13/05/2026
পৃথিবীর সাথে মানুষের সম্পর্ক কেবল দেনা-পাওনার। যদি তুমি কিছু পেতে চাও, তোমাকেও দিতে শিখতে হবে। ছাড়তে শিখতে হবে।
যদি ভালো আচরন পেতে হয়, মানুষের সাথেও ভালো আচরন করতে হয়। যদি ভালোবাসা পেতে হয়, তাহলে মানুষকেও ভালোবাসতে জানতে হয়। যদি সম্মান, শ্রদ্ধা এবং স্নেহ চাও, মানুষকেও সেসব করবার অভ্যাস গড়তে হবে তোমার।
পৃথিবীর কোন কিছুই এমনি এমনি পাওয়া যায়না। মায়ের যত্নটা পেতে হলে, মায়ের বাধ্যগত হতে হয়। বাবার ছায়াটা পেতে হলে, বাবার প্রতি সম্মানটা ঠিক রাখতে হয়। প্রেমিকার বিশ্বস্ততা অর্জন করতে হলে, নিজেকেও বিশ্বস্ত হয়ে উঠতে হয়।
পৃথিবী ঋণ পছন্দ করেনা। সে সঠিক সময়ে যার যার সঠিক প্রাপ্যটা বুঝিয়ে দেয়।
যে বীজ আজকে রোপন করা হবে, পাঁচ বছর, দশ বছর কিংবা বিশ বছর পর সেই বীজ বিশাল বৃক্ষে রূপ নিবে। আর সে বীজ যদি দূষিত বীজ হয়, তবে একসময় তা কেবল দূষনই ছড়াবে।
তুমি আজকে কাউকে ঠকালে, তোমাকে কেউ না কেউ ঠকাবে। কখনো এটা ভেবো না যে, তুমি সহজ সরল ভাল মনের মানুষ হওয়ার পরেও, তুমি মানুষের দ্বারা প্রতিনিয়ত ঠকে যাচ্ছো। ওসব তোমারই প্রাপ্য। যখন নিজের সাথে খারাপ কিছু হয়, তখন মনে করার চেষ্টা করো, কোথাও কখনো কারো ক্ষতি করেছো কিনা। মনে রেখো, প্রকৃতি কারো সাথে বেঈমানি করেনা। যে যেমন বীজ রোপন করবে, সে তেমন ফলাফলই পাবে। যত অপ্রত্যাশিত, অবাঞ্চিত ঘটনাই নিজের সাথে ঘটুক না কেন, এটা তোমারই রোপন করা বীজ থেকে মাথা গজানো বৃক্ষ। অস্বীকার করো না।
মানুষের ভাগ্য হাতের রেখায় থাকেনা। যার হাত নেই, তারও ভাগ্য আছে। ভাগ্য আসলে, তোমার কৃতকর্মের ফল। তোমার চেষ্টা এবং চেষ্টাহীনতার ফসল। অদৃষ্টের কিংবা আল্লাহর উপর দোষ চাপিয়ে নিজের দায়কে এড়ানো যায়না। আল্লাহর সাথে তার সৃষ্টির কোন শত্রুতা নেই। তিনি কেবল তোমাকে ততোটুকুই দেয়, যতটুকু তুমি তোমার নিজের কৃতকর্মের দ্বারা পাওয়ার অধিকার রাখো।
পৃথিবীর কাছ থেকে কিছু চাইবার আগে, পৃথিবীকে কিছু দিতে শিখতে হয়। মানুষের কাছে কিছু পাওয়ার জন্য, মানুষকে দেওয়ার মানসিকতা টাও থাকা লাগে। তবে কিছু ক্ষেত্রে হয়তো এটার ব্যতিক্রমও হতে পারে।
একতরফা কোন কিছু থেকেই, আপনি ভালো ফলাফল আশা করতে পারেন না। একতরফা ভাবে যার জন্য আপনি করবেন,, সেই আপনাকে সস্তা ভাববে।
আপনি যদি একতরফাভাবে কারো জন্য কিছু করে যান, তবে সেখান থেকে শতভাগ কষ্ট পেয়ে আপনাকে ফেরত আসতে হবে।
বিনিময় ব্যতিত পৃথিবীতে কিছুই পাওয়া যায়না।
তাই,, দিতে শিখো,, তারপর নিতে শিখো।
Collected.