্দময় পৃথিবী গড়ে তুলব।

প্রতিটি ছোট মুহূর্ত—একসাথে খাওয়া, গল্প বলা, হাসি আর ভালোবাসা—এসবই তাদের শৈশবকে করে তোলে রঙিন। এই নতুন বছরে তাদের পাশে থাকি আরও একটু বেশি, শুনি তাদের কথা, বুঝি তাদের মন 💛

সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
শুভ হোক প্রতিটি পরিবারের প্রতিটি দিন ✨
শুভ নববর্ষ!

#নববর্ষ

13/04/2026

হামের প্রকোপের কারণে বাচ্চাটা কিছুদিন ঘরেই আটকে ছিল। আজ নিয়ে বের হলাম।

#বাচ্চা

12/04/2026

✅learning-through-play activity. মিল খুঁজে বের করার এই খেলায় শিশুর মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ে এবং একদিকে ফোকাস করার দক্ষতা গড়ে ওঠে।

নিচে এর উপকারিতাগুলো দেখে নিন –

🔹১. সঠিক কাপ খুঁজে মিলাতে গেলে মনোযোগ ধরে রাখতে হয় ফলো বাচ্চা একদিকে মনোযোগ দেয়া শেখে
🔹২. কাপ ধরতে, ঘোরাতে, বসাতে গিয়ে হাতের পেশি ও coordination উন্নত হয়
🔹৩. রং ও সংখ্যা একসাথে মিলানোর ফলে brain association শক্তিশালী হয়
🔹৪. আগে দেখা রং বা নাম্বার মনে রেখে মিলাতে হয় এতে working memory উন্নত হয়

11/04/2026

✅ Face Matching এই খেলাটি বাচ্চাদের জন্য যেমন শিক্ষনীয় তেমনি আনন্দের। খুবই আনন্দের সাথে খেলে আমার বাচ্চা এই খেলাটি ।

10/04/2026

নানা ভাই ও নানুমনির দেয়া আরিবার জন্মদিনের উপহার

#জন্মদিন #উপহার #নুপুর #রুপা

🎂আজ আমাদের ছোট্ট রাজকন্যা আরিবার ৩য় জন্মদিন। এখনো চোখ বন্ধ করলেই মনে পড়ে সেই বিশেষ দিনটার কথা…যেদিন প্রথমবার ও আমার কো...
09/04/2026

🎂আজ আমাদের ছোট্ট রাজকন্যা আরিবার ৩য় জন্মদিন।
এখনো চোখ বন্ধ করলেই মনে পড়ে সেই বিশেষ দিনটার কথা…
যেদিন প্রথমবার ও আমার কোল জুড়ে এলো, যেন পুরো পৃথিবীটাই বদলে গিয়েছিল।
শুধু তুমি বড় হওনি, আমিও তোমার সাথে সাথে বড় হয়েছি

তোমার থেকে কত কিছু শিখেছি।
কত ভুল করেছি, আবার সেই ভুল থেকেই নিজেকে ঠিক করতে শিখেছি।

এই তিন বছরে তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ, সবচেয়ে সুন্দর অনুভূতি হয়ে উঠেছো
তোমার হাসিতে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়, তোমার ছোট্ট কথায় ভরে ওঠে ঘরটা ভালোবাসায়।

দোয়া করি, আল্লাহ তোমাকে সুস্থ, সুন্দর আর নেক হায়াত দান করুক 🤲✨ আমিন

#বাচ্চা #জন্মদিন

09/04/2026

‼️ গিফট সাজানোর আইডিয়াটা আরিবার এত পছন্দ হয়েছে যে একই গিফট আমাকে ৫ বার রেপিং করতে হয়েছে।

মাম্মা আবার আমি গিফট উঠাব তুমি আবার রেপিং করে রাখ। এভাবে করে করে ৫ বার করেছে।
আমারও খুব ভালো লেগেছে। যে আমার এই আইডিয়াতে ও অনেক খুশি হয়েছে।

আজকে আরিবার ৩য় জন্মদিন ।
দেখতে দেখতে ৩ বছর চলে গেল । সময়টা কেমন যেন উড়ে চলে গেল—এই তো সেদিন ছোট্ট একটা বাচ্চা, আর এখন ৩ বছর বয়স আলহামদুলিল্লাহ।

আমাদের ছোট্ট আরিবার জন্যও দোয়া করবেন সবাই 💖

#জন্মদিন #বাচ্চা

08/04/2026

আজকে আরিবার ৩য় জন্মদিন। আমি ওর জন্য ঘর সাজাচ্ছি। এবার হামের কারনে কোন কিছুই করতে পারিনি।

এবারের জন্মদিনটি একদমই পানসে হয়ে গেল।
কাউকে দাওয়াত দিতেও ভয় লাগছে ।
কোথাও নিয়ে যেতেও ভয় লাগছে।
তাই বাসায় একটু আয়োজন শুধু আরিবার একটু খুশির জন্য।

চারদিকে হামের প্রভাব, এত এত বাচ্চা অসুস্থ—নিউজ খুললেই মনটা ভার হয়ে যায়।

না কোন ফটোশুট, না বড় কোনো আয়োজন—তবুও ওর হাসিটাই আজকের সবচেয়ে বড় উপহার ❤️
মাঝে মাঝে মনে হয়, এই সাধারণ মুহূর্তগুলোই আসলে সবচেয়ে সত্যিকারের…

তবুও মনটা একটু খারাপ থেকেই যায়—ইচ্ছে ছিল আরও সুন্দর করে উদযাপন করবো।

আল্লাহর কাছে শুধু একটাই দোয়া—সব বাচ্চাদের সুস্থ রাখুন, নিরাপদ রাখুন 🤲

আর আমাদের ছোট্ট আরিবার জন্যও দোয়া করবেন সবাই 💖

Address

1/27/Cha
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariba's Life Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share