Tabassum Taspia-তাবাসসুম তাসপিয়া

  • Home
  • Tabassum Taspia-তাবাসসুম তাসপিয়া

Tabassum Taspia-তাবাসসুম তাসপিয়া welcome to my page Tabassum Taspia-তাবাসসুম তাসপিয়া

23/10/2025
23/08/2025

সন্তান যখন আপনার কোলে থাকে(৭ বৎসর পর্যন্ত), যতটা পারেন আদর করেন। কিছু ভেঙে গেলেও বকা দিয়েন না,পড়তে না চাইলে/পরীক্ষায় নম্বর কম পেলে বকা দিয়েন না। অন্যের সন্তানের সাথে প্রতিযোগিতা করবেন না। খারাপ করলেও উৎসাহ দিবেন, আদর করবেন শুধু।গায়ে হাত তুলবেন না কখনো। এই যে ফুটফুটে মুখটা, ছোট্ট হাতটা , একটা দিন আসবে, এই হাত আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে।সন্তান চিরোকাল মায়ের কাছে থাকে না। ওদেরও তো জীবন আছে, স্বপ্ন আছে। ক্যারিয়ার গড়বে।কেউ চলে যাবে অন্য দেশে, কেউ উড়ে যাবে দূরের শহরে।তখন আপনি পড়েই থাকবেন এই বাড়িতে। এক কোণে।কখনো কখনো ফোন আসবে।কথা হবে, ‘মা ভালো আছো?’ আপনি বলবেন, ‘ভালো আছি বাবা।’মনের ভেতর হাজারটা কথা জমা থাকবে, বলতে পারবেন না। কারণ ওদের যে ব্যস্ত জীবন।তখন মনে পড়বে, যখন ও ছিল আপনার কোলে,তখন কেনো যে একটু বেশী আদর করেন নাই! কেনো যে বকা দিয়েছিলেন! তখন যে মেরেছিলেন,বকা দিয়েছিলেন, তার জন্য আপনাকে কাঁদতে হবে।

কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে যাবে। তবুও সন্তানকে আদর করতে পারবেননা,কারণ সে তো থাকে আপনার থেকে কোটি কোটি মাইল দূরে।সন্তানকে কখনো মারবেন না। কখনো রাগের মাথায় কটু কথা বলবেন না।শুধু দোয়া করবেন।কারণ, ৫০ বছর আগেই তো লেখা হয়ে গেছে কে কি হবে। কার জীবনে কী আছে, ভাগ্য কোথায় নিয়ে যাবে।আপনি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবেন—
‘হে আল্লাহ, আমার সন্তান যেন ভালো মানুষ হয়।
সুন্দর জীবন পায়। ঈমানের সাথে জীবন কাটায়।’

সময়টা তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে..😌♥️
17/08/2025

সময়টা তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে..😌♥️

23/04/2025

প্রায়োরিটি ব্যাপারটা অনুভব করা যায়। কে আপনাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। আপনাকে কাছে পাওয়ার খুশি বা আপনার সাথে কথা বলার উচ্ছ্বাস কতটুকু আপনি সেটা কারও চোখের দিকে তাকালেই টের পাবেন। কেউ আপনাকে অবহেলা কিংবা অপছন্দ করলে সেটাও আপনি তার চোখে দেখতে পাবেন।

আসলে কি জানেন সবকিছু মুখে বলতে হয় না। ব্যবহারে অনেক কিছু বুঝা যায়। কে আপনাকে কতটুকু চায়, কার কতটুকু আগ্রহ, কার কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ, আপনাকে কাছে পাওয়ার আকুলতা, হারিয়ে ফেলার ভয়, না পাওয়ার শূন্যতা, থেকে যাওয়ার উচ্ছ্বাস, আনন্দ, প্রাপ্তি, কিংবা আফসোস সবকিছুই অনুভব করা যায়, বুঝা যায়।

মন থেকে ভালোবাসা, আর ভালোবাসার ভান করার মাঝে অনেক তফাত। যে বা যারা মন থেকে ভালোবাসবে, তা তাদের আচরণ এবং ব্যবহারেই প্রকাশ...
17/04/2025

মন থেকে ভালোবাসা, আর ভালোবাসার ভান করার মাঝে অনেক তফাত। যে বা যারা মন থেকে ভালোবাসবে, তা তাদের আচরণ এবং ব্যবহারেই প্রকাশ পাবে। আবার যারা শুধু ভান করবে, তারা মুখে বললেও তাদের আচরণে ভালোবাসার বিন্দুমাত্র ছিটেফোঁটাও থাকবে না।

পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়, এই ভালোবাসার ব্যাপারে! মানুষ এমন ভান করার ক্ষমতা রাখে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, তা বোঝার উপায় নেই।

সত্যিকার ভালোবাসায়, গুরুত্ব ব্যাপারটা সবার আগে থাকে। যে আপনাকে যত বেশি ভালোবাসবে, তার কাছে আপনি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তবে যারা ভালোবাসার ভান করবে, তাদের প্রায়োরিটি লিস্টে আপনি নাও থাকতে পারেন।

অন্তরে ঘৃণা কিংবা লুকোচুরি, ছলনা রেখে যারা উপরে ভালোবাসা দেখায়, একটা সময় পর ঠিকই তাদের মুখোশ উন্মোচিত হয়। ভালোবাসা ব্যাপারটা রাখঢাক করা যায় না, লুকিয়েও রাখা যায় না। আর যারা ভান করে, এরাও বেশিদিন অভিনয় করতে পারে না।

ভালোবাসা জীবনকে আলোকিত সেই সাথে আনন্দিত করে তোলে। তবে প্রকৃত ভালোবাসার মানুষগুলোকে কষ্ট করে খুঁজে বের করতে হয়। এই ভণ্ডদের ভীড়ে, সত্যিকার ভালোবাসার মানুষ দুর্লভ! তবে হোক সংখ্যায় কম, কেউ না কেউ এই অভাবের দুনিয়ায় আপনাকে সত্যি সত্যি ভালোবাসার জন্য মুখিয়ে আছে❤️

13/04/2025

জীবন বড়ই অদ্ভুত!
কাউকে আজন্ম কাঁদায়, আবার কাউকে হাসায়। যে হাসে, তার কাছে জীবনের মানে টা অন্যরকম। আর যে কাঁদে, তার কাছে জীবন মানেই অভিযোগ আর আক্ষেপের পাহাড়।

দিনশেষে সামান্য সান্ত্বনা টুকুও যারা পায় না, তারা জীবন নিয়ে আফসোস ঠিক কেন করবে না? বলুন তো...

আপনজনের অবহেলা, খুব কাছের মানুষগুলোর প্রতারণা, একাকিত্ব, নিঃসঙ্গতা যার একমাত্র অর্জন, সে জীবন নিয়ে সন্তুষ্ট থাকে কী করে?

আজন্ম বিশ্বাস আর ভালোবাসা পেতে মরিয়া হয়ে থাকা, সামান্য একটু গুরুত্ব কিংবা সম্মান যে আশা করে, তার কপালে যদি সেটুকুও না জুটে, তবে জীবনের প্রতি তার একরাশ অভিযোগ থাকাটাই তো স্বাভাবিক।

কিছু কিছু মানুষের জন্মই হয় সারাজীবন শুধু দুঃখের সাথে লড়াই করার জন্য।

06/04/2025

রবি ঠাকুর বলেছিলেন-পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না।

সত্যিই তো! আজ অবধি দেখি নাই;কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মন্থর হয়ে গেছে!শূন্যস্থান কোনো না কোনো সময়ে ঠিকই পূরণ হয়। কত ভালোবাসা,মনের টান,কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষ নিয়ে।

জীবনানন্দ দাশের একটা কথা আছে-প্রেম ধীরে মুছে যায়,নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।ঠিক মানুষও নক্ষত্রের মতো এই আছে আবার এই নেই!মানুষের হৃদয়ে প্রেম ঠিকই থাকে,শুধু প্রেম আদান-প্রদানের মানুষটার রদবদল হয়।

31/03/2025

আসসালামু আলাইকুম,
সবাইকে জানাই ঈদ মোবারক ❤️

25/03/2025

'প্রায়োরিটি' জিনিস টা 'ভিক্ষা' করে চেয়ে নেওয়ার মতো জিনিস না! 'তুমি আমাকে প্রায়োরিটি দাও না কেনো?' টাইপের অভিযোগ করে লাভ নাই! অভিযোগ করে কেউ কোনোদিন প্রায়োরিটি পায় নাই! প্রায়োরিটি জিনিস টা মন থেকে আসে! আপনাকে যে প্রায়োরিটি দিবে, সে আপনাকে মাথায় তুলে রাখবে। ❤️❤️❤️❤️

Address

Kazipara

1216

Alerts

Be the first to know and let us send you an email when Tabassum Taspia-তাবাসসুম তাসপিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Interior Service?

Share

রান্নার রেসিপি

শেয়ার করুন আপনার রান্নার রেসিপি এবং টিপস।