Artopolis

Artopolis Arts & crafts keeps you sane. If you don't have the time, you can buy our little cute products in a reasonable price & share it with your loved ones.
(1)

Welcome to Artopolis, a small creative online boutique featuring felt fabric & natural craft materials. অর্ডার করার আগে কিছু বিষয় খেয়াল করুন:
১. আমাদের সব প্রোডাক্ট প্রি অর্ডার বেইজ, অর্থাৎ আপনি অর্ডার কনফার্ম করার পর বানিয়ে দেওয়া হবে. তাই ২-১৪ দিন সময় লাগতে পারে.
২. ডিজাইন পেইজে যা আছে সেখান থেকে অর্ডার করুন, কিন্তু পছন্দ মতো কালার পাল্টাতে পারবেন. যেহেতু ফেল্ট আমাদের প্রধান উপকরণ, যেকোন রংয়েই ক

রে দেওয়া সম্ভব.
৩. দামাদামি করে দয়া করে লজ্জা দিবেন না, সব প্রোডাক্ট ফিক্স দাম. পেইজের প্রতিটি ছবির নিচে দাম উল্লেখ আছে.
আমাদের পেইজ থেকে কিভাবে অর্ডার করবেন:
১. আপনাদের পছন্দের প্রোডাক্টগুলোর লিংক বা ছবি সহ আমাদের মেসেজ অপশনে মেসেজ করুন. আমরা আপনাদেরকে জানিয়ে দিব জিনিসটি বানাতে কতদিন লাগবে মোট খরচ সহ.
২. ঢাকার ভিতরের ক্রেতারা ৫০% এডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করবেন, এটা অফেরতযোগ্য, আপনি অর্ডার ডেলিভারি নেবার আগে কেন্সেল করলে টাকা ফেরত দেওয়া হবে না. পেমেন্ট করতে হবে বিকাশে. পেমেন্ট না করলে অর্ডার কনফার্ম হবেনা. ঢাকা এর বাইরের ক্রেতারা ১০০% এডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করবেন. অর্ডার কেন্সেল করলে ৫০% টাকা ফেরত দেওয়া হবে. ফেইক প্রোফাইলধারীদের থেকে নিরাপত্তাজনিত কারনে অর্ডার নেওয়া হয় না.
৩. কোন প্রোডাক্ট বুক করে রাখতে চাইলে আমরা আপনাকে সর্বোচ্চ দুইদিন সময় দেব. এর মধ্যে অর্ডার কনফার্ম না করলে অন্য কারো কাছে বিক্রি হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের দয়া করে দায়ী করবেন না.
৪. ঢাকার ভেতর ডেলিভারি চার্জ ৬০টাকা, ঢাকা এর বাইরে ১২০টাকা,কেবলমাত্র রিটার্র্নিং কাস্টমারদের জন্য একটি পাবলিক পিক আপ পয়েন্ট আছে. আমাদের আপনার বাসার বা অফিসের এড্রেস দিন, একটি বা একাধিক একটিভ ফোন নাম্বার সহ, ঢাকার এর বাইরের কাস্টমারদের নিকটস্থ সুন্দরবন বা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের অফিসে পাঠানো হবে.
৫. অর্ডার কনফার্ম হবার পর ২-১৪ দিন লাগবে, কিন্তু এই সময়সীমা আপনাকে অর্ডার কনফার্ম এর আগেই জানিয়ে দেওয়া হবে. যদি কোনো কারণে দেরি হয়, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এই পেইজটি এখনো অপেক্ষাকৃত নতুন, আমাদের এমপ্লয়ি সংখ্যা শূন্য.
আনুসাঙ্গিক:
১. সময় করে আমাদের পেইজে রিভিউ দিবেন আপনার অভিজ্ঞতা সহ. আমাদের সকল রিটার্র্নিং কাস্টোমাদের সাথে আমাদের বন্ধুসুলভ সম্পর্ক. আশা করি আপনাদের অভিজ্ঞতাও সুন্দর হবে.
২. যদি কোনো কারণে কোন প্রোডাক্টএ ত্রূটি থাকে, দ্বিতীয়বার অন্য কিছু কেনার সময় ডেলিভারি কোম্পানিকে রিটার্র্ন করে দিতে পারেন, আপনাদের দ্বিতীয় অর্ডার এর সাথে রিপ্লেসমেন্ট প্রোডাক্ট পাঠানো হবে. এই বিষয়ে মেসেজবক্সে আলাপ হবে. কিন্তু ডেলিভারি এর সময় কোনো কারণে নষ্ট হয়ে গেলে আমরা দায়িত্ব নিতে পারবো না.
৩. এখানকার প্রায় প্রতিটি ডিজাইন আমাদের নিজেদের তৈরী, অনুমতি ব্যতীত ছবি অন্য কোথাও ব্যবহার করবেন না. ডিজাইন দেখে যদি আপনি অনুপ্রাণিত হন আমরা আনন্দিত হবো. কিন্তু কোনোভাবেই বাণিজ্যিক কারণে আমাদের নিজেদের ডিজাইন ব্যবহার করা যাবে না.ব্যক্তিগত কারণে নিজে বানাতে চাইলে দয়া করে আমাদের ইনবক্সে আগে জানিয়ে নিবেন এবং অনুমতি নিয়ে নিবেন.
ক্রাফটিং আমাদের পেশা এবং নেশা. আপনাদের সহযোগিতায় Artopolis আরো এগিয়ে যাবে আশা করি. ধন্যবাদ সাথে থাকার জন্য.

Address

Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801719195406

Website

Alerts

Be the first to know and let us send you an email when Artopolis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share