23/09/2024
পাহাড়ের চূডা হতে গান ধীর লয়ে নামছিল
অচেনা সুরের রেশে কাঁপছিল গুল্ম বায়ু
মুখে জ্যোতি ভরা পলকবিহিন চাহনি চোখের
পাথরের বুকে বিঁধছিল
সুরগুলি ঝর্ণা জল বেয়ে জডিয়ে ধরছিল গায়ে
পায়ে পায়ে পথ চলা হীম
থেমে থেমে কেঁপে উঠছিল শুষ্কবক্ষ বন
ফেলে এসেছিল কারে এই মন
মাহবুব পিয়াল ❤️