ব্যাচেলর’স কুক

ব্যাচেলর’স কুক আপনার বাসায় সহজলভ্য উপকরন দিয়ে রান্নার রেসিপি

28/10/2025

আজ রয়েছে মজাদার ও লোভনীয় মুরগি ভুনা 😋
শুধু মাত্র ব্যাচেলরদের জন্য 😎

বিস্তারিত কমেন্ট বক্সে.....


#রেসিপি

27/10/2025

আলু দিয়ে করলা ভাজি 😋😎

এখানে একটি করলা (বড় সাইজের) এবং একটি বড় সাইজের আলুর অর্ধেক নেয়া হয়েছে।

ব্যাচেলরদের জীবন বাঁচানোর রেসিপি। 😁


#রেসিপি
#আলু_করলা

27/10/2025

গতকালের মুলা ও পাবদা মাছের রেসিপিতে ডিউরেশন কম ছিলো। অনেকে পড়তে পারেননি। তাদের জন্য পদ্ধতিগুলো আবার দেয়া হলো -

1. প্রথমে পাবদা মাছগুলো কেটে-ধুয়ে পরিষ্কার করে নিন।
2. মুলা, ছবিতে দেখানো-মতো (পাতলা করে কেটে মাজা-মাজি দুই ভাগ) করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন।
3. ছবিতে দেখানো-মতো করে -
1. পিয়াজ কুচি বা ব্লেন্ড করা (কুচি হলে ছোট সাইজের দুইটি আর ব্লেন্ড করা হলে দুই চা চামচ)
2. রসুন কুচি বা ব্লেন্ড করা (কুচি হলে ছোট সাইজের ৪/৫ কোয়া আর ব্লেন্ড করা হলে এক বা দেড় চা চামচ)
3. লবন স্বাদমতো (পৌনে এক চা চামচ দেয়া যেতে পারে)
4. হলুদের গুড়া দেড় চা চামচ
5. মরিচের গুড়া দেড় চা চামচ
4. চুলা জ্বালিয়ে পরিষ্কার কড়াইতে দেড় টেবিল চামচ তেল ঢেলে দিন
5. তেল গরম হয়ে এলে ব্লেন্ড করা পিয়াজ এবং রসুন দিয়ে ভেজে নিন। মোটামুটি হালকা বাদামী হয়ে আসা পর্যন্ত নাড়ুন
6. এখন এক কাপ পানি ও হলুদ - মরিচের গুড়া এবং লবন দিয়ে তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত কষান
7. এবার মাছগুলো ঢেলে দিন এবং কষান। (চুলার জ্বাল ১ মিনিট পরে কমিয়ে দিন)
8. প্রয়োজনে বাড়তি আরেকটু পানি দিন। (চার থেকে পাঁচ মিনিট কষালেই হবে)
9. মাছগুলো হয়ে এলে তুলে আরেকটি পাত্রে রাখুন
10. দুটি ছোটো সাইজের মুলো পরিষ্কার করে নিন।
11. মুলা দিয়ে কষান। ১ মিনিট পর ঢেকে রাখুন।
12. দুই বা আড়াই কাপ পানি দিন। (আট থেকে দশ মিনিট রান্না করুন)
13. মাছ গুলো দিয়ে ঢেকে রাখুন (আবার রান্না করুন ৭-৮ মিনিট)
14. তৈরি হয়ে গেলো আপনার রেসিপি।

ভিডিও লিংক প্রথম কমেন্টে।

26/10/2025

মুলা ও পাবদা মাছের রেসিপি।

ধরুন আপনি বাড়িতে একা আছেন। বুয়া আসেনি কিন্তু ফ্রিজে পাবদা আর মুলা আছে। বানিয়ে নিন ঝট-পট এক বেলা চালানোরমতো তরকারী।

এখানে ৭টি মাঝারি সাইজের পাবদা মাছ ও ২ টি ছোটো সাইজের মুলা দিয়ে দেখানো হয়েছে।

Address

Sadarghat
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যাচেলর’স কুক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share