11/04/2021
কাস্টোমারদের কাছে কীভাবে রিভিউ চাইবেন?
একটা পণ্য কেনার আগে অনেকেই এর রিভিউ পড়ে নেন। একজন ব্যবসায়ী হিসেবে আপনার ব্যবসা সম্পর্কে কাস্টমাররা কী বলছে সেটা জানা গুরুত্বপূর্ণ।
ব্যবসার ক্ষেত্রে কাস্টোমার রিভিউর গুরুত্ব সবাই কমবেশি জানে। এখন প্রশ্ন হচ্ছে কাস্টোমারদের কাছে রিভিউ চাওয়া কি ঠিক নাকি ঠিক না?
এই রিভিউ কীভাবে চাইবেন আপনি?
# কাস্টোমারদের কাছে রিভিউ চাওয়া কি ঠিক?
রিভিউ চাইতে আপনার অস্বস্তি লাগতে পারে, মনে হতে পারে কেন চেয়ে চেয়ে প্রশংসা নিচ্ছেন।
কিন্তু, কাস্টোমার রিভিউ কাস্টোমারদের পণ্য কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করে,পাশাপাশি পণ্য সংক্রান্ত অনেক তথ্যও দিয়ে থাকে যা একটি কোম্পানির প্রচারের ক্ষেত্রে অনেক কাজে লাগে।
আপনার পণ্য কীভাবে কাস্টোমারদের জীবনে প্রভাব ফেলছে সেটাও তাদের রিভিউ’র মাধ্যমেই জানতে পারবেন। কাস্টোমারদের রিভিউ থেকে জানুন আপনার কোন পণ্যগুলি কাস্টোমাররা বেশি পছন্দ করছে এবং কেন। সেই তথ্যগুলি পরে মার্কেটিংয়ে কাজে লাগাতে পারবেন। এতে আপনার কোম্পানি প্রতিযোগিতায়ও এগিয়ে থাকবে।
# কাস্টোমারদের কাছে কখন রিভিউ চাইবেন?
কাস্টোমারদের কাছে কখন রিভিউর জন্য অনুরোধ করতে হবে সে বিষয়ে সতর্ক থাকুন।
আপনার পণ্য বা সেবা ব্যবহার করে ফল পেতে কেমন সময় লাগে এই বিষয়টি তার ওপর অনেকটাই নির্ভরশীল। তাহলে জেনুইন বা আসল রিভিউ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধরুন, আপনার কোম্পানি কফি বিক্রি করে, তাহলে সাথে সাথেই রিভিউ চাইতে পারেন। কারণ একবার কফি বানালেই কাস্টোমারদের আপনার পণ্য সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যাবে। কিন্তু আপনি যদি স্কিনকেয়ার প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে সাথে সাথে রিভিউ চাওয়াটা উচিত হবে না। কারণ কোনো স্কিনকেয়ার প্রোডাক্ট একবার ব্যবহার করে সেই প্রোডাক্ট আসলে কেমন তা কেউই বুঝতে পারবে না।
# সরাসরি রিভিউ’র কথা বলুন
প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকা স্বাভাবিক। অনেক ব্যবসায়ীই কাস্টোমার বিরক্ত হবেন ভেবে রিভিউ চাইতে অস্বস্তি বোধ করেন। কিন্তু এই অস্বস্তিই আপনার ব্যবসার জন্য ক্ষতিকর হয়ে উঠবে।
খোলামেলা ভাবে বা সরাসরি রিভিউ চাইতে হবে। তখন আপনার রিভিউ চাওয়াটা কাস্টোমাররা কেনাকাটার অভিজ্ঞতার অংশ হিসেবেই দেখবে।
রিভিউ চাইতে যেসব প্রশ্ন করতে পারেন:
#আমাদের পণ্য/সেবা এখন পর্যন্ত কেমন লাগছে?
#আমাদের বিজনসেটি নতুন। তাই আমাদের পণ্য ব্যবহারের অভিজ্ঞতা কেমন তা আমরা জানতে আগ্রহী।