03/01/2026
🤲📌📌মুসলিম মায়ের দোয়া🤲🤲
আজকের এই উচ্চকিত, অ*স্থির আর বিশ্বাসহীন পৃথিবীতে যে মা তার সন্তানকে বড় করছেন তার কিছু দোয়া সন্তানের জন্য
যে মা পৃথিবীর প্রতিটি কোলাহলের মাঝেও সন্তানের অন্তরে ঈমানের আলো জ্বালাতে চান- যে মা জানেন, সন্তান শুধুই দুনিয়ার জন্য নয় বরং আখিরাতেরও একটি আমানত-এই দোয়াগুলো সেই মায়ের জন্য।
এ দোয়া সেই মায়ের জন্য যে ক্লান্ত হয়, তবুও হাল ছাড়ে না…যে রাত জেগে শিশুর ঘুম দেখে আর মনে মনে বলে,হে আল্লাহ, আমাকে আপনার পথে ঠিক রাখুন, আমার সন্তানকেও
ইয়া আল্লাহ
“হে আল্লাহ, আমার সন্তানের চোখ যেন নামাজের দিকে ফেরে অভ্যাসবশত নয় বরং ভালোবাসার টানে।সে যেন নামাজকে দায়িত্ব নয়, শান্তির ঠিকানা মনে করে।যেন সে সিজদায় সান্ত্বনা খুঁজে পায়, মানুষের কাছে স্বীকৃতিতে নয়।”
ইয়া রব
“হে পালনকর্তা, আমার সন্তান যেন করতালির প্রশংসার চেয়ে আযানের শব্দকে বেশি ভালোবাসে।সে যেন মানুষের নজর নয় ,আপনার সন্তুষ্টিই খোঁজে।তাকে এমন হৃদয় দিন, যা দুনিয়ার চাহিদায় হারিয়ে যায় না বরং আপনার ডাকের প্রতিই সাড়া দেয়।”
ইয়া নূর
“হে জ্যোতির্ময়, আমার সন্তানের হৃদয়ে এমন ঈমানী আলো দিন যা কোনো স্ক্রিন, কোনো ট্রেন্ড, কোনো বন্ধুত্ব, কোনো প্রলোভনই নিভিয়ে দিতে না পারে।তার হৃদয় যেন আপনার ভালোবাসায় পরিপূর্ণ থাকে যাতে দুনিয়ার অন্ধকার তাকে কখনো পথভ্র*ষ্ট না করতে পারে।”
ইয়া সালাম
“হে শান্তিদানকারী, আপনার প্রশান্তি দিয়ে তাদের ঘর, তাদের চিন্তা, তাদের ভবিষ্যৎ ভরে দিন।যখন আমার ধৈর্য কমে যায়, ভয় আমাকে গ্রা*স করে, মন অ*স্থির হয়ে যায় তখনো আপনার শান্তি যেন আমাদের ঘরে স্থিরভাবে বিরাজ করে।আমার দুর্বলতার চেয়ে আপনার রহমত যেন বড় হয়।”
ইয়া লতিফ
“হে পরম দয়ালু, যেদিন আমি ক্লান্ত হয়ে কণ্ঠস্বর উঁচু করে ফেলি সেদিন তাদের হৃদয় ভে*ঙে যাওয়ার আগেই আমাকে থামিয়ে দিন।যেখানে আমি ঈমানের বীজ বপন করতে চাই সেখানে যেন আমার আচরণ ভয় বা ক*ষ্টের বীজ না বোনে।
আমাকে এমন মা বানান যে শেখায় ভালোবাসা দিয়ে, চাপ দিয়ে নয়।আমাকে নম্রতায় মাতৃত্ব পালন করার তৌফিক দিন সে দিনগুলোতেও, যখন শরীর ক্লান্ত, মন ভারী, দায়িত্ব অসীম মনে হয়।”
ইয়া রাহমান
“হে পরম করুণাময়, যখন আমি শিশুকে ‘চুপ’ করাতে চাই
তখন আমাকে মনে করিয়ে দিন, আপনি আমাকে কত কোমলভাবে শান্ত করেন।আমার মাতৃত্ব তো আপনার করুণারই একটি ছোট অনুকরণআমাকে আপনার মতো দয়া শিখিয়ে দিন।”
ইয়া গফুর
“হে সর্বক্ষমাশীল, আমাকে ক্ষমা করুন,যখন আমি দুশ্চিন্তা, ভয় আর নিয়ন্ত্রণের মধ্যে মাতৃত্ব পালন করি এবং তাওয়াক্কুল ভুলে যাই।আমি শিখছি।আপনার ওপর ভরসা করতে,
সবকিছু আপনার হাতে ছেড়ে দিতে।”
ইয়া সামী
“হে সর্বশ্রোতা, আমার কাছে হয়তো সুন্দর শব্দ নেই কিন্তু যখন আমি ঘুমন্ত সন্তানের দিকে তাকিয়ে অশ্রু ফেলি, আপনি আমার সেই নীরব দোয়াও শুনে ফেলেন।আমার ভালোবাসাচ আসলে আপনার ভালোবাসারই প্রতিফলন।”
আমরা যারা মা আমরা ভুল করি, আবার শিখি।আমরা ভেঙে পড়ি, আবার শক্ত হয়ে দাঁড়াই।আমরা চেষ্টা করি, কারণ আমরা জানি আমাদের সন্তানদের ঈমানী ভবিষ্যৎ-আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
আল্লাহ আমাদের সন্তানদের ঈমানদার, নরম হৃদয়ের, নম্র স্বভাবের ও সুন্দর চরিত্রের মানুষ বানান।আমাদের মাতৃত্বকে তিনি কবুল করুন। আমীন।
Collected