Oishyr Jhotpot Ranna

Directions

Oishyr Jhotpot Ranna Sharing my culinary adventures with you 💕

Ya Allah,I’m waiting for your beautiful plan ❤️‍🩹
30/10/2026

Ya Allah,
I’m waiting for
your beautiful plan ❤️‍🩹

চোখ-মুখের ভাষায় অপমান: একটি মারাত্মক গুনাহলুমাযাহ কী?লুমাযাহ হলো এমন একটি আচরণ যেখানে মুখে কিছু না বলেও কাউকে অপমান, উপ...
28/10/2026

চোখ-মুখের ভাষায় অপমান: একটি মারাত্মক গুনাহলুমাযাহ কী?

লুমাযাহ হলো এমন একটি আচরণ যেখানে মুখে কিছু না বলেও কাউকে অপমান, উপহাস বা তুচ্ছ করা হয়। ইশারা-ইঙ্গিতে, চোখ-ভ্রুর ভাষায়, মুখভঙ্গিতে বা শারীরিক অঙ্গভঙ্গিতে কারো সম্মান নষ্ট করাই লুমাযাহ।

যেমন: চোখ টিপে হাসা, ঠোঁট বাঁকানো, নাক-মুখ বিকৃত করা, হাতের ইশারায় ব্যঙ্গ করা, কারো কথা বা চলাফেরা নকল করা।

কুরআনের সতর্কবার্তা
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ
"ধ্বংস তার জন্য, যে নিন্দাকারী ও উপহাসকারী।"
— সূরা আল-হুমাযাহ: ১
হুমাযাহ = মুখে নিন্দা করা
লুমাযাহ = ইশারায় অপমান করা
দুটোই মারাত্মক গুনাহ এবং জাহান্নামের কারণ।
# # আমরা কীভাবে এই গুনাহ করি?
• কারো পোশাক বা চেহারা দেখে ব্যঙ্গ করে হাসি
• কেউ চলে গেলে পেছনে নাক-মুখ বাঁকাই
• কারো কথা বা হাঁটার ভঙ্গি নকল করে অন্যদের হাসাই
• চোখ দিয়ে তাচ্ছিল্য প্রকাশ করি
• হাত বা আঙুল দিয়ে কাউকে দেখিয়ে ইশারা করি

এগুলো আমাদের কাছে ছোট মনে হলেও আল্লাহর কাছে **বড় গুনাহ**।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"মু'মিন কখনো অপমানকারী, অভিশাপকারী বা অশ্লীলভাষী নয়।" — তিরমিযী
"একজন মুসলিম অপর মুসলিমের ভাই। সে তাকে জুলুম বা অপমান করে না।" — সহিহ মুসলিম

বিদায় হজে রাসূল ﷺ বলেন:
"তোমাদের জান, মাল ও ইজ্জত-সম্মান একে অপরের জন্য হারাম।" — সহিহ বুখারি

লুমাযাহর ক্ষতি
• আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নামের শাস্তি
• নেক আমল নষ্ট হয়
• হৃদয় কঠিন হয়ে যায়
• সমাজে শত্রুতা ও বিভেদ সৃষ্টি হয়
• কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতা

# আমাদের করণীয়
*তাওবা করুন — অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান
*সম্মান করুন — প্রতিটি মানুষকে সম্মান করুন, দুর্বলতা নয়, ভালো দিক দেখুন
*নিয়ন্ত্রণ করুন — মুখ, চোখ, হাত ও মুখভঙ্গি সবকিছু নিয়ন্ত্রণে রাখুন
*শেখান — সন্তানদের ছোটবেলা থেকে শেখান যে কাউকে ইশারায় ঠাট্টা করা গুনাহ

লুমাযাহ একটি নীরব গুনাহ যা কথা ছাড়াই মানুষের অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করে। আল্লাহ আমাদের সবাইকে এই ঘৃণ্য স্বভাব থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। প্রতিটি মানুষের সম্মান রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব।

আল্লাহুম্মা আমিন।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবাইকে জানাতে পোস্টটি শেয়ার করুন। আমরা নিজেরা শিখি এবং অন্যদেরও শেখাই।আল্লাহ সবাইকে বুঝ দান করুন আমিন ।

বদনজরের চেয়েও আরো ভয়ংকর একটি বিষয় হলো হাসাদ।
27/10/2026

বদনজরের চেয়েও আরো ভয়ংকর একটি বিষয় হলো হাসাদ।

ইসলামের দৃষ্টিতে হাসাদ (حسد) থেকে বাঁচার সবচেয়ে উত্তম উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, নিয়মিত কুরআন তিলাওয়াত ও সকাল-সন...
27/10/2026

ইসলামের দৃষ্টিতে হাসাদ (حسد) থেকে বাঁচার সবচেয়ে উত্তম উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, নিয়মিত কুরআন তিলাওয়াত ও সকাল-সন্ধ্যার মাসনুন আমল করা। 🤍
হাসাদ হলো অন্যের ভালো কিছু দেখে মনে মনে কামনা করা যে, তার সেই নেয়ামতটি নষ্ট হয়ে যাক।
হাসাদ ও বদনজর থেকে আত্মরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে।

🌿 হাসাদ ও বদনজর থেকে বাঁচার ৭টি আমল

১. সুরা ফালাক পড়ুন। বিশেষ করে শেষ আয়াত: مِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ অর্থ: হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।
এই সুরায় আল্লাহ সরাসরি হাসাদকারীর অনিষ্ট থেকে আশ্রয় চাইতে শিখিয়েছেন। (সুরা ফালাক, আয়াত ৫)।

২. সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস সকাল ও সন্ধ্যায় প্রতিটি ৩ বার পড়ুন।
৩. আয়াতুল কুরসি পড়ুন। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পর এবং ঘুমানোর আগে।
৪. ঘুমানোর আগে তিন কুল পড়ুন। দুই হাতের তালুতে ফুঁ দিয়ে শরীরের যতটুকু সম্ভব মুছে নিন। এটি রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ।

৫. এই দোয়াটি পড়ুন:
‎أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
অর্থ: আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই।
৬. নিজের ও পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহর কাছে নিজের সন্তান, স্বামী, পরিবার ও ঘরের শান্তির জন্য নিয়মিত দোয়া করুন।
৭. আল্লাহর ওপর ভরসা রাখুন। নিজের সুখ, সফলতা ও ব্যক্তিগত বিষয় সব জায়গায় প্রকাশ করা জরুরি নয়। তবে কাউকে সন্দেহ করে সম্পর্ক নষ্ট করবেন না।

লেখা-ঐশী

Oishyr Jhotpot Ranna

বদ নজরের চেয়েও ভয়ংকর একটি রোগ আছে—তা হলো “হাসাদ (Hasad)”।হাসাদ একটি আরবি শব্দ। এটাকে শুধু সাধারণ হিংসা, জেলাসি বা বদনজর ...
26/10/2026

বদ নজরের চেয়েও ভয়ংকর একটি রোগ আছে—তা হলো “হাসাদ (Hasad)”।

হাসাদ একটি আরবি শব্দ। এটাকে শুধু সাধারণ হিংসা, জেলাসি বা বদনজর বললে ভুল হবে।ইসলামের দৃষ্টিতে হাসাদ হলো একটি মারাত্মক হৃদয়ের ব্যাধি (Disease of the heart)।

🔹 হাসাদ কী?
সাধারণ হিংসায় মানুষ ভাবে—
“ইশ! ওর মতো যদি আমারও হতো!”
কিন্তু হাসাদকারীর মন বলে—
“ওর কাছে কেন থাকবে? যেভাবেই হোক, ওর কাছ থেকে এটা চলে যাক!”এ কারণে হাসাদ শুধু অনুভূতি না,এটা ধ্বংসের কামনা,এটা নিয়ামতের শত্রু।

📌 ইসলাম হাসাদ সম্পর্কে কী বলে?

ইসলাম হাসাদকে স্পষ্টভাবে হারাম করেছে।
📖 কুরআনে আল্লাহ বলেন (সূরা ফালাক):
‎“وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ”

📌 হাসাদগ্রস্ত মানুষকে কীভাবে চিনবেন?

▪️ অপ্রয়োজনীয়, জোর করে প্রশংসা করবে
▪️ আপনার অর্জনকে ছোট করে দেখাবে
▪️ আড়ালে বদনাম করবে
▪️ আপনার প্রতিটি সিদ্ধান্তে ভুল ধরবে
▪️ আপনাকে নিরুৎসাহিত করবে
▪️ আপনার ভালো খবরেও সূক্ষ্ম নেতিবাচক মন্তব্য করবে
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো—

#এরা_বেশিরভাগ_সময়_আমাদের_খুব_কাছের_মানুষই_হয়।

বদনজর ও হিংসা ( হাসাদ) আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ

(০১) হঠাৎ ইবাদত-বন্দেগীতে আগ্রহ কমে যাওয়া, অলসতা অনুভব।
(০২) চেহারায় ব্রণ ও লাল লাল দাগ।
(০৩) শরীরে নানা রকম চর্মরোগ লেগেই থাকা।
(০৪) শরীরে কোনো অসুখ/রোগ আছে কিন্তু মেডিকেল টেস্টে ধরা পড়ে না।
(০৫) দুর্বলতা, সারাদিন ঘুম ঘুম ভাব, মাথা ঝিমঝিম, চেহারা মলিন।
(০৬) অতিরিক্ত চুল পড়া, ঔষধ শ্যাম্পুতে কাজ হতে চায় না।
(০৭) শরীরের বিভিন্ন স্থানে ব্যথা দৌড়ে বেড়ানো।
(০৮) অহেতুক বুক ধড়ফড় করা, অস্বস্তি লাগা।
(০৯) শিশুর ক্রমাগত কান্নাকাটি, কিছুতেই থামছে না।
(১০) কুরআন তিলাওয়াত শুনলে প্রচন্ড ঘুম আসা ও মাথা ঝিমঝিম করা।
(১১) সবকিছুতেই ক্রমাগত অবনতি। ব্যবসা, চাকরি, আয়-রোজগারে ঝামেলা লেগেই থাকে।
(১২) কোন কাজে দক্ষ হওয়া সত্ত্বেও নানারকম বাধা-বিঘ্নতা লেগেই থাকা।
(১৩) নামাজে,পড়তে বসলে প্রচুর হাই আসা।

📌 একজন মুমিনের করণীয় কী?

✔️ নিজের নিয়ামত কম মানুষকে বলা
✔️ নিয়মিত সূরা ফালাক ও সূরা নাস পড়া
✔️ হাসাদকারীর জন্যও দোয়া করা
✔️ নিজের হৃদয় পরিষ্কার রাখা
✔️ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা
কারণ—
পরিষ্কার হৃদয়ই প্রকৃত শান্তির চাবিকাঠি।হাসাদ এমন একটি আগুন,যা অন্যকে পোড়ানোর আগে নিজের হৃদয়কেই ছাই করে দেয়।আল্লাহ আমাদের সবাইকে
হাসাদ থেকে, হাসাদকারীর অনিষ্ট থেকে এবং নষ্ট হৃদয়ের রোগ থেকে হেফাজত করুন।

আমিন। 🤍

একদা হযরত ঈসা (আঃ) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবর...
25/10/2026

একদা হযরত ঈসা (আঃ) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল। (উল্লেখ্য, হযরত ঈসা (আঃ)-এর অন্যতম প্রধান মুজেযা (অলৌকিক ক্ষমতা) ছিল, তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। )

হযরত ঈসা (আঃ) তাকে জিজ্ঞেস করলেন, "দুনিয়াতে তোমার কাজ কী ছিল?"

লোকটি উত্তর দিল, "হে আল্লাহর নবী! আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি অতি সাধারণ ছিল।"

হযরত ঈসা (আ.) জিজ্ঞেস করলেন, "তবে তোমার কবরের অবস্থা কী? তোমার হিসাব-নিকাশ কেমন চলছে?বলো "

লোকটি কাঁদতে কাঁদতে বলল,

"একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি (জ্বালানি কাঠ) মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি(খিলাল হিসেবে ব্যবহারের জন্য) ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম।

এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তা’আলা আমাকে বললেন, 'হে আমার বান্দা! তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাব? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে?'

হে আল্লাহর নবী! আল্লাহর কসম, আমি আজ ৪০ বছর ধরে এই একটিমাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি কিন্তু আজও মুক্তি পাইনি! দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন।"

আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর কাছে ‘আমানত’ অত্যন্ত গুরুতর বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটোর সমপরিমাণও হয়, তবুও পরকালে তার কড়ায়-গণ্ডায় হিসাব দিতে হবে।

(সূত্র: আয যাহরুল ফাইহ (ইমাম ইবনুল জাওযি রহ.)

আল্লাহ সবাইকে মাফ করুক ।আমাদের জানা অজানা গুনা গুলো মাফ করুন ।আমিন

বদ নজরের থেকেও ভয়ংকর একটা জিনিস আছে সেটা হলো “হাসাদ”, এটা হলো বদনজরের সর্বোচ্চ বা উচু স্তর। হাসাদ (Hasad) একটি আরবি শব্দ...
24/10/2026

বদ নজরের থেকেও ভয়ংকর একটা জিনিস আছে সেটা হলো “হাসাদ”, এটা হলো বদনজরের সর্বোচ্চ বা উচু স্তর।

হাসাদ (Hasad) একটি আরবি শব্দ, যার অর্থ হলো হিংসা বা ঈর্ষা ।যা অন্যের সুখ, সম্পদ বা ভালো কিছু দেখে কষ্ট পাওয়া এবং সেটা নিজের জন্য কামনা করা, এমনকি অন্যের ক্ষতি কামনা করাও এর মধ্যে পড়ে।

এমন অনেক সময় আছে, হঠাৎ কারো ভালো কিছু জানলে বা দেখলে নজর লাগে, আর হাসাদ হলো এমন চাওয়া, আপনার সামনে আপনার প্রসংশা করবে কিন্তু মনে মনে চাইবে আপনার যেনো ভালো না হোক, আর যা ভালো আছে সেটাও ধ্বংস হয়ে যাক।সে যেনো কষ্ট পায় এমন এটা মনোভাব ।

কিভাবে চিনবেন এই ধরনের মানুষ?

- মুখে বলবে, ‘তুমি তো দারুণ করছ!’ কিন্তু কথার ভেতরে লুকিয়ে থাকবে হালকা কটাক্ষ। যেমন, কোনো কারণ ছাড়াই আপনার প্রচুর অপ্রয়োজনীয় প্রশংশা করবে।
-আপনি কিছু ভালো করলে সে সঙ্গে সঙ্গে সেটার চেয়ে ভালো কিছু করতে চায়। আপনার সাফল্য তাঁকে অনুপ্রাণিত না করে অস্থির করে তোলে।
- আপনার সব কাজে এমন ভাব করবে,এ আর এমন কি করে ফেলেছো
-আপনি ভালো কিছু করলেও সে ত্রুটি বের করতে ব্যস্ত থাকে। কোথায় আপনি ভুল করলেন, সেটাই খুঁজে বের করাই যেন তার সবথেকে আনন্দ।
- ব্যাকবাইটিং করবে। আপনার সামনে বন্ধুর মতো ব্যবহার করবে, কিন্তু পেছনে আপনার সমালোচনা করবে
- আপনার যেকোন কাজে ভুল বা ছোট করার চেষ্টা করবে।তার মনে এই ভয় থাকবে যে আপনি সফল না হয়ে যান!

সবচেয়ে ভয়ানক হলো - এই ধরনের মানুষজন সবসময় আমাদের আশেপাশেই থাকে।এই যেমন, ওর এটা নষ্ট হয়ে যাক,ওর ক্ষতি হোক,ওর ভালো না হোক এই চাওয়া,এই নেগেটিভ এনার্জিই আপনার সব ভালো জিনিস নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট 🥺

এবং আমরা সবাই কিন্তু একটু হলেও জানি আমাদের জীবনে এই মানুষ কে বা কারা হতে পারে???কারা আমাদের শান্তি নষ্ট করতে চায় !!!

এই হাসাদ কতটা ভয়ংকর হলে এটা আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে।আর সূরা ফালাকে এই “হাসাদ” নিয়ে একটা আয়াত বর্ণিত আছে আল্লাহর কাছে এর থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশে…..

“ওয়া মিন শাররি হা-সিদিন ইযা-হাসাদ ”
অর্থাৎ “এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।”

আল্লাহ আমাদের সবাইকে এই হাসাদ নামক ভয়ঙ্কর ব্যাপার থেকে হেফাজত করুক।সবাইকে বুঝ দান করুক এবং আমাদের ওইসব মানুষদের থেকে দূরে রাখুক।আমিন 🤲🏻
✍️ঐশী

©️Oishyr Jhotpot Ranna


ব্রেকিং নিউজঃ প্রীতম হাসান আর শাহতাজ মুনিরা হাসেম এর বিচ্ছেদ হতে যাচ্ছে! ১০ বছরের সম্পর্ক শেষ করে দিয়ে তারা আলাদা হতে যা...
04/10/2026

ব্রেকিং নিউজঃ প্রীতম হাসান আর শাহতাজ মুনিরা হাসেম এর বিচ্ছেদ হতে যাচ্ছে! ১০ বছরের সম্পর্ক শেষ করে দিয়ে তারা আলাদা হতে যাচ্ছে!

একটু আগে দেখলাম শাহতাজ স্ট্যাটাস দিলো মূলত দুজনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিলো না,এইজন্য তারা আলাদা হয়ে যাচ্ছে!

আমি মোটামুটি শক খাইলাম! আমি দেখতাম বিভিন্ন শো তে শাহতাজ বলতো 'ও ছাড়া আমার চলেই না!'
সেই মানুষ টার সাথেও এখন বোঝাপড়া টা ঠিকঠাক হচ্ছিলো না!

প্রীতম ওকে বিয়ে করার জন্য অনেক কিছুই নাকি করছিলো, বিয়ে হলো মাত্র ৪ বছর!

৪ বছরেই ইতি! সম্পর্ক শেষ! মানুষজনের বিচ্ছেদ দেখলে তো ভাল্লাগেনা!

💔 কিছু সম্পর্ক শেষ হওয়ার খবর সত্যিই মেনে নেওয়া কঠিন!

সময় কত কিছু বদলে দেয়!
ভালোবাসার একটা সম্পর্ক শেষ হয়ে যেতে দেখলেও কেন জানি নিজেরই মনটা খারাপ হয়ে যায়।
প্রেম টিকে যায় এদের কিন্তু বিয়ে কেন টেকেনা????

“এখন রান্নাঘরের কাজ করে বুঝতে পারি, আম্মু রান্নাঘর থেকে বের হয়ে কেন মারতো !!🙄
04/10/2026

“এখন রান্নাঘরের কাজ করে বুঝতে পারি, আম্মু রান্নাঘর থেকে বের হয়ে কেন মারতো !!🙄

বাংলাদেশের কোনো নিউজ দেখার পর অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করা উচিত। এর আগে আবেগে ভেসে গিয়ে কোনো মন্তব্য করা বা পোস্ট শেয়ার কর...
03/10/2026

বাংলাদেশের কোনো নিউজ দেখার পর অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করা উচিত। এর আগে আবেগে ভেসে গিয়ে কোনো মন্তব্য করা বা পোস্ট শেয়ার করা উচিত নয়। 😐
কারণ যতবারই বাঙালি আবেগে আপ্লুত হয়ে কাউকে ভেবেছে—“এই তো খাঁটি মানুষ!”—ততবারই পরে সেই আবেগে পানি ঢেলে দেওয়ার মতো নতুন কোনো তথ্য সামনে এসেছে। 😒
পরে দেখা যায়, যাকে নিয়ে এত প্রশংসা, এত আবেগ—বাস্তবতা হয়তো তার সম্পূর্ণ বিপরীত।
এখন তো ভালো কোনো নিউজ পেলেও বিশ্বাস করতে ভয় লাগে। বিশেষ করে ফেসবুকের নিউজ—যার বড় একটা অংশ যাচাই না করেই ছড়িয়ে পড়ে। কিছু মানুষ শুধু ভিউ আর এনগেজমেন্টের জন্যও বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য ছড়িয়ে দেয়।
এই মানুষটাকেও সবাই কত প্রশংসা করল! নিজের স্ত্রীকে কত ভালোবাসে—এমন কত কথাই না বলা হলো। অথচ ৪৮ ঘণ্টা পার হতে না হতেই সামনে এলো অন্য এক বাস্তবতা।
তাই এখন মনে হয়—কোনো মানুষকে খুব দ্রুত ভালো বা খারাপ হিসেবে বিচার না করাই ভালো।
সময়ই শেষ পর্যন্ত মানুষকে চিনিয়ে দেয়।
আর সত্যি বলতে, আমরা কেউই হয়তো পুরোপুরি ভালো বা খারাপ নই। পরিস্থিতি, স্বার্থ আর সময়ের পরিবর্তনে আমাদের অনেক অজানা দিকও প্রকাশ পেতে পারে।
তাই আবেগের আগে একটু অপেক্ষা, শেয়ারের আগে একটু যাচাই—এটাই হয়তো এখন সবচেয়ে জরুরি। 🙂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oishyr Jhotpot Ranna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby interior services