Veiled beauty

Veiled beauty Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Veiled beauty, ECB Chattar, Dhaka.
(1)

শুভ রাত্রি 🥰🥰
06/11/2025

শুভ রাত্রি 🥰🥰

মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায়!!  মাটি যেমন একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়...
05/11/2025

মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায়!!
মাটি যেমন একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়, চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না। মানুষ ও মাটির মতোই...
🙂💔



এই গোলাপের মাত্র ৪ টা স্টিক আছে। ৫০% ডিসকাউন্ট চলছে।

"প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। একটা গাছ মাটিতে পুঁতলেই তাতে ফুল ফোটেনা। আর কুঁড়ি ধরা মানেই সেটাকে টেনে ফুল ...
04/11/2025

"প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। একটা গাছ মাটিতে পুঁতলেই তাতে ফুল ফোটেনা। আর কুঁড়ি ধরা মানেই সেটাকে টেনে ফুল করা যায় না। "
___সমরেশ মজুমদার

আসুন সঠিক সময়ের জন্য অপেক্ষা করি।

❝ যে ব্যক্তি মানুষের মধ্যে সবচেয়ে ধনী হতে চায়, সে যেন নিজের কাছে যা আছে, তার চেয়ে বেশি; আল্লাহর হাতে যা আছে তার উপর ভর...
03/11/2025

❝ যে ব্যক্তি মানুষের মধ্যে সবচেয়ে ধনী হতে চায়,
সে যেন
নিজের কাছে যা আছে, তার চেয়ে বেশি; আল্লাহর হাতে যা আছে তার উপর ভরসা করে। ❞

- ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ [ফতোয়াঃ১৩ খন্ড, পৃঃ ৩২১]

'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'*উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম ...
03/11/2025

'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'*

উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :

১. দুআ কবুল হওয়ার ব্যাপারে: আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।

২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে: আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।

৩. ইস্তিগফারের ক্ষেত্রে: আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।

৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও: আমি তার সাথে একই রকম আচরণ করি।

—সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০

আর সাইন্স বলে "পজিটিভ থিংকিং"! এর শক্তি এমন যে আপনি যা বিশ্বাস করবেন তাই ঘটবে।

অনেক বছর পর হলেওআপনি ঠিকই প্রমান পাবেন, আল্লাহ আপনাকে যেটা দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিলোনা!তাই, না পাওয়া জিন...
02/11/2025

অনেক বছর পর হলেও

আপনি ঠিকই প্রমান পাবেন, আল্লাহ আপনাকে যেটা দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিলোনা!

তাই, না পাওয়া জিনিসগুলোর জন্যও বলুন,

আলহামদুলিল্লাহ!

এই অর্কিড স্টিকের উপর ৫০% ছাড় চলছে।।
স্টক সীমিত

মানুষের চেহারার মুগ্ধতার চেয়েও ব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘ হয়।   Pic captured by Joti Joti
02/11/2025

মানুষের চেহারার মুগ্ধতার চেয়েও
ব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘ হয়।


Pic captured by Joti Joti

কষ্ট মানুষের জীবনে সারাজীবন থাকে না...তবে কষ্টের সময় মানুষের ব্যাবহার গুলো সারাজীবন মনে থাকে!!
01/11/2025

কষ্ট মানুষের জীবনে সারাজীবন থাকে না...
তবে কষ্টের সময় মানুষের ব্যাবহার গুলো সারাজীবন মনে থাকে!!

আমি একদিন পাখি হবো একলা আকাশ একলা ডানায় চুপটি করে পাড়ি দেবোসঙ্গে নেবো গোপন কথা, ছোট্ট বুকের বিশাল ব্যথা ডানায় ডানায় মেঘ...
31/10/2025

আমি একদিন পাখি হবো
একলা আকাশ একলা ডানায় চুপটি করে পাড়ি দেবো
সঙ্গে নেবো গোপন কথা,
ছোট্ট বুকের বিশাল ব্যথা
ডানায় ডানায় মেঘের ভেতর সেসব কিছু ছড়িয়ে দেব।

এই সুন্দর পাখি ব্রুজটি তাদের জন্য, যারা পাখি হতে চায়...

কি সুন্দর পাখিটির ছয়টি কালার এভেলেবেল আছে ❤️

তবু ভেবে দেখতে গেলে       এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে      সুখ পাওয়া যায় অনেক খানি,,❤️হাতটা বাড়িয়ে দেন, স...
30/10/2025

তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেক খানি,,❤️

হাতটা বাড়িয়ে দেন, সুখকে হাতের মুঠোয় পাবেন, আমরা বেশিরভাগ সময় সংকোচ ও দ্বিধাতেই হাত বাড়িয়ে সুখ ধরতে পারিনা।

আচ্ছা, আপনাকে কেউ গালি দিলো, বা অকারন খারাপ কথা বললো; তখন আসলে আপনি কি করেন??? চুপ করে থাকেন? নাকি প্রতিশোধ নেন, কথার জব...
30/10/2025

আচ্ছা, আপনাকে কেউ গালি দিলো, বা অকারন খারাপ কথা বললো; তখন আসলে আপনি কি করেন???

চুপ করে থাকেন? নাকি প্রতিশোধ নেন, কথার জবাব দেন বা গালি দেন??

একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপস্থিতিতে এক লোক আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আশেপাশে তখন সাহাবীরাও ছিলেন। লোকটি একবার গালি দিলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না। দ্বিতীয়বার গালি দিলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও কিছু বললেন না।

লোকটি তৃতীয়বার গালি দিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিশোধ নিলেন। তিনিও গালি দিলেন।

তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন। তিনি খুব রাগ করলেন। মজলিস থেকে চলে যেতে লাগলেন।

তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, “ইয়া রাসূলাল্লাহ! লোকটি আমাকে গালি দিলো, আপনি তখন বসা ছিলেন। কিন্তু, যখন আমি তার জবাব দিলাম, আপনি তখন রাগ করে চলে গেলেন!”

আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটি বুঝলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কাজ কেনো করলেন?

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব দিলেন:

“(তোমাকে যখন গালি দেয়া হচ্ছিলো, তখন) আসমান হতে একজন ফেরেশতা নেমে ছিলেন এবং তোমার পক্ষ হয়ে জবাব দিচ্ছিলেন। কিন্তু, যখনই তুমি তার প্রতিশোধ নিলে, তখন শয়তান এখানে উপস্থিত হয়েছে। শয়তান এখানে উপস্থিত হওয়ায় আমি আর বসতে পারছি না।” [সুনানে আবু দাউদ: ৪৮৯৬, মুসনাদে আহমাদ: ৯৪১১]

মূর্খের জবাবে সহনশীলতা দেখানো খুব কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীর কাছ থেকে মূর্খের জবাবে সহনশীলতা কামনা করেন।

আসুন আমরাও সহনশীল হই।।

✅একবার রাসুল ﷺ একটি গাছের ডালে ঝাঁকুনি দিলেন। গাছের পাতা ঝরে ঝরে পড়ে গেলো। সাহাবীদের বললেন, চারটি বাক্য এমন আছে, যদি কেউ...
28/10/2025

✅একবার রাসুল ﷺ একটি গাছের ডালে ঝাঁকুনি দিলেন। গাছের পাতা ঝরে ঝরে পড়ে গেলো।

সাহাবীদের বললেন, চারটি বাক্য এমন আছে, যদি কেউ পড়ে, তাহলে তার শরীর থেকে এই গাছের পাতার মত সকল গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। (আহমাদ: ১২৫৩৪)

আরেকবার রাসুল ﷺ বললেন, তোমরা ঢাল গ্রহণ করো। আবার বললেন, তোমরা ঢাল গ্রহণ করো।

সাহাবীগণ বললেন ইয়া রাসুলুল্লাহ! শত্রু কি এসে গেছে? আমরা কি শত্রুদের থেকে ঢাল গ্রহণ করব?

রাসুল ﷺ বললেন, না। বরং
জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো।

তারপর চারটি বাক্য শিখালেন এবং বললেন
এগুলো তোমাদের কে জাহান্নাম থেকে বাঁচার জন্য সামনে-পেছনে ডানে-বামে ঢাল হিসাবে কাজ করবে।
(হাকিম: ১৯৮৫০)

আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এই চারটি বাক্য।
(সহিহ মুসলিম: ২১৩৭)

বাক্যগুলো হলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।

আল্লাহ আমাদের সকলকে আমলের তাওফিক দিন।

আমিন
আমিন
আমিন।

Address

ECB Chattar
Dhaka
1206

Telephone

8801774488628

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veiled beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Veiled beauty:

Share