Burir Habijabi -বুড়ির হাবিজাবি

Burir Habijabi -বুড়ির হাবিজাবি Burir Habijabi is a place for uncommon imported and customized products.
(11)

You will also find funny cartoons and short craft making videos for entertainment here. For customized nameplate, cartoon canvas,wall hanging, jewellery let us know in the inbox.

আম্মুর আজব ছাতা: ***ছবিটা ২০২০ এ আঁকা। আর ঘটনা আরো আগের। ভালো লাগছে না কিছু, তাই পুরানো দিনের সুন্দর কথা মনে করি*** ক্লা...
17/07/2026

আম্মুর আজব ছাতা:
***ছবিটা ২০২০ এ আঁকা। আর ঘটনা আরো আগের। ভালো লাগছে না কিছু, তাই পুরানো দিনের সুন্দর কথা মনে করি***
ক্লাস ফোরে পড়ি তখন। স্কুল ছুটির পর আম্মুর জন্য অপেক্ষা করছি। দোতালা থেকে নিচে নামার জায়গায় সিড়ির ছোট বারান্দার মত জায়গাতে আমি দাঁড়িয়ে আছি আম্মুর অপেক্ষায়। কারণ এই জায়গাটা আমার অনেক প্রিয়। এই জায়গা থেকে গেইটের বাইরে থেকেও আম্মুকে আসতে দেখা যায়। সেদিন বৃষ্টি পড়ছিল। বাচ্চাদের যারা নিতে এসেছে সবার সাথে ছাতা। লাল, নীল, কালো, ছাই রঙ এর ছাতায় নিচে ভরে গেছে। উপর থেকে দেখলে মনে হয় হাওয়ায় ভেসে ভেসে ছাতা গুলো এগিয়ে আসছে। এত এত খোলা ছাতার মাঝে হঠাৎ দেখি আম্মুও ছাতা নিয়ে দৌড়ে আসছে। দূর থেকে আমি ভাবছি- " এরকম চোঙ্গা মার্কা ছাতা আম্মু কোত্থেকে পেল? আর এই ছাতা মাথায় ধরে আম্মু তো ভিজে গেল। আমি সহ এই ছাতার নিচে আটবো কীভাবে?" আম্মুর পাশে দিয়ে যারা যাচ্ছে আম্মু আবার তাদের প্রতি আন্তরিকতা দেখিয়ে ছাতা উচু করে ধরছে যেন তাদের ছাতার সাথে আম্মুর ছাতার ঠোকাঠুকি না লেগে যায়। আমার দূর থেকে বলতে ইচ্ছা করলো - " আম্মু তোমার ছাতাটা তো এম্নিতেই অনেক চিপা। সবার জন্য এভাবে উচু করে করে আসতে হবে না তো!" কিন্তু এত দূর থেকে কথা শুনাই কীভাবে!
আম্মু কাছে আসার পর দেখি ওমা! আম্মুর ছাতা তো বাতাসে উল্টে গেছে! আমি ভাবলাম আম্মু হয়ত জানে। আমি আম্মুকে কিছু বললাম না। আমিও সুন্দর আম্মুর সাথে উলটে যাওয়া ছাতার নিচে আম্মুর সাথে ঘেষে ঘেষে হাঁটা শুরু করলাম। বেলি রোডে এত জ্যাম থাকতো যে আম্মু সব সময় দুশ্চিন্তায় থাকতো।কারণ দেরি হলেই আমি ভয় পেতাম। তাই সেই দুশ্চিন্তায় আম্মুর খেয়ালই ছিল না যে বাতাসে ছাতার এই অবস্থা! এমন কী আম্মু যে ভিজে চুপচুপা সেটাও আম্মু বুঝেনি। আমাকে নিয়ে হাঁটার সময় হঠাৎ আম্মুর খেয়াল হলো। উপরে তাকিয়ে দেখে ছাতা উল্টা । আম্মু হায় হায় করে আম্মুর ব্যাগ থেকে একটা পিচ্চি রুমাল বের করে আমার মাথার উপর দিয়ে দিল। এইবার আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। উল্টা ছাতা দেখে আমার হাসি পায়নি কিন্তু আমার মাথায় আমার মাথার চাইতেও একটা পিচ্চি রুমাল রাখা সেটা চিন্তা করতেই আমি খি খি করে হাসতে থাকলাম। আম্মুও খি খি করে হাসছে, আমিও খি খি করে হাসছি। এর মধ্যে ড্রাইভার ভাই ওয়াহাব ভাই আমাদের লাল গাড়ি নিয়ে ভিড় ঠেলে চলে এসেছে। উল্টা ছাতা আর পিচ্চি রুমাল মাথায় নিয়ে আমরা মা মেয়ে গাড়িতে উঠে পড়লাম।

16/07/2026

কলকাতায় আমার একটা প্রিয় Craft Shop ইটসি বিটসি। আমার মাঝে মাঝে মনে হয় এরকম বিরাট একটা DIY/Craft/Art shop আমার থাকলে ভালো হতো।




15/07/2026

মাথায় কিছু আসছে না। এমনি এমনি আঁকা আঁকি করি।

Acrylic colour  দিয়ে ২০১৮ তে এঁকেছিলাম। আলো কম  থাকায় ছবিটার আসল রং ভালো বোঝা যাচ্ছে না।
14/07/2026

Acrylic colour দিয়ে ২০১৮ তে এঁকেছিলাম। আলো কম থাকায় ছবিটার আসল রং ভালো বোঝা যাচ্ছে না।


🌛🌕
13/07/2026

🌛🌕

12/07/2026

কার্টুন আঁকা আঁকির কিছু অংশ

ছোট বেলায় আব্বুর সাথে একটা প্লাস্টিকের বড় বাটিতে মুড়ি নিয়ে ছাদে উঠতাম। আব্বু আয়েশ করে মুড়ি খেতো, কিছু ছিটিয়ে দিত। কাকদের...
09/07/2026

ছোট বেলায় আব্বুর সাথে একটা প্লাস্টিকের বড় বাটিতে মুড়ি নিয়ে ছাদে উঠতাম। আব্বু আয়েশ করে মুড়ি খেতো, কিছু ছিটিয়ে দিত। কাকদের তখন মুড়ি পার্টি শুরু হতো। আমিও মহা উৎসাহে ২ হাতে মুড়ি নিয়ে ছিটিয়ে দিতাম। আরো কাক আসতো। ডান দিকে, বা দিকে,রেলিং এর উপর সব দিকে কাকের লাইন। মুড়ি খেতো আর সাথে চলতো তাদের ঘাড় নাচিয়ে কা কা কা কা কা কা। আমার মনে তখন গভীর বিশ্বাস আমার আব্বু সব প্রাণিদের কথা বুঝতে পারে। চিড়িয়াখানায় গেলে সারস পাখির সাথে আব্বুই তো কথা বলিয়ে দিত। কাজেই কাকের কথাও নিশ্চয়ই আব্বু বুঝে। এই বিশ্বাস নিয়ে আব্বুকে বলতাম -" আব্বু! রেলিং এর উপরের কাকটা কী বললো?” আব্বু বল্লো - " কাকটা বলছে মুড়িটা অনেক মজা। Thank you বুড়ি।" আমি গম্ভীর ভাবে সেই কাকের দিকে তাকিয়ে বলতাম - " Welcome". ওমনি হয়ত মাথার উপরে আরেকটা উড়তে উড়তে কা কা করে আরেক দিকে গেল। আমি আবার আব্বুকে জিজ্ঞেস করতাম - " আর ঐ কাকটা? ঐ কাকটা কী বল্লো?" আব্বু বলতো- " তুমি কেমন আছো জিজ্ঞেস করলো" আমি দৌড়ে ছাদের কোনায় যতটুকু গিয়ে সেই কাক কে জানানো যায় চিৎকার করে জানাতাম - " আমি ভালো আছিই ই ই ই!"
এভাবে যতক্ষণ আমি আর আব্বু ছাদে থাকতাম আব্বু প্রতিটা কাক কী বলছে সেটা আমাকে জানাতো! আমি এখন চিন্তা করে অবাক হয়ে যাই আব্বু এত ধৈর্য্য ধরে কীভাবে আমার সাথে এই কাক সমাজের আলাপ করিয়ে দিত 🤦🏻‍♀️। যদিও অন্য ক্ষেত্রে আমি আব্বুর এত ধৈর্য্য দেখি নাই। কেন যেন পশু পাখির সাথে আমার আলাপ করিয়ে দেয়ার ব্যাপারে আব্বু অনেক আগ্রহী ছিল। চিড়িয়াখানায় গন্ধের জন্য বেশি কেউ যেতে চাইতো না। একমাত্র আব্বুই ছিল চিড়িয়াখানার প্রতি আগ্রহী। একদিন আব্বুর সাথে চিড়িয়াখানায় গিয়ে আর তো আসিনা। মনের সুখে বাঘ, সিংহ, হাতি,বানর, পাখি, জলহস্তি সবার সাথে আব্বুর মাধ্যমে কথা চালিয়ে যাচ্ছি। এখন শুধু ভাবি আব্বুর মুখ ব্যথা করতো না!! এই আমার মত বটবটি কে সাথে নিয়ে চলা, তার উপর আবার আমার সাথে পশুপাখির কথার আদান প্রদান করা 🤷‍♀️। সেদিন চিড়িয়াখানার উদ্দেশ্যে সেই সকালে বের হয়েছি। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা! আম্মুর কান্নাকাটি শুরু হয়ে গেছে। আম্মু ধরেই নিয়েছে যে আব্বু আমার হাত ছেড়ে দিয়েছে। আমি হারিয়ে গিয়েছি। আব্বু হয়ত আমাকে খোঁজা খুঁজি করছে। আম্মু দুশ্চিন্তায় কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে বাসার নিচে দাঁড়িয়ে আছে। অন্ধকার হয়ে যাচ্ছে। এরকম সময়ে দূর থেকে আমাকে দেখল। আব্বুর সাথে দুই হাত ভর্তি এক গাদা ফোমের হাতি, হরিণ, চাকা ওয়ালা লম্বা হ্যান্ডেলের ফড়িং, হাওয়াই মিঠাই, বেলুন নিয়ে হেলতে দুলতে আসছি। আর বক বক কিন্তু তখনও করে যাচ্ছি। বাসার কাছে আসার পর আম্মু তখন রাগারাগি। আব্বু কিছুই হয়নি এমন ভাব করে বললো- " না আসলে আনব কীভাবে?" তারপর আমরা কিছুই হয়নি এমন ভাব করে আবার হেলতে দুলতে বাসায় ঢুকে পড়লাম। 👨‍👧। এত সুখ! , এত সুন্দর জীবন আমার ছিল! শুধু আমার না সবারই ছিল। আর কী কখনো আমরা পাব? আর কখনো সেই ছোটবেলার মত চিৎকার করে বলতে পারব -" আমি ভালো আছি। "

এরকম ক্যাসেটের সাথে গল্পের বই নিউমার্কেটের বই এর দোকান গুলোতে পাওয়া যেত। গল্পের বই এ যা লেখা সেটাই ক্যাসেটে থাকতো। আমি ব...
08/07/2026

এরকম ক্যাসেটের সাথে গল্পের বই নিউমার্কেটের বই এর দোকান গুলোতে পাওয়া যেত। গল্পের বই এ যা লেখা সেটাই ক্যাসেটে থাকতো। আমি বড়দের ক্যাসেট প্লেয়ারে সেগুলো ছেড়ে ওদের বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে ক্যাসেটের সাথে সাথে বই মিলিয়ে পড়তাম। ক্যাসেট +বই গুলোতে নাম্বার দিয়ে রাখতাম। যেমন এটায় বা পাশে 7 লেখা :-)
আব্বুকে অফিস থেকে আসার সময় এগুলো নিয়ে আসতে বলে দিতাম।এগুলো কিনতে চাইলেই কিনে দিতো। কিন্তু একবার আব্বুকে আনতে বলার পরেও কেন যেন আব্বু ব্যাপারটা বেশি পাত্তা দিল না। সেটা না নিয়েই অফিস থেকে চলে আসলো। ওদিকে আমি অপেক্ষা করছি কখন নতুন বই আর নতুন ক্যাসেট পাব। আমার স্পষ্ট মনে আছে। আমি সবুজ রঙ এর হাতা কাটা একটা ফ্রক পরা ছিলাম। খালি পা। রাগে ফোত ফোত করে কান্নাকাটি শুরু করলাম। কেউ একজন বললো-"আচ্ছা আমি তোকে এনে দিব কালকে।" কীসের কী? আমি তখন ধরে নিলাম আমাকে ভুলানোর চেষ্টা চলছে। হয়ত আর কোন দিন আমাকে কেউ এগুলো কিনে দিবেনা। হয়ত কঠিন ষড়যন্ত্র চলছে আমাকে এই ক্যাসেট থেকে দূরে সরিয়ে নেয়ার। ধুপ ধাপ করে হেঁটে উপুত হয়ে বিছানায় শুয়ে মনে মনে রেডি ওয়ান টু থ্রি বলে শুরু করে দিলাম চোখের পানি ফেলা। ওরে কী কান্না আমার! কান্নাকাটি করে লাভ হলো। আম্মু বললো- "এই যন্ত্রনা তো আর ভাল্লাগে না। নিয়ে যাও তো কী চায়, কিনে দাও।" আমার কান্নাকাটি দেখে আব্বু আমাকে নিয়ে নিউমার্কেট দৌড় দিল। আম্মু বললো- "আরে জামা বদলায় দেই। এইভাবে কেউ যায় নাকি?" কিন্তু জামা বদলানোর সুযোগ দিলাম না। আব্বুর অফিসের জিপে করে চোখের পানি ফেলতে ফেলতে নিউমার্কেট গিয়ে আমার প্রিয় ক্যাসেট কিনে বুকে চেপে ধরে কী শান্তি যে পেলাম! মনে শান্তি আর মুখে হাসি আসার পর খেয়াল করলাম- যা: বাবা! আমি তো খালি পায়েই নিউমার্কেট চলে এসেছি!
এই প্রাণপ্রিয় জিনিস আমার জন্য মাঝে মাঝে যন্ত্রনার কারণ হতো। যেমন স্কুলে এমনিতেই যেতে ভালো লাগতো না। অনেক সময় মটকা মেরে পড়ে থাকতাম যেন দেরি হয়ে যায় আর গেইট বন্ধ হয়ে যায়। আমার আম্মুও যেভাবেই হোক গেইটের ভিতর ঢোকানোর জন্য পারলে উড়াল দিয়ে যাবে। বিছানা থেকে উঠতে না চাইলে বিছানার কাছেই আমার প্রিয় ক্যাসেট গুলো ছেড়ে দেয়া হতো ফুল ভলিউমে। কান ঝালা পালা হয়ে যেত। উঠতে তখন আমি বাধ্য। 🤦🏻‍♀️

২০১৯ এ করা আরেকটা কাস্টোমাইজড ক্যানভাস। কী আজব! এখানেও রাতের ছবি এঁকেছিলাম!
07/07/2026

২০১৯ এ করা আরেকটা কাস্টোমাইজড ক্যানভাস। কী আজব! এখানেও রাতের ছবি এঁকেছিলাম!

অন্ধকার আমি পছন্দ করি না। রাত তাই আমার ভালো লাগে না একদম। সূর্য ডোবার সাথে সাথেই আমার অস্থির লাগে।  মনে হয় যে -"কখন সকাল...
07/07/2026

অন্ধকার আমি পছন্দ করি না। রাত তাই আমার ভালো লাগে না একদম। সূর্য ডোবার সাথে সাথেই আমার অস্থির লাগে। মনে হয় যে -"কখন সকাল হবে?" চাঁদ যতই সুন্দর হোক, সকালের কড়া রোদটাই আমার কাছে প্রিয়। তারপরেও কী অদ্ভুত কারণে আমার রাতের ছবি বেশি আঁকা হয়। এটা ২০১৮ সালে ক্যানভাসে Acrylic colour দিয়ে করেছিলাম।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Burir Habijabi -বুড়ির হাবিজাবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share