28/12/2020
🍁🍁🍁🍁🍁🍁ড্রাই আলুবোখারা🍁🍁🍁🍁🍁🍁
আলুবোখারা একটি সুস্বাদু, পুষ্টিকর ড্রাই ফ্রুট।
এই ড্রাই ফ্রুট এক সময় শুধু স্বাদবৃদ্ধির জন্য শাহী খাবারেই ব্যবহৃত হতো। কিন্তু আজ কাল আলুবোখারার তৈরী জুস, জ্যাম, বেবি ফুড এমনকি শুকনো আলুবোখারাও বেশ জনপ্রিয়।
শুধু খেতেই সুস্বাদু নয় পুষ্টিগুণের কারণে হেলদি ফুডের তালিকায় সুপার ফুড হিসেবে স্থান পেয়েছে আলুবোখারা।
🌿ফাইবারে ভরপুর আলুবোখারা:
প্রতি ১০০ গ্রাম আলু বোখারায় ১ গ্রাম ফাইবার থাকে। ফাইবার সমৃদ্ধ থাকায় আলুবোখারায় হজমে সহায়তা করে এবং কোষ্ঠ্য-কাঠিন্য দূর করে, তাই তো যুগযুগ ধরে কোষ্ঠ-কাঠিন্যের পথ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই অসাধারণ ড্রাই ফ্রুটটি।
এই সলুবল ফাইবার শরীরের ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে দিয়ে রক্তে সুগার লেভেল কমিয়ে ডায়াবেটিসকে রাখে নিয়ন্ত্রণে।
কোলেস্টেরল কমাতে জুড়ি নেই আলুবোখারার।
যারা ওজন কমানোর প্লান করছেন তাদের জন্য সুখবর এই যে, আপনি যদি অল্প পরিমাণ আলুবোখারা খান তবে আপনার ক্ষুধা কমিয়ে পেট ভরা রাখে অনেক ক্ষণ।
🌿এটি একটি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ সুপারফুডঃ
সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি, দূষিত পরিবেশ, দুশ্চিন্তা, কর্মব্যস্ততা, অনিয়মিত জীবন এসকল কিছুই ত্বকের উপর প্রভাব ফেলে। যেমন- ডার্ক সার্কেল, বলিরেখা ইত্যাদি। আলুবোখারায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রিরেডিকেলের সাথে যুদ্ধ করে ত্বককে রাখে সুস্থ, প্রাণবন্ত ও তারুণ্যদ্ব্বীপ্ত।
ফাইব্রোনিউট্রিয়েন নামক ক্যান্সার প্রতিরোধকারী গুরুত্বপূর্ণ উপাদান থাকায় ক্যান্সারের মত মরণব্যাধির ঝুঁকিও কমিয়ে দেয় আলুবোখারা।
🌿হাড় ও মাংসপেশীয় সুস্থতায় আলুবোখারাঃ
মাংসপেশী ও হাড়কে সুগঠিত করতে বোরণের ভূমিকা অতুলনীয়। বোরণ নামক এই মিনারেলের উত্স আলুবোখারা। ফেনোয়িক ও ফ্লাভোনয়েড থাকায় হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস প্রতিরোধকারী ফ্রুট হিসেবে আখ্যায়িত করা হয় আলুবোখারাকে।
🌿 অ্যানিমিয়া বা রক্ত শূন্যতায় আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই ভুগে থাকেন। তাই নিয়মিত আলুবোখারা খাবার সুঅভ্যাস গড়ে তুলুন। এর আয়রণ, পটাশিয়াম, কপার রক্তে হিমোগ্লোবিন তৈরী করে।
সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছেন, তখন স্ন্যাকস হিসেবে খেয়ে নিতে পারেন আলুবোখারা। কারণ এর এনার্জি শক্তি, ফাইবার ফিরিয়ে আনবে আপনার হারিয়ে যাওয়া এনার্জি, মুছে দেবে সারাদিনের ক্লান্তি ও অবসাদ আর পাশাপাশি আপনার মনকেও রাখবে সতেজ ও প্রফুল্ল।
এই সুপার ফুডটি অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন। 😊