মৃত্তিকা

মৃত্তিকা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মৃত্তিকা, Interior design studio, NaharPlaza, 37, Bir Uttam C. R. Dutta Sarak, Hatirpool, Dhaka.

প্রথমে ২০২১ সালে শেখ আবদুল হাকিম সাহেব, তারপর ২০২২ সালে কাজী আনোয়ার হোসেন সাহেব এবং আজকে রকিব হাসান সাহেব চলে গেলেন। আমর...
15/10/2025

প্রথমে ২০২১ সালে শেখ আবদুল হাকিম সাহেব, তারপর ২০২২ সালে কাজী আনোয়ার হোসেন সাহেব এবং আজকে রকিব হাসান সাহেব চলে গেলেন।
আমরা হারালাম আমাদের শৈশব কৈশোরের তিন মহাপুরুষকে।
আমরা হারালাম আমাদের অতি প্রিয়, অতি আপন ত্রিরত্নকে।
মহান আল্লাহ্ তা'আলা আপনাদের তিনজনকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন 🤲🥲

ঘর রং করানোর আগে অন্দরসজ্জার আধুনিক ধারাগুলো সম্পর্কেও জেনে নিনঅন্দরের দেয়াল মনের মতো করে রাঙাতে চান? প্রথমেই মাথায় রাখু...
22/08/2024

ঘর রং করানোর আগে অন্দরসজ্জার আধুনিক ধারাগুলো সম্পর্কেও জেনে নিন

অন্দরের দেয়াল মনের মতো করে রাঙাতে চান? প্রথমেই মাথায় রাখুন, ঘরটা কোন কাজে ব্যবহার করা হবে। যেমন পড়ালেখা বা কাজের ঘরের দেয়ালের জন্য সব ধরনের রং উপযোগী নয়। অন্দরসজ্জায় নানা অনুষঙ্গের বিন্যাসও বিবেচনায় রাখতে হবে। ঘর রং করানোর আগে অন্দরসজ্জার আধুনিক ধারাগুলো সম্পর্কেও জেনে নিন।

যেটুকু না হলেই নয়, এই সময়ের জীবনধারায় সেটুকুই জায়গা পাচ্ছে। অন্দরসজ্জাও লেগেছে মিনিমালিজমের ছোঁয়া। জাঁকজমকের বহিঃপ্রকাশ না ঘটিয়ে অল্প কিছু হালকা আসবাব আর অল্পস্বল্প অনুষঙ্গেই সাজানো হচ্ছে আধুনিক অন্দর। অন্দরের এই পুরো ‘সাজ’-এর পটভূমিতেই থাকছে হালকা রং। তাতেই চোখের আরাম, মনের শান্তি।

প্রাকৃতিক বা স্বাভাবিক রং
অন্দরের দেয়ালের জন্য এখন ‘নিরপেক্ষ’ রংগুলো বেছে নেওয়া হচ্ছে। প্রাকৃতিক বা স্বাভাবিক রংকে বদলে ভিন্ন রূপ দেওয়ার চল কমে এসেছে এখন। চাঁপা সাদা, হালকা মেটে রং, হালকা ধূসর কিংবা ‘বেজ’ রং; অর্থাৎ হালকা হলদে ও বাদামি-জাতীয় রং এই সময়ের অন্দরের দেয়ালে জনপ্রিয়। দেয়ালের ইট বা কংক্রিটের স্বাভাবিক রংও রেখে দিতে দেখা যাচ্ছে এখন। এমন হালকা রঙের দেয়ালে দারুণভাবে ফুটে ওঠে অন্দরসজ্জার অনুষঙ্গের সৌন্দর্য ও রং।

এক রঙেও একঘেয়ে নয়
আগে বাড়ির একেকটি ঘরের জন্য আলাদা আলাদা রং বেছে নেওয়ার চল দেখা যেত। এখন আর খুব একটা দেখা যায় না সেই ধারা। বরং বাড়ির সব ঘরেই মোটামুটি একই ধরনের রং ব্যবহার করা হয়। বসার ঘর বা খাবার ঘরে যেমন, শোবার ঘর বা পারিবারিক ঘরের দেয়ালেও থাকছে তেমনই রং। পর্দা, বিছানার চাদর ও অন্দরসজ্জার অন্যান্য উপকরণের ক্ষেত্রেও বেছে নেওয়া হচ্ছে হালকা ধাঁচের রং। তাতে কী অন্দরটা একঘেয়ে হয়ে পড়ছে বলে মনে হচ্ছে? একদমই নয়। বৈচিত্র্য থাকছে অন্দরের নকশায়, অন্দরসজ্জায়। ভিন্নধারার নকশা জনপ্রিয় হচ্ছে। সাদামাটা, হালকা রঙের দেয়ালকে আকর্ষণীয় করে তুলতে দেয়ালে রাখতে পারেন খানিকটা কারুকাজ করা ধাতব অনুষঙ্গ, কিংবা টেরাকোটার তৈরি কোনো উপকরণ। দেয়ালে সাজাতে পারেন বিশেষ কোনো প্লেট। কিংবা কোনো দেয়ালে কেবল চমৎকার একটি পেইন্টিংও রাখতে পারেন। এ ধরনের একটিমাত্র অনুষঙ্গেই আপনার ঘরের দেয়াল হয়ে উঠতে পারে অনন্য।

পড়ার ঘর, কাজের ঘর
পড়ালেখা বা কাজের জায়গাতেও দেয়ালে থাকছে হালকা রং। এমন রং কাজের জন্যও উপযুক্ত। এসব জায়গার জন্য উজ্জ্বল আলো বেছে নেওয়ার প্রয়োজন। দেয়ালে হালকা রং থাকলে উজ্জ্বল আলোর প্রতিফলনে চোখে অস্বস্তিও হয় না।

শিশুর ঘরে যেমন রং
শিশুর ঘরের দেয়ালের রং হালকা হলেও আসবাব এবং অন্দরসজ্জার অন্যান্য অনুষঙ্গ হতে পারে রঙিন। তবে সে ক্ষেত্রে রঙিন কোনো হালকা শেড বেছে নেওয়া যেতে পারে। এই যেমন, দেয়ালটা সাদা হলে আসবাব বা অন্যান্য অনুষঙ্গ হতে পারে হালকা নীল বা হালকা সবুজ। আবার চাইলে দেয়ালেও ব্যবহার করা যায় হালকা নীল বা হালকা সবুজ রং, সে ক্ষেত্রে আসবাব হতে পারে সাদা। অরণ্য কিংবা সৌরজগতের মতো ‘থিম’ও ব্যবহার করা হচ্ছে শিশুর ঘরের দেয়ালে।

আলোক বিন্যাসে, প্রাণের পরশে রঙিন
অন্দরে যে কেবল সাদা আলোই ব্যবহার করতে হবে, তা কিন্তু নয়। উষ্ণ ধাঁচের আলোও বেছে নিতে পারেন। বসার ঘরের ল্যাম্পশেড কিংবা খাবার ঘরের ঝাড়বাতি দিয়েও অন্দরে আসতে পারে ভিন্নতার ছাপ। ঘরের যেকোনো জায়গায় রাখতে পারেন অন্দরের উপযোগী গাছপালা। এভাবে অন্দরে যোগ হতে পারে প্রকৃতির অকৃত্রিম রং। প্রকৃতির পরশ পেতে দেয়ালের রংটাই যে সবুজ হতে হবে, তা কিন্তু নয়।

যেভাবে বদলাবেন ঘরের চেহারাঅন্দরের একঘেয়েমি কাটাতে অনেকে ঘরের রূপ বদলাতে চান। পুরোনো হয়ে যাওয়া বাড়িতে আধুনিকতার ছোঁয়া আনত...
20/08/2024

যেভাবে বদলাবেন ঘরের চেহারা

অন্দরের একঘেয়েমি কাটাতে অনেকে ঘরের রূপ বদলাতে চান। পুরোনো হয়ে যাওয়া বাড়িতে আধুনিকতার ছোঁয়া আনতেও করা হয় অদলবদল। নানাভাবেই করা যায় এই রূপ বদল। বড় আঙ্গিকে করতে চাইলে অবশ্য খরচের পাল্লাটাও একটু ভারী হবে। তবে ছোটখাটো পরিবর্তন এনেও কিন্তু ঘরের রূপ বদলানো যায়।
অন্দরের চেহারা বদলে ফেলার সহজ একটি উপায় হলো রংবদল। কেবল দেয়াল আর ছাদের রংই নয়, বরং আসবাবের রংও বদলে ফেলা যেতে পারে। এই একটি উপায়েই আপনার অন্দরকে অনায়াসে দিতে পারেন ভিন্ন রূপ। এতে চিরচেনা পরিসরই নতুন হয়ে উঠবে আপনার কাছে। ঝকমকে ভাবও ফিরে আসবে। চাইলে অন্দরের আসবাব বদলে ফেলতে পারেন। আসবাব বদলানো সম্ভব না হলে নকশায় আনতে পারেন রদবদল। অন্দরের রূপ বদলের এমন অনেক বিষয় নিয়ে সাজানো হয়েছে এবারের "মৃত্তিকা"।

আসবাব বদল
অন্দরকে আধুনিক করে তুলতে চলতি ধারার আসবাব কিনতে পারেন। সাদামাটা নকশার ছোট আসবাবে অন্দর দেখাবে ছিমছাম। তবে নতুন আসবাবটি যাতে অন্দরের বাকি সবকিছুর সঙ্গে মানিয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। নতুন আসবাব কেনার সময় অন্দরের অন্যান্য আসবাবের উপকরণ, নকশা ও রং বিবেচনায় রাখুন।

বড়সড় পরিবর্তন
অন্দরে প্রয়োজনমাফিক বড়সড় কিছু পরিবর্তনও করা যেতে পারে। দেয়াল স্যাঁতসেঁতে হয়ে গেলে নতুনভাবে দেয়াল গড়িয়ে নিতে পারেন। ছাদে ব্যবহৃত বোর্ড বদলানোর প্রয়োজন হতে পারে। স্নানঘরে প্লাম্বিং বদলাতে হতে পারে। বেসিন, কমোড, পানির কল প্রভৃতিও বদলানো যেতে পারে। চাইলে টাইলসও বদলানো যায়। বৈদ্যুতিক সংযোগের পরিবর্তন করা যেতে পারে। তবে এসব বড়সড় পরিবর্তন কিন্তু বেশ ঝক্কির, খরচটাও পড়বে বেশি।

আসবাবের নকশা বদল
চাইলেই একসঙ্গে সব আসবাব বদলানো সম্ভব হয়ে ওঠে না। অনেকে আবার পুরোনো আসবাব ফেলতেও চান না। পরিবর্তন আনুন ভিন্নভাবে—

আসবাবের জন্য বেছে নিতে পারেন সাদা রং, তাতে পুরোনো আসবাবের বহু খুঁতও ঢাকা পড়ে যাবে। এ ছাড়া করাতে পারেন অ্যান্টিক ধাঁচের রং।

বড় আকারের আসবাব কেটে ছোট করতে পারেন। কাটছাঁটের পর সুন্দরভাবে ‘ফিনিশিং’ দিয়ে নিন।

খাটের যে অংশ মাথার দিকে উঁচু হয়ে থাকে (হেড বোর্ড), সেখানে ফোম জুড়ে দিতে পারেন। তার ওপর কাপড় বা রেক্সিন ব্যবহার করে ফুটিয়ে তোলা যায় আধুনিক নকশা। একইভাবে বদলানো যায় পায়ের দিকের উঁচু অংশটিও (টেল বোর্ড)। এভাবে আদ্যিকালের আসবাবটিই হয়ে উঠতে পারে অত্যাধুনিক।

খাবার ঘরের চেয়ারে জুড়ে দিতে পারেন ফোম কিংবা তাতে করতে পারেন কাপড়ের ব্যবহার। যে আসবাবে আগে থেকেই কাপড়ের ব্যবহার আছে, বদলে দিতে পারেন সেটির কাপড়।

টেবিলের ওপরের কাচ বদলে দিতে পারেন।

আরও কিছু বদল
সময়ের সঙ্গে আলোর ঔজ্জ্বল্যও কমে আসে। ঘরের রূপ বদলের জন্য তাই বাতিও বদলে দিতে পারেন। পর্দা এবং অন্দরসজ্জার অন্যান্য উপকরণও পাল্টে ফেলুন। ছোটখাটো কোনো জিনিস দিয়ে কিন্তু বেশ ভালো রকমের পরিবর্তন আনা যায়। ধরুন, ঘরের একটা দেয়াল বদলাতে চান আপনি। দেয়ালে পেইন্টিং বা প্রশান্তিদায়ক প্রাকৃতিক দৃশ্য ঝোলাতে পারেন। এই পেইন্টিং বা ছবিটিকে ‘ফোকাস’ করে একটি বাতি লাগিয়ে নিন। কিংবা দেয়ালে যোগ করতে পারেন একটি আয়না। দেয়ালে কিছু ক্যাবিনেটও তৈরি করিয়ে নিতে পারেন। ঘরের মেঝেতে বিছিয়ে দিতে পারেন নতুন শতরঞ্জি। অন্দরের এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে গেলেও কিন্তু রূপ বদল হয়। এই যেমন, বইয়ের তাকে উঠিয়ে রাখা কিছু বই এমনভাবে অন্য কোথাও রাখতে পারেন, যা সহজেই দৃশ্যমান হবে। আসবাবও এদিক-ওদিক করতে পারেন। অন্দরে খুব সহজেই যোগ করতে পারেন নানা রকম গাছ। ঘরের একটা পাশ সবুজ করে তুলতে পারেন আপনি। প্রাকৃতিকভাবেই বদলে যাবে অন্দরের চেহারা।

Address

NaharPlaza, 37, Bir Uttam C. R. Dutta Sarak, Hatirpool
Dhaka

Telephone

+8801615995999

Website

Alerts

Be the first to know and let us send you an email when মৃত্তিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মৃত্তিকা:

Share