06/05/2026
অপরিচিতা ঐশী
জীবনে প্রথমবার আমরা এরকম কাস্টমার পেলাম! আমাদের Page এর ইতিহাস কখনোই কেউ নিজের পার্সোনাল ছবি দিয়ে Wallboard বানানোর পর রিটার্ন করেন ই নি!!! এই প্রথম! তার কথা হলো Wallboard এ নাকি ভাঁজ পড়েছে মাঝে, তবে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরও এখন পর্যন্ত কোনো কিছু পেলাম নাহ। উল্টো রিটার্ন আসার সময় Corner সামান্য Bend হয়ে গিয়েছে, এখন তার মূল সমস্যা কি আল্লাহ ই জানে!!
অর্ডার দেওয়ার ৪৮ ঘণ্টার ও কম সময়ের মধ্যে পার্সেল Rider ডেলিভারি দিতে নিয়ে গিয়েছে কিন্তু তখন নাকি উনি লোকেশন এর বাহিরে চলে গিয়েছে😂তারপর নাটক শুরু করেছে যে তার বোনের কাছে নাকি তিনি টাকা দিয়ে আসেননি, তার বোনের কাছে নাকি ৭০০ টাকা আছে, ঐ টাকাতেই নাকি Wallboard গুলো দিয়ে দিতে😂 মানে পার্সেল যাওয়ার পর সে কি লেভেলের কাজ করেছে, তার স্ক্রিনশট আপনাদের কমেন্টে দিলাম!!
তারপর শেষ পর্যন্ত আমরা যখন বলি যে কোনোভাবেই দেওয়া পসিবল সম্ভব নাহ, তখন বলে যে পরেরদিন নিবে। পরবর্তীতে rider যখন পরেরদিন নিয়ে যায়, তখন বলে Wallboard এ নাকি মাঝ দিয়ে Bend হয়েছে😂এখন টাকা না কমালে নাকি নিবে নাহ, পরবর্তীতে আমরা rider এর কাছে ছবি চাই, তখনও ছবিতে কিছুই সেরকম দেখা যায়নি। আর এই যে return আসলো, আমাদের প্রোডাক্ট কস্ট+ডেলিভারি চার্জ+রিটার্ন চার্জ সম্পূর্ণ Loss! আমরা যেখানে এক টাকাও এডভ্যান্স ছাড়া কাস্টোমাইজ/নন কাস্টোমাইজ পার্সেল দেই, সেখানে এরকম করার কোনো Meaning ই হয় নাহ। হয়তোবা দুনিয়ায় আপনারা এটার ফল পাবেন নাহ, কিন্তু পরকালে ঠিকই পাবেন। নিশ্চয় আল্লাহ উত্তম বিচারক! আমাদের প্রোডাক্ট এ কোনো প্রবলেম থাকলে, অবশ্যই আমরা এর কোনো সমাধান দিবো, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা সমাধান দেওয়ার try করি নাই!
আজ পর্যন্ত কখনও ১ মাসের মধ্যে আমাদের ৩ টা পার্সেল রিটার্ন আসেনি, তাই বাধ্য হয়েই এরকমটা করা। আমরা কখনোই এভাবে Page এ কাউকে Expose করতে চাই নাহ, তবে তাই বলে যে অকারণে আমাদের ক্ষতি করবেন? ১০৩০ টাকার পার্সেল+ডেলিভারি ও রিটার্ন চার্জ ১৯৫ টাকা, সম্পূর্ণ প্রায় ১৩০০ টাকা আমাদের লস, এর বিচার নিশ্চয় আল্লাহ্ করবেন!
তার সাথে আমাদের Conversation এর Screenshot গুলো Comment এ দেওয়া হয়েছে!
আসলে আমাদের ই ভুল, কারণ আমরা কখনোই কোনো কাস্টমার এর থেকে কোনো প্রকার এডভ্যান্স নেই নাহ, courier history না থাকার পরও বিশ্বাস করে Parcel দিয়ে দেই! আমাদের প্রফিট ও অন্যদের মতো নাহ, আমরা ফ্রি ডেলিভারি দেই আমাদের প্রফিট এর টাকা দিয়ে, অন্যদের মতো ঐ টাকা পার্সেলের সাথে Add করি নাহ!! এগুলোই আমাদের ভুল!
তবে ইনশাআল্লাহ, আল্লাহ এর বিচার নিশ্চয় করবেন!
এখন দুটো প্রশ্ন - ছবির মাঝে কোথায় ফাটল ধরেছে? আর তার এই ছবিগুলো দিয়ে আমরা কী করবো? আমাদের Production House এ সাজিয়ে রাখবো??
এবার থেকে কেউ যদি এরকমটা করেন, তাহলে আমরা বাধ্য হবো এরকম পোস্ট করতে। প্রোডাক্ট এ কোনো প্রবলেম থাকলে, অবশ্যই এর সলিউশন পাবেন। তবে তার মানে এটা না যে, যা তা মিথ্যে দাবি করবেন!
সবশেষে একটাই কথা, নিশ্চয় আল্লাহ তায়ালা সবকিছু দেখছেন, তিনি নিশ্চয় এগুলোর বিচার করবেন, তিনিই উত্তম বিচারক!