30/08/2026
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ❣️ দেখতে দেখতে গুটি গুটি পায়ে আমার সেই ছোট্ট পেইজটার ক - কুরুশের বুনন আজকে ৫০০ ফলোয়ার❤️
এতো এতো ফলোয়ার এর ভিড়ে অন্যদের কাছে, এই সংখ্যা টা খুবই কম হয়তো। কিন্তু বিশ্বাস করেন, এটা আমার জন্য অনেক। পেইজে ঠিক মতো সময় না দিতে পারা, ঠিক মতো পোস্ট না করা - এইগুলোর পরেও অর্গানিক ৫০০ ফলোয়ার আমার মনে যে খুশি এনে দিয়েছে আজকে , এটা আমার জন্য অনেক।
দুই তিন দিন ধরেই খুব excited ছিলাম কখন ৫০০ ফলোয়ার হবে। অবশেষে , আজকে সেই দিনটা এসেই পড়েছে। হিহিহি 😬
মানুষ আমার এই ৫০০ ফলোয়ারের জন্য এক্সাইটমেন্ট দেখলে হাসবে, কিন্তু আমার তাতে কি ! আমি অনেক খুশি 😬😬😬
আমি ওভাবে হয়তো পোস্ট করিনা, বলিনা, তাই অনেকেই জানেন না আমার যে কুশির একটা পেইজ আছে। সম্পূর্ণ ইউ টিউব দেখে , সেলফ প্র্যাকটিস করে শেখা কাজ এটা আমার। অর্ডারও নেই টুকটাক। তাই আজকে যাদের চোখে পোস্টটা পড়বে , আমার এই ছোট্ট পেইজটাতে ঘুরে আসবেন এটাই আমার অনুরোধ।
আর পেইজের ৫০০ ফলোয়ার পূর্ণ হওয়াতে, অর্ডার এর সব আইটেমে ৫% ডিসকাউন্ট থাকবে ইং শা আল্লাহ। এই অফার যারা আজকে থেকে ৩ দিনের মধ্যে কিছু অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য। জাযাকাল্লাহ খাইরান সবাইকে। আমার পেইজের পাশে থাকবেন ইং শা আল্লাহ। ❣️